এক্সপ্লোর

Viral Video: ৪০০ জনের বরযাত্রী, DJ বাজিয়ে তুমুল নাচ, থমকে গেল আমেরিকার ওয়াল স্ট্রিট

Indian Baraat at Wall Street: সোশ্য়াল মিডিয়ায় যে ভিডিওটি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের ওয়ালস্ট্রিট গানবাজনায় মুখরিত।

নয়াদিল্লি: ভারতীয় পরিবারের বিয়ে মানেই জাঁকজমক। কিন্তু সেই বিয়ের দরুণ থমকে গেল আমেরিকার অর্থনীতির ভরকেন্দ্র। বরযাত্রীর দলে শয়ে শয়ে লোক দেখে, গান-বাজনার আওয়াজ শুনে হতবাক হয়ে দাঁড়িয়ে পড়লেন মানুষজন। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ উচ্ছ্বাস প্রকাশ করলেও, শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এমনকি এই কারণেই আমেরিকা বিদেশি তাড়াচ্ছে বলেও দাবি করা হয়েছে।  (Viral Video)

সোশ্য়াল মিডিয়ায় যে ভিডিওটি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের ওয়ালস্ট্রিট গানবাজনায় মুখরিত। সেজেগুজে রাস্তায় নেমেছে বরযাত্রীর দল। গানবাজনার তালে চলছে তুমুল নাচ। আর সেই দৃশ্য দেখে রাস্তার দুই পাশে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছেন মানুষজন। কেউ কেউ আবার মোবাইলে ভিডিও রেকর্ডিংও করছেন। ওই রাস্তা যে আমেরিকার অর্থনীতির ভরকেন্দ্র, ভিডিও দেখে কোনও ভাবেই তা বোঝার উপায় নেই। (Indian Baraat at Wall Street)

ওই বিয়েতে গানবাজনার দায়িত্বে থাকা DJ AJ সেই ভিডিও সোশ্য়াল মিডিয়ায় তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ‘৪০০ জনের বরযাত্রী নামিয়ে ওয়াল স্ট্রিট বন্ধ করে দিলাম আমরা। কেউ কখনও ভাবতে পেরেছিলেন? এমন ম্যাজিক জীবনে একবারই ঘটে’।

আমেরিকার রাস্তায় লেহঙ্গা-চোলি, শেরওয়ানি পরে শয়ে শয়ে মানুষ নেমে এসেছেন, একদিকে ঢোল, অন্য দিকে DJ বাজছে, আর তার তালে সকলে হাত তুলে নাচছেন, এমন দৃশ্য সচরাচর চোখে পড়ে না। ভিডিওটি সামনে আসতেই তাই ভাইরাল হয়ে গিয়েছে। 

View this post on Instagram
 
A post shared by DJ AJ (@djajmumbai)

যদিও সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চোখে পড়ছে। একজন লেখেন, ‘নিউ ইয়র্কে ঢোল বাজবে কখনও ভাবতেই পারিনি’। আর একজন লেখেন, ‘ভাবাই যায় না। ৪৫০-এর বেশি অতিথি। পরিকল্পনা করলে কী করে’? যদিও দিনে-দুুপুরে আমেরিকার অর্থনীতির ভরকেন্দ্রকে বিয়েবাড়িতে পরিণত করায় নেতিবাচক প্রতিক্রিয়াও জানিয়েছেন কেউ কেউ। একজন লেখেন, ‘মানুষজনকে বের করে দিচ্ছেন বলে ট্রাম্পকে সত্য়িই দোষ দেওয়া যায় না এর পর’।

আর একজন লেখেন, ‘অনুমতি নিয়েছিলেন কী?’ তৃতীয় এক ব্যক্তি লেখেন, ‘টাকা থাকলেই ক্লাস কেনা যায় না। এতেই বোঝা যায়’। এমনকি ভারতীয়রাই এমন করতে পারেন বলেও মন্তব্য করেন কেউ কেউ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget