এক্সপ্লোর

Viral video: মাঝআকাশে বিমান বদলের চেষ্টা, ঝাঁপ দিলেন দুই 'পাইলট'

Pilot Viral video: মাঝআকাশে টানটান উত্তেজনা। একে ওপরের বিমান বদলের চেষ্টা করলেন দুই 'পাইলট'। সীমাহীন স্টান্টবাজির এই ভিডিয়ো ধরা রইল ক্যামেরায়। শেষপর্যন্ত কী হল জানেন ? 

Viral video: মাঝআকাশে টানটান উত্তেজনা। একে ওপরের বিমান বদলের চেষ্টা করলেন দুই 'পাইলট'। সীমাহীন স্টান্টবাজির এই ভিডিয়ো ধরা রইল ক্যামেরায়। শেষপর্যন্ত কী হল জানেন ? 

Viral video: কারা দেখালেন অসীম সাহস ?
গত ১০ বছরে ধরে এই স্টান্টের জন্য নিজেদের প্রস্তুত করেছিলেন স্কাই়ডাইভার লিউক একিনস ও অ্যান্ডি ফ্যারিংটন। একেবারে পদার্থবিজ্ঞানের উল্টো পথে হেঁটে নিজেদের প্রমাণ করার চেষ্টা করেছিলেন তাঁরা। অবশেষে এল সেই দিন। ২৪ এপ্রিল ২০২২ মাঝআকাশে বিমান বদলের সিদ্ধান্ত নিলেন দুই স্কাইডাইভার। ১৪,০০০ ফুট উচ্চতায় বিমান নিয়ে গিয়ে শুরু হল স্টান্টবাজি। একে ওপরের বিমান বদল করতে ঝাঁপ দিলেন লিউক ও অ্যান্ডি।  যদিও সাফল্য এল কেবল লিউকের ঝুলিতে। দ্রুত গতিতে নিচে নামতে থাকা অ্যান্ডির বিমানে উঠে পড়লেন তিনি। তবে ব্যালেন্স ঠিক রাখতে না পারায় খালি হাতে ফিরতে হলে অ্যান্ডি ফ্যারিংটনকে।  সেই টানটান উত্তেজনার ছবি ধরা রইল ক্যামেরায়। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবি।

Viral video: দুই ভাইয়ের স্টান্টবাজি
সম্প্রতি আমেরিকায় ওটিটি প্লাটফর্ম হুলুতে দেখা গিয়েছে এই স্টান্টের লাইভ স্ট্রিম। যা দেখে হতবাক হয়েছে গোটা বিশ্ব। আসলে খুড়তুতো ভাই লিউক আর অ্যান্ডি। বহুদিন ধরেই স্কাইডাইভিংয়ের নতুন কিছু করার পরিকল্পনা করছিলেন দু'জন। সেই ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে মাঝআকাশে বিমান বদলের চিন্তাটা মাথায় আসে লিউকের। যেমন ভাবনা তেমন কাজ। এরিজনায় সিঙ্গল সিটের বিমান 'সেসনা ১৮২' নিয়ে আকাশে উড়ান ভরেন দুই ভাই। বহু বছরের প্রস্তুতিকে বাস্তব রূপ দিতে চেষ্টা করেন তাঁরা।

Viral video: কে এই লিউক একিনস ?
তবে এই প্রথমবার নয়। অতীতেও বিশ্বকে তাঁর স্টান্ট দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছেন লিউক। ২০১৬ সালে প্যারাস্যুট ছাড়াই লাইভ স্কাইডাইভ করেন লিউক। ইতিমধ্যেই ২১,০০০ বার স্কাইডাইভের অভিজ্ঞতা রয়েছে এই যুবকের। লিউকের পারিবারিক ইতিহাস বলছে, ছোট থেকেই পাইলট ছাড়াও স্কাইডাইভারের পরিবারের বেড়ে ওঠেন এই লিউক। বলতে গেলে স্কাইডাইভিং রক্তে রয়েছে তাঁর। ১৯৬০ সালে স্কাইডাইভিং সেন্টার খোলেন লিউকের দাদু। সেখানেই একটি প্রাইভেট এয়ারপোর্টে বেড়ে ওঠে লিউক। মাত্র ১৬ বছর বয়সেই স্কাইডাইভিং করে লাইসেন্স পেয়ে যান তিনি। 

Viral video: বিমান বদল নিয়ে কী বলছেন লিউক
এই অসাধারণ স্টান্টের পর লিউকের প্রতিক্রিয়ার অপেক্ষা করছিল বিশ্ববাসী। মাঝআকাশে বিমান বদল নিয়ে লিউক বলেন, "বিমান বদলের মতো স্টান্টকে পেশাদার হিসাবে আমার কাজের অগ্রগতি হিসাবেই দেখছি। একজন পাইলট ও স্কাইডাইভার হিসাবে নতুন কিছু উদ্ভাবন সবসময় আমাকে নাড়া দেয়। বিশ্বকে অনুপ্রাণিত করাই আমার লক্ষ্য।'' তবে

আরও পড়ুন : Elon Musk Success: তিনি ছুঁলেই সব সোনা ! কোন পথে সাফল্য এল এলনের জীবনে ?
  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget