এক্সপ্লোর

Narendra Modi: কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি শহরজুড়ে

কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি শহরজুড়ে

মুখোমুখি হবেন মোদি-মমতা

1/11
আজ একাধিক অনুষ্ঠানে মুখোমুখি হতে পারেন মোদি-মমতা। বন্দে ভারতের সূচনা থেকে গার্ডেনরিচ গঙ্গা কাউন্সিলের বৈঠকে মুখোমুখি হওয়ার সম্ভাবনা।

2/11
আগামীকাল হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নিরাপত্তার ঘেরাটোপে স্টেশন চত্বর। বন্ধ ২১, ২২, ২৩ নম্বর প্ল্যাটফর্ম। রেল সূত্রে খবর, বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য শুক্রবার সকাল থেকে নিয়ন্ত্রিত হবে একাধিক ট্রেনের যাত্রাপথ।

3/11
নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হবে দৌড়। তার আগে শুক্রবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রাজ্যের প্রথম ও দেশের সপ্তম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনকে ঘিরে নিরাপত্তার ঘোরাটোপে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স। বৃহস্পতিবার দিনভর টহল দিল SPG। চলল স্নিফার ডগ দিয়ে তল্লাশি।

4/11
পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে নিউ কমপ্লেক্সের ২১, ২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্ম। বৃহস্পতিবার সারাদিন এবং শুক্রবার দুপুর ২টো পর্যন্ত ওই প্ল্যাটফর্মগুলি পুরোপুরি বন্ধ থাকবে। ওই প্ল্যাটফর্মগুলি থেকে যে সমস্ত ট্রেন ছাড়ার কথা ছিল, সেগুলি অন্য প্ল্যাটফর্ম থেকে ছাড়ার ব্যবস্থা করা হবে। শুক্রবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া স্টেশনের নিউ ক্যাব রোড।

5/11
সফরসূচি অনুযায়ী শুক্রবার সকাল ১০টায় কলকাতা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০ টায় হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন।

6/11
রেল সূত্রে খবর, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ বহু বিশিষ্ট ব্যক্তি।  আরসিটিসি হেলিপ্যাড থেকে গাড়িতে করে হাওড়া স্টেশনে পৌঁছবেন নরেন্দ্র মোদি। সেই উপলক্ষ্যে সেজে উঠছে রাস্তার রাস্তার দু'পাশ।

7/11
শুক্রবার সকাল ১১টা ১০-এ গার্ডেনরিচে আইএনএস সুভাষ-এ নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানানোর কথা মোদির। সকাল ১১-৩৫-এ ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

8/11
ওই বৈঠকে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।  এদিন সকালে হাওড়া স্টেশনে প্রস্তুতি খতিয়ে দেখতে যান, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার,  বিজেপির আইটি সেলের প্রধান ও পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য সহ বিজেপির নেতা-নেত্রীরা।

9/11
হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত সপ্তাহে ৬ দিন চলবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া ও নিউজলপাইগুড়ির মাঝে ট্রেনটি থামবে বোলপুর, মালদা টাউন, বরসোই স্টেশনে। রেল সূত্রে খবর, বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য শুক্রবার সকাল থেকে নিয়ন্ত্রিত হবে একাধিক ট্রেন।

10/11
যে উলুবেড়িয়া লোকাল সকাল ৯.১৮-য় হাওড়া পৌঁছয়, সেটি যাত্রা শেষ করবে সাঁতরাগাছিতে। ৯.৩৭-এ হাওড়ায় পৌঁছয় যে পাঁশকুড়া লোকাল এবং ১০.৪৫-এ হাওড়ায় ঢোকে যে মেচেদা লোকাল- সেগুলিও আসবে সাঁতরাগাছি পর্যন্ত। ১০.৫৫ ও ১১.০৫ মিনিটে যে পাঁশকুড়া ও উলুবেড়িয়া লোকাল হাওড়া আসে, তা সাঁতরাগাছিতেই দাঁড়িয়ে যাবে। শুক্রবাররে অনুষ্ঠান শেষে দুপুর সোয়া ২টো নাগাদ দিল্লি উড়ে যাবে প্রধানমন্ত্রীর বিমান।

11/11
একদিনের সফরে কলকাতায় প্রধানমন্ত্রী, স্ট্র্যান্ড রোডে ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। ভারী যান চলাচল বন্ধ থাকবে শহরের বেশিরভাগ বড় রাস্তাতেই। হাওড়া ব্রিজের পরিবর্তে দ্বিতীয় হুগলি ব্রিজ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ যাত্রীদের। হাওড়া ব্রিজের পরিবর্তে ভারী যান চলাচল করবে দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে। কাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ। স্ট্র্যান্ড রোডে হাওড়ার দিকে যাওয়ার রাস্তায় ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে। পরিবর্তে জওহরলাল নেহরু রোড হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ যাবে ভারী গাড়িগুলি। বেন্টিঙ্ক স্ট্রিট থেকে রবীন্দ্র সরণি বা এজেসি বোস রোড থেকে এপিসি রোড হয়ে যাবে ভারী গাড়ি। সাধারণ যাত্রীদেরও বিকল্প পথ ব্যবহারের পরামর্শ পুলিশের।

আরও জানুন জেলার

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget