এক্সপ্লোর

Viral News: 'মেঘে ঢাকা পাহাড়'! নাগাল্যান্ডের অভূতপূর্ব ভিডিও শেয়ার করে ফের শোরগোল ফেললেন মন্ত্রী

Nagaland Minister Video: 'মেঘে ঢাকা পাহাড়'! কম শব্দে বর্ণনা দিতে গেলে এমনই দাঁড়ায়। আর আপাতত সেই প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে উৎসাহের বন্যা সোশ্য়াল মিডিয়ায়। সৌজন্যে নাগাল্যান্ডের পর্যটন ও উচ্চশিক্ষামন্ত্রী তেমজেন ইমনা আলং।

কোহিমা: 'মেঘে ঢাকা পাহাড়'! কম শব্দে বর্ণনা দিতে গেলে এমনই দাঁড়ায়। আর আপাতত সেই প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে উৎসাহের বন্যা সোশ্য়াল মিডিয়ায়। সৌজন্যে নাগাল্যান্ডের (nagaland) পর্যটন ও উচ্চশিক্ষামন্ত্রী (Tourism And Higher Education Minister) তেমজেন ইমনা আলং। তিনিই ট্যুইটার অ্যাকাউন্ট থেকে প্রায় দমবন্ধ করে দেওয়ার মতো সুন্দর একটি ভিডিও পোস্ট করে তোলপাড় ফেলে দিয়েছেন।

কী দেখা যাচ্ছে?
ভিডিও জুড়ে মেঘের পরত। পাহাড়ি উপত্যকার কোলজুড়ে আলগোছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাদা মেঘ। অবিশ্বাস্য, মায়াবী ছবি। বসতবাড়িও দেখা যাচ্ছে বিস্তর। কিন্তু মেঘের লুকোচুরিতে কখনও ঢেকে যাচ্ছে সেগুলি। একটু পরে মেঘ সরে আবার বেরিয়েও আসছে। চোখ জুড়নো ভিডিওটি ঠিক কোথাকার স্পষ্ট নয়। কিন্তু নাগাল্যান্ডের কোথাওই তোলা, দাবি বহু ট্যুইটারেট্টির। নাগাল্যান্ডের মন্ত্রী অবশ্য এমন সুন্দর ভিডিওর সঙ্গে বিপুল জনপ্রিয় হিন্দি ছবির একটি গানও জুড়ে দিয়েছেন। সব মিলিয়ে মারকাটারি দৃশ্য। মন্ত্রীমশাইয়ের ক্যাপশন, 'কেউ একজন ভিডিওটি রেকর্ড করেছিলেন। আমি শুধু আপলোড করলাম। তবে গানটি আমিই বেছেছি।' কোন গান? 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির 'আরে রে আরে ইয়ে ক্যায়া হুয়া'!

নেটিজেনদের প্রতিক্রিয়া...
ট্যুইটারে শোরগোল। অনেকে ভিডিওটি দেখার পর নাগাল্যান্ড যাওয়ার বাসনা পাকা করে নিয়েছেন। এমনই একজন লেখেন, 'নাগাল্যান্ডের দুরন্ত সুন্দর সকাল! আপনার পোস্ট করা সবকটি ভিডিওই আমাদের মতো অনেককে নাগাল্যান্ডে পর্যটক হিসেবে টেনে নিয়ে যাবে। তবে পর্যটনের জন্য কোন সময়টি সবচেয়ে ভালো হবে, কোথায় যাওয়া যেতে পারে, এগুলিও দয়া করে শেয়ার করুন।' আর এক জন কমেন্ট করেন, 'নাগাল্যান্ড দুরন্ত সুন্দর। একবার অবশ্য়ই বেড়াতে যাব। তখন কিন্তু আপনার সঙ্গে দেখাও করে আসব। আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে ভুলে যাবেন না।' আবার আর এক জন লেখেন, 'মুগ্ধ হয়ে যাওয়ার মতো। উত্তর-পূর্ব ভারতে যাতে বলিউড এবং অন্যান্য আঞ্চলিক ছবির শ্যুটিং আরও বেশি হয়, সে দিকে নজর দেওয়া হয়।' প্রসঙ্গত, প্রায়ই নানা ধরনের মজার ট্যুইট করেন তেমজেন ইমনা আলং। দিনদুয়েক আগেই 'মার্শাল আর্টস' প্র্যাকটিস করছে এমন কয়েকজন বাচ্চার সঙ্গে ছবি তুলে পোস্ট করেন তিনি। সেখানে নিজেকে 'সুমো রেসলার' বলে সম্বোধন করেন তিনি। বাচ্চাগুলির নাম দেন 'ক্যারাটে কিডস'।  'ওয়ার্ল্ড স্লিপ ডে' উপলক্ষ্যেও পোস্ট করেন তিনি। তাতে অনেকের সঙ্গে চেয়ারে ঝিমোতে দেখা যায় নাগাল্যান্ডের মন্ত্রীকে।

আরও পড়ুন:আমি তোমার সঙ্গে দোস্তি করব, আর তুমি বিজেপি-র সঙ্গে মস্তি! সরাসরি রাহুলকে নিশানা মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget