এক্সপ্লোর

Zomato Delivery: দুটি হাতই নেই, সংসার চালাতে এভাবেই খাবার ডেলিভারি করে চলেছেন এই মানুষটি! ভাইরাল ভিডিও

Viral Video:ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, জোম্যাটোর  লাল রঙের সংস্থার টি শার্ট, প্যান্ট, চোখে চশমা এবং পিঠে খাবারের ব্যাগ। তবে নেই দুটি হাতই।

কলকাতা: জীবনে চলতে গেলে কত বাধার সম্মুখীন হতে হয় আমাদের। কিন্তু এরই মধ্যে নিজেদের এগিয়ে নিয়ে চলি আমরা। এক এক জনের সময়স এক একরকমের। কারও আর্থিক, কারও শারীরিক, কিন্তু সংগ্রাম তো থেমে থাকে না। তা চালিয়ে নিয়ে যেতে হয়। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি স্কুটার চালিয়ে খাবারের ডেলিভারি করছেন। 

শারীরিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও তার দৃঢ় সংকল্প যেন আলো হয়ে উঠছে কারও কারও কাছে। সোশাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়েছে সেই পজিটিভ মনোভাবের প্রতিফলন হিসেবে। হৃদয় স্পর্শ করেছে নেটিজেনদের। 

ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, জোম্যাটোর  লাল রঙের সংস্থার টি শার্ট, প্যান্ট, চোখে চশমা এবং পিঠে খাবারের ব্যাগ। তবে নেই দুটি হাতই। বিশেষভাবে সক্ষম ফুড ডেলিভারি বয় স্কুটার চালিয়েই ঘরে ঘরে ঘুরে খাবার পৌঁছে দিচ্ছে উৎসবের আবহে। 

দীপাবলির আবহে  অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলিতে ব্যস্ততাও বেড়েছে। এই আবহে রোজগার কিছুটা বৃদ্ধি করে সংসার চালাতে তাই হাসিমুখে কাজটি করে চলেছেন তিনি। ওই ভিডিওতে দেখা যায়, কীভাবে এই কাজ করছেন, এই প্রশ্নের উত্তরে সহাস্য জবাব দেন ওই ব্যক্তি। দু'হাত ছাড়া স্কুটি চালিয়ে যেভাবে কাজ করে চলেছেন তিনি তার মনোভাবকে কুর্নিশ জানিয়েছেন সকলেই।                                          

আরও পড়ুন, বাইকের সাইলেন্সরে ভয়ঙ্কর আওয়াজ কেন? ধমক দিতেই বাবাকে ডেকে এনে পুলিশকে মার যুবকের

তবে কাজটি যে মোটেও সহজ নয় তা ভিডিও দেখে স্পষ্ট। অত্যন্ত ঝুঁকির সঙ্গে স্কুটির হ্যান্ডেলে ভারসাম্য রেখে তা চালিয়ে যান তিনি। ইতিমধ্যেই ১৬ হাজারেরও বেশি ভিউ এসেছে। এই লড়াকু মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন অনেকে। অনেকে বলেছেম এই মানসিকতা উৎসাহ হয়ে উঠুক আরও অনেক মানুষের কাছে। এই মনের জোর যেন জীবনের সব প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে দিয়ে এগিয়ে চলার পাথেয় হোক। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget