এক্সপ্লোর

Viral Video: তেল ভরাতে বিশাল লাইন, ঘোড়ার পিঠে ছুট দিলেন জোমাটো বয় ! দেখুন ভিডিয়ো

Zomato Food Delivery: ব্যস্ত রাস্তায় ঘোড়ার পিঠে চড়ে দৌড়চ্ছেন এক ব্যক্তি। কাঁধে তার জোম্যাটোর হটব্যাগ। ওই ডেলিভারি বয়কে দেখে রাস্তায় মানুষ থমকেছেন। কেউ কেউ ভিডিয়ো করেছেন।

Zomato Order: অনলাইনে খাবার ডেলিভারির প্রবণতা দেশ জুড়েই বেড়েছে। তার সঙ্গে জোমাটো, সুইগি ইত্যাদি ফুড ডেলিভারি অ্যাপগুলিরও চাহিদা বেড়ে চলেছে প্রতিনিয়ত। আর ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ফুড ডেলিভারি বয়দের (Zomato Boy) দায়িত্ব। সময়ের মধ্যে খাবার পৌঁছে দিতে হবে গ্রাহককে। আর সেই সময়ের চাপ মাথায় নিয়েই এবার ঘোড়া নিয়ে ছুট লাগালেন হায়দরাবাদের এক জোমাটো বয়। মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিয়ো।

ঘটনাটা কী ?

হায়দরাবাদের ওই ডেলিভারি বয়কে (Food Delivery Boy) দেখা যাচ্ছে ঘোড়ার পিঠ চড়ে খাবার ডেলিভারি দিতে বেরিয়ে পড়েছেন। ব্যস্ত রাস্তায় ঘোড়ার পিঠে চড়ে দৌড়চ্ছেন এক ব্যক্তি। কাঁধে তার জোম্যাটোর হটব্যাগ। ওই ডেলিভারি বয়কে দেখে রাস্তায় মানুষ থমকেছেন। কেউ কেউ ভিডিয়ো করেছেন। ঘোড়ার পিঠে চেপে থাকা ওই ডেলিভারি বয়কে উৎসুক হয়ে পথচারীদের দিকে হাত নাড়তেও দেখা গিয়েছে৷ পরে জানা যায়, ভিডিয়োটি হায়দরাবাদের চঞ্চলগুড়া অঞ্চলে অবস্থিত ইম্পেরিয়ল হোটেল এলাকায় তোলা হয়েছে। গত কয়েকদিন ধরে ট্রাকচালকদের আন্দোলন চলছিল৷ তাই বহু জায়গায় বন্ধ হয়ে পড়েছিল পেট্রল পাম্প। আর যে পাম্পগুলো খোলা ছিল সেখানেও লম্বা লাইন ছিল।

কেন ঘোড়ার পিঠে চড়লেন জোমাটো-বয়?

ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় অনেককেই। আর এরই মাঝে জ্বালানির অভাবে ঘোড়ায় চড়েই রাস্তায় নেমে পড়েন সেই জোমাটো ডেলিভারি পার্টনার। ঘটনার ভিডিয়োটি (Viral Video) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে জনৈক ব্যক্তি লিখেছেন, "হায়দরাবাদে জ্বালানি তেলের ঘাটতি দেখা দেওয়ায় ডেলিভারি বয় ঘোড়ার পিঠে চেপে তাঁর গন্তব্যে যাচ্ছে ফুড ডেলিভারি করতে। এই দৃশ্য ইম্পেরিয়াল হোটেলের বিপরীতে চঞ্চলগুড়ায় তোলা হয়েছে। হিট অ্যান্ড রান নিয়ে নতুন আইনের বিরোধিতায় ট্রাকচালকদের আন্দোলন চলছে। এর জেরে পেট্রল পাম্পে লম্বা লাইন দেখা যাচ্ছে। তারই প্রভাবে এমন দৃশ্য দেখা গেল রাস্তায়।"

সম্প্রতি জানা গিয়েছে, বর্ষবরণের রাতে দুরন্ত ব্যবসা করেছে অনলাইন খাবার পরিষেবা সংস্থাগুলি। দিনভর খাবারের জোগান দিতে গিয়ে কার্যত হিমশিম খেতে হয়েছে তাঁদের। সেই সঙ্গে বর্ষবরণ উপলক্ষে সংস্থায় কর্মরত ডেলিভারি পার্টনারদের (Delivery Partner) পকেটও ভরেছে বলে জানা গিয়েছে। অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা জোমাটোর (Zomato) ডেলিভারি পার্টনাররা টিপ-বাবদ প্রায় ১ কোটি টাকা পেয়েছেন সেদিন। জোমাটোর CEO দীপেন্দ্র গোয়েল জানিয়েছেন, গত ছ’বছরে বর্ষবরণের রাতে সামগ্রিক ভাবে যত খাবার সরবরাহ করেছিল জোমাটো, এবার একরাতেই সেই পরিমাণ খাবার সরবরাহ করেছে এই সংস্থা।

আরও পড়ুন: Zomato Delivery on New Year's Eve: একরাতে শুধু Tip-ই ৯৭ লক্ষ, বর্ষবরণে নয়া রেকর্ড Zomato-র, CEO বললেন...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
Viral Video: ভক্তদের লাইনে দাঁড়িয়ে নাচের রিল, মন্দিরের সামনে এই কাজ করতেই... তরুণীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়
ভক্তদের লাইনে দাঁড়িয়ে নাচের রিল, মন্দিরের সামনে এই কাজ করতেই... তরুণীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget