এক্সপ্লোর

ভিডিওতে দেখুন: এবিপি আনন্দে 'সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুম'

গৃহবন্দি পড়ুয়াদের সুরাহা দিতে টেলিভিশনের মাধ্যমে সরাসরি ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

কলকাতা: লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ স্কুল। তাই নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এবিপি আনন্দে ‘সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুমের’ আয়োজন করেছে শিক্ষা দফতর।  পড়ুয়ামহলে তা জনপ্রিয় হয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দেশজুড়ে লকডাউন। শিক্ষা প্রতিষ্ঠানে তালা। এই অবস্থায় গৃহবন্দি পড়ুয়াদের সুরাহা দিতে টেলিভিশনের মাধ্যমে সরাসরি ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। যা সরাসরি দেখানো হচ্ছে একমাত্র এবিপি আনন্দে। এবিপি আনন্দের তরফে জানানো হচ্ছে, এই ক্লাসরুম নিয়ে গোটা রাজ্যের পড়ুয়াদের সাড়া পাওয়ার পর আমরা বাংলার শিক্ষা ক্লাসরুমের সংখ্যা বাড়ানো হয়েছে। ‘সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুমের’-এ সকাল ১০টা থেকে ১১টা এবং দুপুর ৩টে থেকে ৪টে দু’খানা ক্লাস হচ্ছে। এদিন, সকাল ১০টার বিষয় নবমের ইতিহাস ও দ্বাদশের কম্পিউটার। দুপুর ৩টেয় বিষয় দশমের অঙ্ক ও দ্বাদশের কস্টিং ও ট্যাক্সেশন।

সরাসরি ফোন নম্বর - ২৪৬০-৫৫৭২/৭৩

হোয়াটসঅ্যাপ নম্বর - ৯৭৪৮২১৭২০১

ইমেল আইডি - bsclassroom2020@gmail.com

এবিপি আনন্দে সরাসরি এই ক্লাসরুমে নিজেদের প্রশ্ন রাখতে পারছে পড়ুয়ারা। সেজন্য নির্দিষ্ট ফোন নম্বর থাকছে। যেদিন যে বিষয় নিয়ে অনুষ্ঠান, তার আগের দিন সন্ধে ৬টা পর্যন্ত সেই বিষয়ের প্রশ্ন পাঠানো যাবে। পড়ুয়ারা, নিজেদের নাম, ক্লাস, বিষয়, স্কুলের নাম এবং জেলার নাম উল্লেখ করে হোয়াটসঅ্যাপ কিংবা ইমেল করতে পারে। বাংলার শিক্ষা ক্লাসরুম প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন,

" পড়ুয়ারা এগিয়ে থাকবে। স্কুল খুললে শিক্ষককে দেখাবে। এটা সামগ্রিক প্রচেষ্টা। ঐক্যবদ্ধ অ্যাকটিভিটি। লকডাউনের মধ্যে পড়ুয়াদের শিক্ষাদান যাতে ব্যাহত না হয়, সে জন্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক, অভিভাবক থেকে পড়ুয়া, সকলেই। "
-

সেরা শিরোনাম

'এটা ইসলামাবাদের শহরতলি নয়...' দেশজুড়ে আজানের শব্দে নিষেধাজ্ঞা জারির ভাবনা ডেনমার্কে
আজানের শব্দ আর নয় ! দেশজুড়ে নিষেধাজ্ঞার ভাবনা ! কড়া অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ডেনমার্কের
Budh Asta: ৩০ জুন থেকে সবচেয়ে কঠিন সময় শুরু ৫ রাশির, বুধ অস্তে বড় প্ল্যান ভেস্তে যেতে পারে, চাকরি যাওয়ার আশঙ্কা!
৩০ জুন থেকে সবচেয়ে কঠিন সময় শুরু ৫ রাশির, বুধ অস্তে বড় প্ল্যান ভেস্তে যেতে পারে, চাকরি যাওয়ার আশঙ্কা!
FIFA World Cup 2026: বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
E20 পেট্রোল ব্যবহারে ট্যাঙ্কে জমছে ছত্রাক ! বিকল হচ্ছে ইঞ্জিন ? কী জানাচ্ছে কেন্দ্র সরকার ?
E20 পেট্রোল ব্যবহারে ট্যাঙ্কে জমছে ছত্রাক ! বিকল হচ্ছে ইঞ্জিন ? কী জানাচ্ছে কেন্দ্র সরকার ?

ভিডিও

Taratala Building Collapsed : পেরিয়ে গিয়েছে অনেকটা সময়! এখন কী পরিস্থিতি তারাতলায়?
Taratala Building Collapsed :
Taratala Building Collapsed : তারাতলা বিপর্যয়ে বাবাকে হারিয়ে সরকারের কাছে সহায়তার আর্জি
Sange Suman পর্ব ২(২৫.০৬.২৬): 'টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরী করেছেন,' তীব্র আক্রমণে শুভেন্দু
Sange Suman পর্ব ১(২৫.০৬.২৬):ঝড়ের কলকাতায় আক্রমণের ঝড় তুললেন মুখ্যমন্ত্রী,নিশানায় প্রাক্তন মেয়র

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
'এটা ইসলামাবাদের শহরতলি নয়...' দেশজুড়ে আজানের শব্দে নিষেধাজ্ঞা জারির ভাবনা ডেনমার্কে
আজানের শব্দ আর নয় ! দেশজুড়ে নিষেধাজ্ঞার ভাবনা ! কড়া অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ডেনমার্কের
Budh Asta: ৩০ জুন থেকে সবচেয়ে কঠিন সময় শুরু ৫ রাশির, বুধ অস্তে বড় প্ল্যান ভেস্তে যেতে পারে, চাকরি যাওয়ার আশঙ্কা!
৩০ জুন থেকে সবচেয়ে কঠিন সময় শুরু ৫ রাশির, বুধ অস্তে বড় প্ল্যান ভেস্তে যেতে পারে, চাকরি যাওয়ার আশঙ্কা!
FIFA World Cup 2026: বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
E20 পেট্রোল ব্যবহারে ট্যাঙ্কে জমছে ছত্রাক ! বিকল হচ্ছে ইঞ্জিন ? কী জানাচ্ছে কেন্দ্র সরকার ?
E20 পেট্রোল ব্যবহারে ট্যাঙ্কে জমছে ছত্রাক ! বিকল হচ্ছে ইঞ্জিন ? কী জানাচ্ছে কেন্দ্র সরকার ?
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
Commercial LPG Supply : পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের
পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের
India vs Bangladesh: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
Tamanna Khatun: তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
Embed widget