এক্সপ্লোর

Lecturer Assaulted: ফোন বাজেয়াপ্ত করায় শিক্ষিকাকে গালিগালাজ, জুতো খুলে মার ছাত্রীর ! এই কলেজের ঘটনা ঘিরে চাঞ্চল্য

College Student Assaults Lecturer: প্রথমে সেই ছাত্রীটি শিক্ষিকার সামনে দাঁড়িয়ে গালিগালাজ করতে থাকে। কিন্তু এই ঘটনা আরও খারাপ পর্যায়ে যায় যখন সেই ছাত্রীটি তাঁর পায়ের জুতো খুলে শিক্ষিকাকে মারতে থাকেন।

অন্ধ্রপ্রদেশ: অন্ধ্রপ্রদেশের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের এক আপত্তিকর ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে এক শিক্ষিকা তথা লেকচারারকে জুতো খুলে মারছেন সেই কলেজেরই এক ছাত্রী, পরে হাতাহাতিও হয় তাদের মধ্যে। এলোপাথাড়ি চড় মারতে থাকেন সেই ছাত্রী। জানা গিয়েছে কলেজ ক্যাম্পাসে (Lecturer Assaulted) ফোন ব্যবহার করায় ফোন বাজেয়াপ্ত করে নিয়েছিলেন সেই শিক্ষিকা আর এই কারণেই তাঁর উপর চড়াও হন জনৈক ছাত্রী। ২১ এপ্রিল এই ঘটনা প্রকাশ্যে আসে সমাজমাধ্যমে। বিশাখাপত্তনমের সীমান্ত এলাকার এই ইঞ্জিনিয়ারিং কলেজে মোবাইল ফোন বাজেয়াপ্ত করার কারণে শিক্ষিকাকে গালিগালাজ (Viral Video) করেন জনৈক ছাত্রী এবং পরে তাঁর গায়েও হাত তুলতে দ্বিধাবোধ করেন না। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তুমুল চাঞ্চল্য সমাজমাধ্যমে।

সংবাদসূত্রে জানা যাচ্ছে, এই শিক্ষিকা প্রথমেই সমস্ত ছাত্র-ছাত্রীদের নিষেধ করেছিলেন কলেজ ক্যাম্পাসের মধ্যে জোরে জোরে ফোনে কথা বলা যাবে না। কিন্তু এই নিষেধ কেউ না শোনায় বাধ্য হয়ে কড়া পদক্ষেপ নিতে হয় তাঁকে। তিনি সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ফোন বাজেয়াপ্ত করে নেন। নিষেধ অমান্য করে বারংবার ফোনে কথা বলে যাচ্ছিলেন জনৈক ছাত্রী।

প্রথমে সেই ছাত্রীটি শিক্ষিকার সামনে দাঁড়িয়ে তাকে চূড়ান্ত গালিগালাজ করতে থাকে। কিন্তু এই ঘটনা আরও খারাপ পর্যায়ে যায় যখন সেই ছাত্রীটি তাঁর পায়ের জুতো খুলে শিক্ষিকাকে মারতে থাকেন। অন্যান্য ছাত্র-ছাত্রীদের সামনেই শিক্ষিকার গায়ে হাত তোলেন সেই ছাত্রী। আর পিছনে দাঁড়িয়ে সেই কলেজেরই এক ছাত্র ফোনে সম্পূর্ণ ঘটনাটি রেকর্ড করেন। এই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। আর মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। তারপর থেকেই তুমুল চর্চা, নিন্দা শুরু হয়েছে নেট দুনিয়ায়।

https://twitter.com/UttarandhraNow/status/1914507495374250493

কিছু সমাজমাধ্যম ব্যবহারকারী শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও শ্রদ্ধার মান অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বেশ কয়েকজন নেটিজেন ছাত্রীটির অভদ্র আচরণের জন্য তাঁকে চূড়ান্ত নিন্দা করেছেন। একজন লিখেছেন, 'এই আজকালকার ছাত্র-ছাত্রীদের যা খুশি তাই করতে দিন, তাদের সংশোধন করার চেষ্টা করবেন না। ৯০ দশকের বাচ্চাদের মত নেই আর তারা। তারা স্পষ্টভাবে জানে যে তারা ভুলপথে আছে এবং সময় যখন তাদের পিছনে ফিরে আসে তখন তাদের বুঝতে দেয়।'

আরেকজন লিখেছেন, 'এই ধরনের ছাত্রদের মোটেও মাথায় তোলা উচিত নয়। আমি আপনাকে অনুরোধ করছি সেই ছাত্রীটিকে কলেজ থেকে বহিস্কার করা হোক। এমনকী এই ছাত্রীকে ক্যারেক্টার সার্টিফিকেটে ব্যাড লিখে টিসি দেওয়া উচিত'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Wedding Guests Fight Over Mutton: মাটন খাওয়ানোর কথা ছিল, পাতে চিকেন পড়তেই হুলস্থুল, বিয়েবাড়িতে মারামারি, আহত ১২
মাটন খাওয়ানোর কথা ছিল, পাতে চিকেন পড়তেই হুলস্থুল, বিয়েবাড়িতে মারামারি, আহত ১২
Viral Video : মশলা চা নয়, এটা 'মাছি চা' ! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল, মন ভেঙেছে চা প্রেমীদের
মশলা চা নয়, এটা 'মাছি চা' ! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল, মন ভেঙেছে চা প্রেমীদের
China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
Viral Video: ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের

ভিডিও

TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget