হোমফটো গ্যালারিঅটোNew Volvo Cars: ভলভো আনল মাইল্ড হাইব্রিড এসইউভি, দেখে নিন ছবি
New Volvo Cars: ভলভো আনল মাইল্ড হাইব্রিড এসইউভি, দেখে নিন ছবি
Volvo India: ভারতের বাজারে গ্রাহকদের আরও বৈশিষ্ট্যসম্পন্ন গাড়ি দিতে নতুন Volvo XC40 কমপ্যাক্ট লাক্সারি কার নিয়ে এল ভলভো।
Written By : abp ananda | Updated at : 21 Sep 2022 07:45 PM (IST)
XC40 Mild Hybrid
1/9
ভারতের বাজারে গ্রাহকদের আরও বৈশিষ্ট্যসম্পন্ন গাড়ি দিতে নতুন Volvo XC40 কমপ্যাক্ট লাক্সারি কার নিয়ে এল ভলভো। XC40 রিচার্জের লঞ্চ অনুসরণ করে এই আরও উন্নত সংস্করণ নিয়ে এসেছে কোম্পানি।
2/9
নতুন এই উন্নত সংস্করণের দাম ৪৫.৯০ লক্ষ টাকা এক্স-শোরুম রাখা হয়েছে। উৎসবের মরসুমে গাড়িটির দাম ৪৩.২ লক্ষ টাকা রাখা হয়েছে। তবে এই দাম কেবল সীমিত সময়ের জন্যই পাওয়া যাবে।
3/9
XC40 রিচার্জ হল XC40-এর সম্পূর্ণ বৈদ্যুতিক সংস্করণ। যেখানে পেট্রল XC40 এখন অন্যান্য আপডেটের সঙ্গে EV সংস্করণে দেখতে পাবেন। এই নতুন গাড়িতে অনেক নকশা ও বৈশিষ্ট্যের পরিবর্তন করা হয়েছে।
4/9
এই গাড়ির সবচেয়ে বড় হাইলাইটগুলির মধ্যে একটি হল হালকা হাইব্রিড প্রযুক্তি। যাতে একটি ২.০ লিটার পেট্রল ইঞ্জিন যুক্ত করা হয়েছে৷ এই নতুন গাড়ি আপনাকে ১৯৭ বিএইচপি শক্তি জোগাবে। নতুন XC40 আগের XC40 পেট্রলের তুলনায় অনেক বেশি শক্তিশালী। XC40 হালকা হাইব্রিড একটি ৪৮ ভোল্ট ব্যাটারির মাধ্যমে চলে।
5/9
একটি আপডেটেড ফ্রন্ট বাম্পার ডিজাইন, নতুন হেডল্যাম্প ও অন্যান্য নতুন আপডেট সহ গাড়ি বাইরে থেকে আরও নতুন দেখাচ্ছে।ভিতরে নতুন XC40-তে একটি নতুন ১২.৩ ইঞ্চি ডিজিটাল ডিসপ্লে, একটি ক্রিস্টাল গিয়ার নব দিয়েছে কোম্পানি।
6/9
এই গাড়িতে বৈশিষ্ট্যের তালিকায় গুগল পরিষেবাগুলির সঙ্গে একটি অ্যান্ড্রয়েড ভিত্তিক ইনফোটেইনমেন্ট সিস্টেম, একটি হারমান কর্ডন ১৪ স্পিকারের অডিও সিস্টেম, ভলভো কার অ্যাপ, ADAS বৈশিষ্ট্য, পিএম ২.৫ সেন্সর সহ এয়ার ক্লিনার, পার্কিং সহায়তা (সামনে/পিছনে) ও আরও অনেক কিছু অন্তর্ভুক্ত করা হয়েছে।
7/9
সুরক্ষার দিক দিয়ে কোনও আপস করা হয়নি গাড়িতে। এরোডায়নামিক নকশা দেওয়া হয়েছে এই এসইউভিতে।
8/9
ভিতরের কেবিনে পিছনের আসনের যাত্রীদেরও এসি নিয়ে কোনও সমস্যা হবে না। রেয়ার এসি ভেন্ট রয়েছে এই গাড়িতে।
9/9
বর্তমানে সাধারণ পেট্রল, ডিজেলের সঙ্গে পাওয়া যাবে এই মাইল্ড হাইব্রিড গাড়ি। ফলে এর থেকে আরও বেশি মাইলেজ আশা করতে পারেন গাড়ি থেকে।