এক্সপ্লোর

Viral Video: ধর্মীয় নিয়ম পালন করতে গিয়ে হাতির পায়ে আটকে ব্যক্তি!

Viral Post: সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাতির মূর্তির পায়ের ওই ছোট্ট জায়গাটি দিয়ে বেরোনোর চেষ্টা করছেন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি। কিন্তু একাধিক চেষ্টার পরও সফল হননি তিনি।

নয়া দিল্লি: সোশাল মিডিয়ায় নানা কারণে নানা ভিডিও (Video) ভাইরাল (Viral) হয়। কখনও তা চমকপ্রদ, কখনও তা মন খারাপ করা, কখনও আবার ভিডিও দেখে হাসতে হাসতে পেট ব্যথা হওয়ার যোগাড়। তেমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় (Social Media)। ধর্মীয় নিয়মে এক ব্যক্তির কর্মকাণ্ড এবং তার জেরে বিপত্তির ঘটনার ভিডিও এখন নেটিজেনদের মন কেড়েছে। 

কী আছে ওই ভিডিওতে? 

দেখা গিয়েছে, একটি মন্দিরে ধর্মীয় কিছু আচার অনুষ্ঠান পালন করছিলেন এক ব্যক্তি। সেই মন্দিরে একটি হাতির মূর্তিও রয়েছে। যাকে হিন্দুধর্মে গজ দেবতা হিসেবে দেখা হয়। সেই মূর্তির মধ্যে দিয়েই ওই ব্যক্তি শুয়ে বের হতে যান। এই কাজটি করতে গিয়েই আটকে যান ওই ব্যক্তি। কিন্তু ঠিক কী কারণে তিনি ওখানে গিয়েছিলেন তা স্পষ্ট নয়। এই ভিডিওটির সত্যতা নিশ্চিত করেনা এবিপি লাইভ। 

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাতির মূর্তির পায়ের ওই ছোট্ট জায়গাটি দিয়ে বেরোনোর চেষ্টা করছেন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি। কিন্তু একাধিক চেষ্টার পরও সফল হননি তিনি। সেই সময় ওই মুহূর্ত দেখে থমকে গিয়েছিলেন মন্দিরে উপস্থিত অন্যান্য ভক্তরাও। ওই আটকে পড়া ব্যক্তিকে সাহায্য করতে এগিয়ে আসেন তাঁরাও। 

ভিডিওতে শোনা যায়, অনেকেই ওই ব্যক্তিকে উপদেশ দিচ্ছেন কীভাবে তিনি সহজেই হাতির মূর্তির পায়ের ফাঁক দিয়ে বেরতে পারবেন। একসময় ওই মন্দিরের পুরোহিতও এগিয়ে আসেন সাহায্য করতে। সব মিলিয়ে একটি ঘটনা নিয়েই হইচই পরে যায় গোটা এলাকায়। সেই সময় ওই মন্দিরে উপস্থিত অনেকেই এই ঘটনাটির ভিডিও করেন। 

এরপর তিনি আদৌ বেরতে সক্ষম হয়েছিলেন কি না তা জানা যায়নি। ভিডিওতে যতটুকু ঘটনা দেখা গিয়েছে, ততটুকুই তথ্য জানা গিয়েছে। অনেকেই বলেছেন- 'অতি ভক্তি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক'। 

এছাড়াও নেটিজেনরা নিজেরাও একাধিক মন্তব্য করেছেন এই ভিডিও দেখার পর। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলিও- 

 

সেরা শিরোনাম

Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget