এক্সপ্লোর

Viral Video: হাতির সঙ্গে বাস্কেটবল! ভাইরাল ভিডিও দেখে অবাক নেটদুনিয়া

Viral: হাতির সঙ্গে বাস্কেটবল খেলছেন যুবক, দেখে নিন ভাইরাল ভিডিও।

Viral Video: বন্যপ্রাণীরা অনেকসময়েই মানুষের সান্নিধ্য বেশ পছন্দ করে। একেবারে মিশে যায় বন্ধুর মতো। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় বন্যপ্রাণীদের সঙ্গে মানুষের খেলাধুলোর ভিডিও ভাইরালও (Viral Video) হয়। এবারও তেমনটাই হয়েছে। ট্যুইটারে ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও যা দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বল হাতে দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। তাঁর সামনেই দাঁড়িয়ে রয়েছে একটি পূর্ণবয়স্ক হাতি (Elephant)। আর তার পিছনে টাঙানো রয়েছে বাস্কেট বল খেলার বাস্কেট। ভিডিও দেখে বোঝাই গিয়েছে নির্ঘাত হাতির সঙ্গে ওই যুবক বাস্কেট বল (Basket Ball) খেলবেন। প্রাথমিক ভাবে ভিডিওর প্রথম অংশটুকু দেখে অনেকেই অনুমান করবেন যে নিশ্চয় শুঁড়ে পেঁচিয়ে হাতিটিই বাস্কেটে বল ফেলবে। কিন্তু এখানে সেসব কিছুই হয়নি। তবে হাতিটি যে কাণ্ড ঘটিয়েছে তা অবিশ্বাস্য।

হাতির সঙ্গে বাস্কেটবল খেলছেন যুবক, দেখে নিন ভাইরাল ভিডিও

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে ওই যুবক আর হাতিটির মাঝখানে ছিল একটি ঢেঁকির মতো জিনিস। যেদিকে হাতিটি দাঁড়িয়ে ছিল হঠাৎই ঢেঁকির সেই দিকের উপর লাফিয়ে উঠেছিল হাতিটি। তখন ঢেঁকির উল্টো প্রান্তে দাঁড়ানো ছিলেন ওই যুবক। হাতিটি লাফিয়ে ঢেঁকির একদিনে ওঠার পরেই অন্যদিকে থেকে কার্যত লাফিয়ে শূন্যে উঠে যান ওই যুবক। তারপর শূন্যে একবার ডিজবাজি খেয়ে সোজা বল ফেলেছেন বাস্কেটে। দেখে বোঝাই যাচ্ছে, এই যুবকের সঙ্গে ওই হাতিটির বেশ ভালই বন্ধুত্ব রয়েছে। নাহলে দু'জনে এভাবে মজা করে বাস্কেটবল খেলায় নামতে পারতেন না। ট্যুইটারে ভাইরাল হওয়া এই ভিডিও বেজায় পছন্দ হয়েছে নেটিজেনদের। ক্রমশ এই ভিডিওতে বাড়ছে লাইক, কমেন্ট এবং ভিউয়ের সংখ্যা। হাতির সঙ্গে ওই যুবকের বাস্কেটবল খেলার ভাইরাল ভিডিও দেখে মজা পেয়েছেন সকলেই। নেটিজেনরা বলেছেন, এই হাতিটিকে নিশ্চয় ট্রেনিং দেওয়া হয়েছে। আর এই যুবক হয়তো হাতিটির দেখভাল করেন এবং সম্ভবত তিনিই হাতিটিকে প্রশিক্ষণ দিয়েছেন। আর তাই দু'জনের মধ্যে এত গাঢ় বন্ধুত্ব তৈরি হয়েছে। 

আরও পড়ুন- যমজ ভাই, কয়েকশো কিমি দূরে প্রায় একই ভাবে পরপর মৃত্যু ২ জনেরই

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget