এক্সপ্লোর

Viral Video: ভারী বর্ষণে রাস্তা হারাল ট্রেন, ছাতামাথায়-টর্চহাতে পথ দেখালেন রেলকর্মীরা

Madhya Pradesh Rainfall: মধ্যপ্রদেশের কাটনি থেকে এমন দৃশ্য উঠে এসেছে।

ভোপাল: ভারী বর্ষণে জল থইথই চারিদিক। গায়েব হয়ে গেল রেললাইনও। আগে পিছে রাস্তা না পেয়ে থেমে গেলও ট্রেনও। শেষ পর্যন্ত সহায় হলেন রেলকর্মীরা। ছাতা মাথায়, হাতে টর্চ এবং লাঠি নিয়ে তাঁরা পথ দেখালেন। সেই মতো পিছু পিছু চাকা গড়াল ট্রেনের। মধ্যপ্রদেশে থেকে এমনই ভিডিও সামনে এসেছে, যা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Viral Video)

মধ্যপ্রদেশের কাটনি থেকে এমন দৃশ্য উঠে এসেছে। ভারী বৃষ্টির পর সম্প্রতি রেললাইনও জলের নীচে চলে যায়। এর ফলে স্লীমনাবাদ এবং ডুন্ডি স্টেশনের মাঝে আটকে পড়ে একটি ট্রেন। ট্রেনের চড়া আলো ফেলেও রেললাইন দেখতে পাচ্ছিলেন না ট্রেনের চালক। পরিস্থিতি বেগতিক দেখে রেলকর্মীদের ডেকে পাঠানো হয়। তাঁরাই এসে উপায় বাতলে দেন। (Madhya Pradesh Rainfall)

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি সামনে এসেছে, তাতে চারিদিকে জল থৈ থৈ হয়ে থাকতে দেখা গিয়েছে। তাতে দেখা গিয়েছে, রেলের তিন পয়েন্টসমেন রেললাইনের মধ্যেকার জায়গা দিয়ে হেঁটে যাচ্ছেন। টর্চের আলো ফেলে, লাঠি ঠুকে ঠুকে রাস্তা দেখিয়ে চলেছেন। তাঁদের দেখানো পথ ধরে পিছু পিছু, ধীর গতিতে এগিয়ে আসছে ট্রেনটি। 

আরও পড়ুন: Viral Video: চুরি করতে এসে মাথায় হাত! রেগেমেগে গৃহস্থকেই টাকা দিয়ে গেল চোর

ওই ভিডিওটি দেখে যদিও ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া সামনে এসেছে। নেটিজেনদের কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'বুলেট ট্রেন চালানোর স্বপ্ন দেখছি আমরা। অথচ রেলের এই অবস্থা'। পয়েন্সটমেনদের কেন জলে নামানো হল, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তাঁদের কথায়, 'ইয়ার্কি হচ্ছে নাকি? বিদ্যুৎস্পৃষ্ট হতে পারতেন ওঁরা'।

অন্য একজন লেখেন, 'গর্ত থাকলে আগে একজন মারা যাবেন। সেই দেখে আর এগোবে না ট্রেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রযুক্তির সাহায্য কি নেওয়া যেত না'? এই পরিকাঠামোর জন্য এত এত কর কেন নেওয়া হয়, এই প্রশ্নও তুলেছেন কেউ কেউ। এ নিয়ে রেলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হয়ে চলেছে মধ্যপ্রদেশে। ৩১ জুলাই পর্যন্ত ভারী বর্ষণ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
Wedding Guests Fight Over Mutton: মাটন খাওয়ানোর কথা ছিল, পাতে চিকেন পড়তেই হুলস্থুল, বিয়েবাড়িতে মারামারি, আহত ১২
মাটন খাওয়ানোর কথা ছিল, পাতে চিকেন পড়তেই হুলস্থুল, বিয়েবাড়িতে মারামারি, আহত ১২
Viral Video : মশলা চা নয়, এটা 'মাছি চা' ! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল, মন ভেঙেছে চা প্রেমীদের
মশলা চা নয়, এটা 'মাছি চা' ! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল, মন ভেঙেছে চা প্রেমীদের
China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget