এক্সপ্লোর

Viral Video: থাক থাক সাজানো হলদেটে ইট, অতল গহ্বরে এ কোন রাস্তা! প্রশান্ত মহাসাগরের গর্ভে হারানো সভ্যতা! দেখুন ভিডিও

Pacific Ocean: প্লেটোর লেখায় যে  অ্যাটল্যান্টিস (Atlantis Civilisation) সভ্যতার উল্লেখ রয়েছে, সেটি আমেরিকার চিহ্নিত, প্রশান্ত মহাসাগরের ওই এলাকাতেই অবস্থিত ছিল বলে মনে করা হয়।

নয়াদিল্লি: অতল গভীরে প্রবাল উদ্যানের খোঁজেই শুরু হয়েছিল অভিযান। কিন্তু প্রশান্ত মহাসাগরের (Pacific Ocean) গর্ভে হদিশ মিলল হারানো অতীতের। অন্তত চাক্ষুষ অভিজ্ঞতা এবং ক্যামেরাবন্দি হওয়া দৃশ্য তেমনই ইঙ্গিত দিচ্ছে। কারণ প্রশান্ত মহাসাগরের নীচে নিখুঁত হাতে সাজানো ইটের নির্মাণ চোখে পড়েছে, আকারে-প্রকারে যা দেখে রাস্তা বলেই ঠাহর হয়। কালের প্রলেপে খানিকটা হলদেটে প্রলেপ পড়েছে ইটের গায়ে। আত অতল গহ্বরে ঠাঁই হলেও, কোনও এক সময় ওই রাস্তা মানুষকে গন্তব্যে পৌঁছে দিল বলে মনে করছেন বিজ্ঞানীরা।

প্রশান্ত মহাসাগরের নীচে হারানো সভ্যতা!

বিজ্ঞানীরা জানিয়েছেন, জলের নীচে প্রাচীন এক হ্রদের হদিশ মেলে। হাজার হাজার বছর আগে যা শুকিয়ে যায় এবং কালক্রমে ঠাঁই হয় জলের নীচে। সম্প্রতি জলে নিমজ্জিত নুটকা নামের একটি পাহাড়ের উপর শুকিয়ে যাওয়া হ্রদটির হদিশ পান বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, ওই হ্রদের মেঝের অংশ দেখতে খরা প্রকোপিত জমির মতো। দীর্ঘ দিন জ্বলন্ত লাভার নীচে চাপা পড়ে থাকা. সঙ্কোচন এবং প্রসারণের ফলেই এমন পরিণতি বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন: Sri Lanka Crisis: বিক্ষোভের আগুনে জ্বলছে গোটা দেশ, পরিবার সমেত নৌসেনা ঘাঁটিতে মাথা গুঁজেছেন রাজাপক্ষে

আমেরিকার ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল মেরিন স্যাংচুয়ারিজের উদ্যোগে  Papahānaumokuākea Marine National Monument নামের সংরক্ষিত সাগর অঞ্চলে সঞ্চিত প্রবালের খোঁজে সম্প্রতি অভিযান শুরু হয়। আমেরিকার সমস্ত উদ্যানকে একত্রিত করলেও, তার চেয়েও আয়তনে ঢের বড় ওই সংরক্ষিত অঞ্চল। এখনও পর্যন্ত তার ৩ শতাংশই ঘুরে দেখতে পেরেছেন বিজ্ঞানীরা। তাতেই জলের ৩ হাজার মিটার নীচে ওই ইট নির্মিত রাস্তার খোঁজ মিলেছে। এই অভিযানের জন্য হাওয়াই দ্বীপপুঞ্জের উত্তরে নওটিলাস নামের একটি জাহাজ মোতায়েন রয়েছে। সেখান থেকেই জলে নামছেন ডুবুরি এবং গবেষকরা। জাহাজে বসে তাতে নজরদারি চালাচ্ছেন বিজ্ঞানীরা। জলের নীচে কী কী চোখে পড়ছে ইউটিউবে তা লাইভ সম্প্রচারও করা হয় EVNautilus নামের ইউটিউব চ্যানেলে।

প্লেটোর 'কল্পকথা' কি আসলে বাস্তব!

প্রশান্ত মহাসাগরের নীচে থাকা ১৫ লক্ষ ১০ কিলোমিটার এলাকাকে ঐতিহ্য তালিকায় রেখেছে ইউনাইটেড স্টেটস ন্যাশনাল মনুমেন্ট। হাওয়াই দ্বীপপুঞ্জের বাসিন্দাদের লোককথায় ওই বিশেষ জায়গাটির উল্লেখ রয়েছে। এমনকি খ্রিস্টপূর্ব ৪০০ শতাব্দিতে গ্রিক দার্শনিক প্লেটোর লেখায় যে  অ্যাটল্যান্টিস (Atlantis Civilisation) সভ্যতার উল্লেখ রয়েছে, সেটি আমেরিকার চিহ্নিত, প্রশান্ত মহাসাগরের ওই এলাকাতেই অবস্থিত ছিল বলে মনে করা হয়। প্রাকৃতিক বিপর্যয়ে ওই সভ্যতা জলের নীচে তলিয়ে যায় বলে পাওয়া যায় উল্লেখ।



Viral Video: থাক থাক সাজানো হলদেটে ইট, অতল গহ্বরে এ কোন রাস্তা! প্রশান্ত মহাসাগরের গর্ভে হারানো সভ্যতা! দেখুন ভিডিও

'কল্পকথা'য় অ্যাটল্যান্টিস সভ্যতার এমনই ছবি পাওয়া যায়। ছবি: পিক্সাবে।

নিজের লেখায় প্লেটো দাবি করেন, তিনি যে সময় লিখতে বসেন, তারও ৯ হাজার বছর আগে ওই সভ্যতার অস্তিত্ব ছিল পৃথিবীতে। গ্রিকদের সামুদ্রিক দেবতা পসেইডনের মন্দির, বড় বড় স্তম্ভ-সহ অ্যাটল্যান্টিসে (Lost Civilisation) নজরকাড়া স্থাপত্যের কথা শোনা যায়। সুনামি বা লাভানির্গমনে চাপা পড়ে ওই সভ্যতা জলের নীচে তলিয়ে যায় বলে উল্লেখ রয়েছে। যদিও পরবর্তী কালে বিজ্ঞানীরা দাবি করেন যে, নিজের দার্শনিক তত্ত্বকে প্রতিষ্ঠা দিতেই মাথা খাটিয়ে অ্যাটল্যান্টিস নিয়ে ওই ‘কল্পকথা’ তৈরি করেছিলেন প্লেটো। কিন্তু প্রশান্ত মহাসাগরের গর্ভে সদ্য আবিষ্কৃত ওই রাস্তা প্লেটোর সেই ‘কল্পকথা’ বাস্তব হলেও হতে পারে বলে উৎসুক মানুষের মনে ভাবনার উদ্রেক করছে।

সেরা শিরোনাম

Viral Video: ৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
Viral News: রিলস-ভিডিওতে টাকাপয়সা-গয়না নিয়ে দেখনদারি, ইউটিউবারের বাড়ি থেকে চুরি গেল প্রায় ১ কোটি টাকার জিনিস
রিলস-ভিডিওতে টাকাপয়সা-গয়না নিয়ে দেখনদারি, ইউটিউবারের বাড়ি থেকে চুরি গেল প্রায় ১ কোটি টাকার জিনিস
Russia-Ukraine War: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
Viral News: বোতল সাফ! মদ খেয়ে 'নেশায় কাবু' বাঁদর, দোকানে ঢুকে এ কী করল ? বাঁদরামির ভিডিও ভাইরাল
বোতল সাফ! মদ খেয়ে 'নেশায় কাবু' বাঁদর, দোকানে ঢুকে এ কী করল ? বাঁদরামির ভিডিও ভাইরাল

ভিডিও

TET Protest: নিয়োগের দাবিতে আন্দোলনে ২০২২ সালের টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ
Chaos in SRFTI: SRFTI-এ তুলকালাম, পুলিশ, ABGP, পড়ুয়াদের ৩টি আলাদা FIR দায়ের
TMC Logo Contro: উপ নির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল
UPI Merchant Payment News: ২০০০ টাকার ওপর UPI লেনদেনে চার্জ লাগবে শূন্য দশমিক ৪ শতাংশ, জানাল NPCI
TMC News: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget