এক্সপ্লোর

Worlds Oldest Man Died: ১১ সন্তান, ৪১ নাতিপুতি, ১১৪ বছর বেঁচে পরলোক গমন

Worlds Oldest Man Passes Away At 114: দুটো বিশ্বযুদ্ধ ছাড়াও আরও অনেক কিছু দেখেছেন। অবশেষে ১১৪ বছর বেঁচে পরলোক গমন করলেন বিশ্বের বৃদ্ধতম ব্যক্তি।

কলকাতা: দেখেছেন দুটো বিশ্বযুদ্ধ। দেখেছেন পৃথিবীর আমূল বদলে যাওয়া। ১১৪ বছরের জীবনে অনেক কিছুর সঙ্গেই পরিচয় হয়েছে তাঁর। পৃথিবীর সবচেয়ে বৃদ্ধ মানুষ হিসেবে রেকর্ডও গড়েছেন। এবার ইহলোক ত্যাগ করতে হল তাঁকে। ১১৪ বছর বয়সে প্রয়াত হলেন বিশ্বের সবচেয়ে বৃদ্ধ মানুষটি। ভেনেজুয়েলার বাসিন্দা এই মানুষটির নাম জুয়ান ভিসেন্তে পেরেজ মোরা। ২০২২ সালে গিনিস বুকে নাম উঠেছিল তাঁর। পৃথিবীর সবচেয়ে বৃদ্ধ এই মানুষটির মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন তাঁর পরিবারের সদস্যরাই। 

শোকপ্রকাশ করেছেন দেশের রাষ্ট্রপতি

জুয়ান ভিসেন্তে পেরেজ মোরার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সেই দেশের রাষ্ট্রপতি। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো তাঁর এক্স প্রোফাইলে লেখেন, জুয়ান ভিসেন্তে পেরেজ মোরা ১১৪ বছর বয়সে পরলোকে পাড়ি দিলেন।

১১ সন্তান ও ৪১ নাতি নাতনি

২০২২ সালের ৪ ফেব্রুয়ারি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের তরফে এই স্বীকৃতি পান জুয়ান ভিসেন্তে পেরেজ মোরা। তখন তাঁর বয়স ছিল ১১২ বছর ২৫৩ দিন। পেরেজ মোরার মোট ১১ জন সন্তান। এছাড়াও, রয়েছে নাতি নাতনি। সব মিলিয়ে ৪১ জন নাতি নাতনি পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষটির। শুধু যে নাতি নাতনি রয়েছে তাঁর, তা নয়। নাতি নাতনিরই ছেলেপিলে হয়ে গিয়েছে। তাঁর নাতি নাতনির ১৮ জন ছেলেপিলে। তাদের পরের প্রজন্মে ১২ জন সন্তান রয়েছে। 

পেশায় কৃষক ছিলেন জুয়ান ভিসেন্তে পেরেজ মোরা

পেশায় কৃষক ছিলেন জুয়ান ভিসেন্তে পেরেজ মোরা। তাঁর জন্ম ১৯০৯ সালের ২৭ মে। মোট দশজন সন্তানের নবম সন্তান ছিলেন মোরা। তাঁর জন্ম হয় তাকিরার আন্ডিয়ান রাজ্যের এল কোবরে শহরে। সেখানে টিও ভিসেন্তে নামে পরিচিত ছিলেন তিনি। 

পাঁচ বছর বয়স থেকেই কৃষিকাজ 

পাঁচ বছর বয়স থেকেই কৃষিকাজ করতে শুরু করেন জুয়ান ভিসেন্তে পেরেজ মোরা। তাঁর বাবা, ঠাকুরদাদের সাহায্য করতেই মাঠে নামতেন। পরের এক সময় মাঠ ও সংসারের হাল তাঁর কাঁধে আসে। গিনিসের একটি সূত্র জানাচ্ছে, আখ ও কফি চাষ করতেন তিনি। পরে তিনি শেরিফ পদমর্যাদায় উন্নীত হন। সেই অবস্থায় তাঁর কাজ ছিল বিভিন্ন জমি সংক্রান্ত বিবাদ নিষ্পত্তি করা। পাশাপাশি পারিবারিক বিবাদ মেটানোও তাঁর কাজের অন্তর্গত ছিল।

আরও পড়ুন - Viral Video: কেমোথেরাপির যন্ত্রণা কমাতে রোগীর সঙ্গে নাচ, নার্সের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
Viral Video: ভক্তদের লাইনে দাঁড়িয়ে নাচের রিল, মন্দিরের সামনে এই কাজ করতেই... তরুণীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়
ভক্তদের লাইনে দাঁড়িয়ে নাচের রিল, মন্দিরের সামনে এই কাজ করতেই... তরুণীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়
Viral News : চলন্ত ট্রেনে পুজো, তোলপাড় সোশ্যাল মিডিয়া; ভিডিও ভাইরাল হতেই রেল জানাল...
চলন্ত ট্রেনে পুজো, তোলপাড় সোশ্যাল মিডিয়া; ভিডিও ভাইরাল হতেই রেল জানাল...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget