এক্সপ্লোর

Viral News:ফিরে এসেছে 'উইসডম'! মার্কিন প্রশাসনের ট্য়ুইটে প্রাচীনতম বন্য পাখির ছবি দেখে হইচই নেটদুনিয়ায়

Worlds Oldest Known Wild Bird:ফিরে এসেছে 'উইসডম'! দর্শন নয়, মানুষের জানা প্রাচীনতম বন্য পাখির প্রতিনিধির কথা হচ্ছে এখানে। প্রায় এক দশক পর প্রশান্ত মহাসাগরের উত্তর দিকে, চেনা জায়গাতেই ফিরে এসেছে পাখিটি।

ওয়াহু (হাওয়াই): ফিরে এসেছে 'উইসডম' (wisdom)! দর্শন নয়, মানুষের জানা প্রাচীনতম (oldest) বন্য পাখির (wild bird) প্রতিনিধির কথা হচ্ছে এখানে। প্রায় এক দশক পর প্রশান্ত মহাসাগরের উত্তর দিকে, চেনা জায়গাতেই ফিরে এসেছে পাখিটি। প্রজাতির নাম 'লেসান অ্যালবাট্রস' (Laysan albatross)। এক ধরনের দৈত্যাকার এই সি-বার্ডকেই (sea bird) পৃথিবীর প্রাচীনতম বন্য পাখি বলে জানেন বিশেষজ্ঞরা। দশক পেরিয়ে নিজের চেনা প্রজননে জায়গায় তার ফিরে আসা ঘিরে উৎসাহ তৈরি হয়েছে বিজ্ঞানীমহলে। এদিন পাখিটির ছবি ট্যুইট করে এই খবর দেয় মার্কিন মৎস্য ও বন্যপ্রাণ পরিষেবা দফতর।

কে তুমি 'উইসডম'?
মার্কিন মৎস্য ও বন্যপ্রাণ পরিষেবা দফতর ট্য়ুইটে যে তথ্য দিয়েছে, সেটি অনুযায়ী এই 'লেসান অ্যালবাট্রস' বা 'মলি'-র বয়স অন্তত ৭১। ১৯৫৬ সালে প্রথম ডিম পাড়ে সে। তার পরই বিজ্ঞানীরা তাকে চিহ্নিত করে। সেই সময়ই নাম দেওয়া হয় 'উইসডম'। বিশেষজ্ঞদের বক্তব্য, এই দৈত্যাকার সি-বার্ডের বয়স বছরপাঁচেক হওয়ার আগে সাধারণত ডিম পাড়ে না। এখনও পর্যন্ত 'উইসডম' অন্তত ৫০-৬০টি ডিম পেড়েছে। ৩০টি ছানাকে প্রতিপালন করেছে। এতেই শেষ নয়। বিশেষজ্ঞরা জানতে পেরেছেন, গত বছর 'উইসডম' ঠাকুমাও হয়েছে। সব মিলিয়ে ভরপুর সংসার।

সঙ্গী কোথায়?
মার্কিন মৎস্য ও বন্যপ্রাণ পরিষেবা দফতর অবশ্য 'উইসডম'-কে নিয়ে যতটা খুশি, তার সঙ্গী 'আকিয়াকামাই'-কে নিয়ে ততটাই চিন্তিত। চলতি বছর, আমেরিকার 'মিডওয়ে অ্যাটঅল ওয়াইল্ডলাইফ রিফিউজ'-এ একবারও দেখা যায়নি তাকে। এই দম্পতির কনিষ্ঠতম সন্তান সম্ভবত ২০২১ সালে পৃথিবীর আলো দেখেছিল। তার পর থেকেই আর খোঁজ নেই 'আকিয়াকামাই'-র। এদিকে থ্যাঙ্কসগিভিং ডে-তেও দেখা গিয়েছিল 'উইসডম'-কে। এবার ফের দেখা গেল। তবে প্রশান্ত মহাসাগরের ঠিক যে অঞ্চলে সে প্রজননের জন্য আসে, সেই অঞ্চলে দশক পেরিয়ে ফিরেছে 'উইসডম'। আপাতত এটি নিয়েই খুশিতে মাতোয়ারা নেটিজেনরা। একজন লিখেছেন, 'এই পাখিটি আমার মা-বাবার থেকেও বয়সে বড়।' আর এক জনের বক্তব্য, 'উইসডম-ই একমাত্র তারকা যার খোঁজখবর রাখি।' মোটের উপর তার পুনরাগমনে খুশির মেজাজ। এবার তার সঙ্গী ফিরলে নিশ্চিন্ত হন পর্যবেক্ষকরা। কবে আসবে সে? অপেক্ষায় তাঁরা।

আরও পড়ুন:একটা সিগারেট চাইলে দেবে না দোকান ! কেন 'সিঙ্গল সিগারেট' নিষিদ্ধ করতে চাইছে সরকার ?

 

 

 

 

সেরা শিরোনাম

China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
Viral Video: ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Viral News : ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও
ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget