এক্সপ্লোর

World Red Cross Day 2022: বছরভর আর্তদের পাশে, লড়াইকে স্মরণ করে এই দিনটি

Red Cross Day: আর্তদের চিকিৎসা, সেবা এবং আরও নানারকম সেবামূলক কাজের সঙ্গে জড়িত এই সংগঠন। এদের কাজের কারণেই প্রতিবছর ৮ মে পালিত হয় বিশ্ব রেড ক্রস দিবস

কলকাতা: প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ বা অন্য কোনও বিপদ। সাধারণ মানুষ দুর্বিষহ অবস্থায় পড়লেই তাদের সাহায্যে ঝাঁপিয়ে পড়ে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। দেশে-বিদেশে এমন বহু সংগঠন রয়েছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলির তালিকা করলেই একদম প্রথমদিকেই যে নামটি আসে সেটি রেড ক্রস (Red Cross)। আর্তদের চিকিৎসা, সেবা এবং আরও নানারকম সেবামূলক কাজের সঙ্গে জড়িত এই সংগঠন। এদের কাজের কারণেই প্রতিবছর ৮ মে পালিত হয় বিশ্ব রেড ক্রস দিবস। এটিকে বিশ্ব ক্রেসেন্ট দিবস হিসেবেও পালন করা হয়। সাধারণত খ্রিস্টান অধ্যুষিত দেশ এবং অন্যান্য দেশে রেড ক্রস নাম ব্যবহার করা হয়। মুসলিম রাষ্ট্রগুলিতে এই সংগঠনটিই রেড ক্রেসেন্ট নামে পরিচিত। (World Red Cross and Red Crescent Day)

ইতিহাস:
১৯৪৮ সালে প্রথম আন্তর্জাতিক রেড ক্রস দিবস পালন করা হয়। ইন্টারন্যাশনাল কমিটি অফ দি রেড ক্রস (International Committee of the Red Cross)-এর প্রতিষ্ঠাতা ছিলেন হেনরি দুনান্ত (Henry Dunant)। তাঁর জন্মদিন ১৮২৮ সালের ৮ মে। সেই দিনটিকেই আন্তর্জাতিক রেড ক্রস দিবস হিসেবে পালন করা হয়। নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন হেনরি দুনান্ত।

গুরুত্ব:
ইন্টারন্যাশনাল রেড ক্রস (International Red Cross) এবং রেড ক্রেসেন্ট (Red Crescent) আন্দোলন নিয়ে সচেতনতা প্রচার করা হয় এই দিনটিতে। সারা বিশ্বে ছড়িয়ে থাকা এই সংগঠনে বহু কর্মী কাজ করেন। কাজ করেন বহু স্বেচ্ছাসেবীও। তাঁদের অবদানকে স্মরণ রাখে এই দিনটি। বিশ্বের বিভিন্ন জায়গায় প্রতিকূল পরিবেশে আর্তদের পাশে দাঁড়িয়ে সেবার কাজ করেন এই কর্মী ও স্বেচ্ছাসেবকরা। বিশ্ব জুড়ে সামাজিক কাজ, সেবার কাজ চালানোর জন্য এই সংগঠন ও কর্মীদের অবদান অনস্বীকার্য। 

মূল ভাবনা:
মানবিকতা, পক্ষপাতিত্ব না করা, নিরপেক্ষ থাকা, স্বাধীনতা, স্বেচ্ছাশ্রম, একতা-এই ভাবনাগুলির উপর দাঁড়িয়ে গোটা কর্মকাণ্ড চলে রেড ক্রস সোসাইটির। ভারতেও রয়েছে এর শাখা।   

আরও পড়ুন: ভয় নয়, থ্যালাসেমিয়া জয়ে মূলমন্ত্র সচেতনতাই

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget