এক্সপ্লোর

Boat Race:সোনাই নদীর জলে নৌকো বাইচ প্রতিযোগিতায় স্মৃতি রোমন্থন দুই বাংলার

Indo Bangladesh Border: ২২ বছর পর স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে ফের অনুষ্ঠিত হল দুই বাংলার মিলনোৎসব নৌকা বাইচ প্রতিযোগিতা। কেমন ছিল সেই মুহূর্তগুলি?

Indo Bangladesh Border: ২২ বছর পর  স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে ফের অনুষ্ঠিত হল দুই বাংলার মিলনোৎসব নৌকা বাইচ প্রতিযোগিতা। কেমন ছিল সেই মুহূর্তগুলি?

সোনাই নদীর জলে নৌকো বাইচ প্রতিযোগিতায় স্মৃতি রোমন্থন দুই বাংলার

1/10
‘ওপারে যে বাংলাদেশ/ এপারেও সে বাংলা’...সুভাষ মুখোপাধ্যায়ের 'পারাপার' কবিতার লাইনদুটি বহু বছর ধরে নিজেদের মতো করে যাপন করতেন ওঁরা। কিন্তু গত ২২ বছর ধরে সেই যাপন বন্ধ হয়ে যায়। এবার ইদ উপলক্ষে ফের সেই ঐতিহ্য, দুই বাংলার মিলনোৎসব, নৌকো বাইচ প্রতিযোগিতার আনন্দ অনুভব করতে পারলেন ওঁরা।

2/10
ওঁরা মানে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরে ভারত-বাংলাদেশ  সীমান্তের বাসিন্দা বহু মানুষ। ২২ বছর পর যাঁরা সাক্ষী হলেন এই প্রতিযোগিতার।
ওঁরা মানে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরে ভারত-বাংলাদেশ সীমান্তের বাসিন্দা বহু মানুষ। ২২ বছর পর যাঁরা সাক্ষী হলেন এই প্রতিযোগিতার।
3/10
এমনিতে দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জনের সময়, দু-পাড়ের মানুষকে কাছাকাছি আসতে দেখা যায়। ইছামতীর পাড়ে এপার-ওপার দুই বাংলার সেই মিলনের ছবি অনেক কিছু মনে করিয়ে দেয় অনেককে।
এমনিতে দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জনের সময়, দু-পাড়ের মানুষকে কাছাকাছি আসতে দেখা যায়। ইছামতীর পাড়ে এপার-ওপার দুই বাংলার সেই মিলনের ছবি অনেক কিছু মনে করিয়ে দেয় অনেককে।
4/10
উত্তর ২৪ পরগনার টাকিতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে যখন উৎসবের মেজাজ থাকে, তখন ওপারে বাংলাদেশের সাতক্ষীরাতেও শোনা যায় বিসর্জনের ধ্বনি। মাঝখানে দিয়ে বয়ে চলা ইছামতী সাক্ষী থাকে সেই বিসর্জনের
উত্তর ২৪ পরগনার টাকিতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে যখন উৎসবের মেজাজ থাকে, তখন ওপারে বাংলাদেশের সাতক্ষীরাতেও শোনা যায় বিসর্জনের ধ্বনি। মাঝখানে দিয়ে বয়ে চলা ইছামতী সাক্ষী থাকে সেই বিসর্জনের
5/10
দশমীর সকালে ইছামতীতে শুরু হয় দুই বাংলার প্রতিমা নিরঞ্জন। টাকি রাজবাড়ি ঘাটে টাকি পুবের রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন হয়। কড়া নজরদারি রাখে BSF আর বর্ডার গার্ড বাংলাদেশ।
দশমীর সকালে ইছামতীতে শুরু হয় দুই বাংলার প্রতিমা নিরঞ্জন। টাকি রাজবাড়ি ঘাটে টাকি পুবের রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন হয়। কড়া নজরদারি রাখে BSF আর বর্ডার গার্ড বাংলাদেশ।
6/10
সে দিক থেকে এদিনের উৎসব বেশ কিছুটা আলাদা। এই উৎসব বন্ধ হয়েছিল ২০০২ সালে। মাঝে কেটে গিয়েছে ২২টি বছর।
সে দিক থেকে এদিনের উৎসব বেশ কিছুটা আলাদা। এই উৎসব বন্ধ হয়েছিল ২০০২ সালে। মাঝে কেটে গিয়েছে ২২টি বছর।
7/10
কিন্তু ঐতিহ্য ভোলেননি এপার বা ওপার, কোনও দিকের বাসিন্দারাই। তাই মিলনোৎসব ফের শুরু হওয়ার আনন্দে দ্বিধাহীন ভাবে সামিল হয়েছেন।
কিন্তু ঐতিহ্য ভোলেননি এপার বা ওপার, কোনও দিকের বাসিন্দারাই। তাই মিলনোৎসব ফের শুরু হওয়ার আনন্দে দ্বিধাহীন ভাবে সামিল হয়েছেন।
8/10
নির্দিষ্ট করে বললে, ২২ বছর পর স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে  ফের এই নৌকো বাইচ প্রতিযোগিতা হল। বঙ্গের ঐতিহ্যবাহী এই উৎসবকে ফিরিয়ে আনতে বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েত হাকিমপুর বাজার কমিটির পাশাপাশি তৎপর হয়  সীমান্ত রক্ষী বাহিনীও।

9/10
দু-তরফের যৌথ উদ্যোগে নতুন করে অনুষ্ঠিত হল নৌকো বাইচ প্রতিযোগিতা।তিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি তা দেখার জন্যও দুই বাংলার দুই পারে মানুষের ঢল নামে। দেখার মতো হয় সেই দৃশ্যও।
দু-তরফের যৌথ উদ্যোগে নতুন করে অনুষ্ঠিত হল নৌকো বাইচ প্রতিযোগিতা।তিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি তা দেখার জন্যও দুই বাংলার দুই পারে মানুষের ঢল নামে। দেখার মতো হয় সেই দৃশ্যও।
10/10
যেখানে এই নৌকো বাইচ প্রতিযোগিতা হয়েছে, সেখান দিয়েই বয়ে গিয়েছে সোনাই নদী। এর এক পাড়ে ভারত, অন্য পাড়ে বাংলাদেশ। এই নদীর জলেই মিলনোৎসবের প্রতিযোগিতা উপভোগ করলেন বহু মানুষ। ঐতিহ্যের সাক্ষী থাকলেন তাঁরা, ফিরে এল দু-দশক পুরনো অগুনতি স্মৃতি।

আরও জানুন উত্তর ২৪ পরগনা

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
ABP நாடு
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget