এক্সপ্লোর

এবিপি আনন্দে সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুম, আজ ছিল অঙ্ক, আগামীকালের বিষয় বাংলা

করোনা আবহে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এই অবস্থায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের জন্য সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুমের ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: এবিপি আনন্দে সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুমে আগামীকালের বিষয় মাধ্যমিক ও দ্বাদশ শ্রেণির বাংলা। আগামীকাল নবম শ্রেণির নব নব সৃষ্টি, দশম শ্রেণির হারিয়ে যাওয়া কালিকলম এবং দ্বাদশ শ্রেণির ভাষাবিজ্ঞানের ভূমিকা নিয়ে আলোচনা করবেন শিক্ষকরা। করোনা আবহে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এই অবস্থায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের জন্য সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুমের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। মঙ্গলবার থেকে ১৩ তারিখ পর্যন্ত এবিপি আনন্দে সম্প্রচারিত হচ্ছে লাইভ ক্লাসরুম। বেলা ৩টে থেকে একঘণ্টা  এই অনুষ্ঠান। প্রতিদিন বিভিন্ন বিষয়ে ক্লাস করাচ্ছেন শিক্ষকরা। আজকে হল অঙ্কের ক্লাস। এর আগে জীবন বিজ্ঞান ও অ্যাকাউন্টেন্সির অনলাইন ক্লাস হয়েছে। আজ অঙ্কের ক্লাস হল। লকডাউন উঠলেই যুদ্ধকালীন তৎপরতায় মাধ্যমিকের রেজাল্ট, এবিপি আনন্দে জানিয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এবিপি আনন্দে সরাসরি এই ক্লাসরুমে নিজেদের প্রশ্ন রাখতে পারছে পড়ুয়ারা। সেজন্য নির্দিষ্ট ফোন নম্বর রয়েছে। যেদিন যে বিষয় নিয়ে অনুষ্ঠান, তার আগের দিন সন্ধে ৬টা পর্যন্ত সেই বিষয়ের প্রশ্ন পাঠানো যাবে। পড়ুয়ারা নিজেদের নাম, ক্লাস, বিষয়, স্কুলের নাম এবং জেলার নাম উল্লেখ করে হোয়াটসঅ্যাপ কিংবা ইমেল করতে পারে। হোয়াটসঅ্যাপ নম্বর হল - ৯৭৪৮২১৭২০১

ইমেল আইডি - bsclassroom2020@gmail.com

লকডাউনের মধ্যে পড়ুয়াদের শিক্ষাদান যাতে ব্যাহত না হয়, সে জন্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক, অভিভাবক থেকে পড়ুয়া, সকলেই।  শিক্ষা দফতরের সিদ্ধান্ত অনুযায়ী, ৭ তারিখ মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ইংরেজি ক্লাস নেওয়া হয়েছে। গতকাল ৮ তারিখ বুধবার মাধ্যমিকের জীবন বিজ্ঞান ও উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য অ্যাকাউন্টেসি। আজ মাধ্যমিক ও দ্বাদশ শ্রেণির গণিত, আগামীকাল ১০ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বাংলা পড়াবেন শিক্ষকরা। ১১-য় মাধ্যমিকের ভৌতবিজ্ঞান এবং উচ্চমাধ্যমিকের ফিজিক্স ও ১২-য় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ইতিহাস পড়ানো হবে। শেষদিন অর্থাৎ ১৩ এপ্রিল মাধ্যমিকের ভূগোল এবং উচ্চমাধ্যমিকের অর্থনীতি পড়াবেন শিক্ষকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget