এক্সপ্লোর

Annapurna Yojona : 'তবুও এদের ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি' - অন্নপূর্ণা নিয়ে কাদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী ? বড় বার্তা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাস, সরকার ধাপে ধাপে সমস্ত যোগ্য উপভোক্তার হাতে প্রকল্পের টাকা পৌঁছে দেবে।

Annapurna Yojona

1/8
অন্নপূর্ণা যোজনার টাকা অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। এখনও বহু  আবেদনকারী সেই অর্থ পাননি। অনেকেই এই পরিস্থিতিতে চিন্তিত।   তবে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্য ফের একবার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

2/8
রবিবার মেচেদায় একটি সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী । সেখানে তিনি বলেন, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র দু'মাস। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী একাধিক সরকারি পরিষেবা চালু করা হয়েছে, যার মধ্যে অন্নপূর্ণা যোজনাও রয়েছে। লক্ষ্মীর ভান্ডার ঠিক মতো চালু করতে তো তৃণমূল ৯ মাস লাগিয়ে দিয়েছিল। এখন অন্নপূর্ণা যোজনার মতো এত বড় প্রকল্প বাস্তবায়নের সময় কিছু প্রশাসনিক সমস্যা হওয়া অস্বাভাবিক নয়। তবে সব যোগ্যরাই টাকা পাবেন।

3/8
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, সরকার ধাপে ধাপে সমস্ত যোগ্য উপভোক্তার হাতে প্রকল্পের টাকা পৌঁছে দেবে। যোগ্য আবেদনকারী বেছে নিতে কিছুটা সময় প্রয়োজন বলে তিনি জানান। একইসঙ্গে আশ্বাস দিয়ে বলেন, যাতে প্রকৃত প্রাপকদের কেউ বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই প্রশাসন কাজ করছে।

4/8
যাঁদের অ্যাকাউন্টে এখনও অন্নপূর্ণা যোজনার টাকা জমা পড়েনি, তাঁদের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই অর্থ ছাড় করা হয়েছে। তবে কারিগরি বা তথ্যগত কিছু ত্রুটির কারণে কয়েকজনের কাছে টাকা পৌঁছাতে দেরি হচ্ছে। সেই সমস্যাগুলি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

5/8
মুখ্যমন্ত্রী আরও বলেন, যাঁরা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন, তাঁরা কেন্দ্র ও রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার ক্ষেত্রে কোনও ধরনের বৈষম্য করা হবে না এবং নিয়ম মেনেই প্রত্যেক যোগ্য ব্যক্তির কাছে পরিষেবার সুবিধা পৌঁছে দেওয়া হবে।

6/8
মুখ্যমন্ত্রী আগেই আরও জানিয়েছিলেন, কোনও অভারতীয়  অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পারে না।  আমরা এক্ষেত্রে ছাড় দিয়েছি। যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এসেছেন, CAA-তে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে আমরা যতক্ষণ না CAA নিষ্পত্তি হচ্ছে, তাদের এই সামাজিক ভাতা চালু থাকবে।

7/8
তিনি আরও বলেন, যারা ট্রাইবুনালে আবেদন করেছিলেন, তাদেরকেও আমরা যতক্ষণ না ট্রাইবুনালে তাদের বাতিল বলে ঘোষণা করছে, তাদের এই ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

8/8
মুখ্যমন্ত্রী আরও বলেন, আপনি বলুন, আগের সরকার মহিলাদের জন্য় চালু করেছিলেন, ৫০০-৫০০-৫০০ এই কর্মসূচির উদ্দেশ্য় ছিল মহিলাদের অ্য়াকাউন্টে যাওয়ার। আপনি অবাক হয়ে যাবেন, এই ২ কোটির মধ্য়ে ১০ লক্ষ পুরুষ বেরিয়েছে।

আরও জানুন জেলার

Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor
Advertisement

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Jharkhand Student Protest: প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
Ritabrata On Kunal:
"সেটিংয়ের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ", কুণাল-কটাক্ষের পর "সবজান্তা" বলে পাল্টা ঋতব্রত
Advertisement
Advertisement

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায়  কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget