এক্সপ্লোর

Ram Mandir Inauguration: অযোধ্যায় নৃত্যনাট্যে রামায়ণ, সীতার ভূমিকায় হেমা মালিনীর নাচে মুগ্ধ দর্শকেরা

Hema Malini: বয়স যেন স্রেফ সংখ্যা, রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সীতার ভূমিকায় নজরকাড়া ৭৫-এর হেমা

Hema Malini: বয়স যেন স্রেফ সংখ্যা, রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সীতার ভূমিকায় নজরকাড়া ৭৫-এর হেমা

বয়স যেন স্রেফ সংখ্যা, রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সীতার ভূমিকায় নজরকাড়া ৭৫-এর হেমা

1/10
গোটা দেশ কার্যত দিন গুনছে রামমন্দির উদ্বোধনের। আলোর মালায় সেজে উঠেছে প্রায় গোটা অযোধ্যাই। আর সেই মন্দির উদ্বোধন ঘিরে ইতিমধ্যেই আয়োজন করা হয়েছে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের।
গোটা দেশ কার্যত দিন গুনছে রামমন্দির উদ্বোধনের। আলোর মালায় সেজে উঠেছে প্রায় গোটা অযোধ্যাই। আর সেই মন্দির উদ্বোধন ঘিরে ইতিমধ্যেই আয়োজন করা হয়েছে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের।
2/10
আর সেখানেই, পারফর্ম করার কথা ছিল বলিউড অভিনেত্রী ও বিজেপি এমপি হেমা মালিনী (Hema Malini)-র। এদিন, ধ্রুপদী নাচের ছন্দে তিনি ফুটিয়ে তুললেন রাম-সীতার জীবনকাহিনীকে।
আর সেখানেই, পারফর্ম করার কথা ছিল বলিউড অভিনেত্রী ও বিজেপি এমপি হেমা মালিনী (Hema Malini)-র। এদিন, ধ্রুপদী নাচের ছন্দে তিনি ফুটিয়ে তুললেন রাম-সীতার জীবনকাহিনীকে।
3/10
অভিনয়ের পাশাপাশি, হেমা একজন দুর্দান্ত নৃত্যশিল্পীও। ভরতনাট্যমের প্রশিক্ষণ রয়েছে তাঁর। রামায়ণের ওপর ভিত্তি করে নৃত্য পরিবেশন করেছেন হেমা
অভিনয়ের পাশাপাশি, হেমা একজন দুর্দান্ত নৃত্যশিল্পীও। ভরতনাট্যমের প্রশিক্ষণ রয়েছে তাঁর। রামায়ণের ওপর ভিত্তি করে নৃত্য পরিবেশন করেছেন হেমা
4/10
সীতার চরিত্রে দেখা গেল হেমা মালিনীকে। অন্যদিকে রামের চরিত্রে দেখা গেল বিশাল নায়ক (Vishal Nayak)-কে।
সীতার চরিত্রে দেখা গেল হেমা মালিনীকে। অন্যদিকে রামের চরিত্রে দেখা গেল বিশাল নায়ক (Vishal Nayak)-কে।
5/10
এই তারকা সংসাদের পারফরম্যান্স ঘিরে জনগণের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। বলিনায়িকার অনুরাগীদের সংখ্যা নেহাৎ কম নয়।
এই তারকা সংসাদের পারফরম্যান্স ঘিরে জনগণের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। বলিনায়িকার অনুরাগীদের সংখ্যা নেহাৎ কম নয়।
6/10
পায়ে পায়ে ৭৫ বছর পার করেছেন হেমা। তবে তাঁর নাচ দেখে এদিন মনে হয়, বয়স নেহাৎ সংখ্যামাত্র।
পায়ে পায়ে ৭৫ বছর পার করেছেন হেমা। তবে তাঁর নাচ দেখে এদিন মনে হয়, বয়স নেহাৎ সংখ্যামাত্র।
7/10
হেমা মালিনীর দফতরের তরফে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, অভিনেত্রী রাজনীতিক নিজের অনুরাগীদের ও দর্শনার্থীদের করজোড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। সেখানেই তিনি জানাচ্ছেন যে নিজের দলের সঙ্গে তিনি উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানে, যার জন্য দেশ বেশ কয়েক বছর ধরে অপেক্ষায় ছিল। চোখধাঁধানো অনুষ্ঠানের ৫ দিন আগেই ১৭ জানুয়ারি তিনি একটি নৃত্যনাট্য মঞ্চস্থ করবেন, জানান ভিডিওয়। সেই মতোই, ১৭ তারিখ নৃত্যনাট্য পরিবেশন করেন তিনি। সীতার ভূমিকায় নায়িকাকে দেখে মুগ্ধ অনুরাগীরা।

8/10
২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রামলালার প্রাণপ্রতিষ্ঠাও হবে তাঁরই হাতে। অযোধ্যায় রামমন্দিরের যজ্ঞশালার গ্যালারিকে সাজিয়ে তুলেছেন বাঙালি শিল্পীরা। রামায়ণের বিভিন্ন কাণ্ড এবং চরিত্রদের ফুটিয়ে তুলেছেন তাঁরা।

9/10
রঙিন আলোর খেলায়, তা হয়ে উঠেছে নয়নাভিরাম। উদ্বোধন-পর্বের এক সপ্তাহ আগেই শুরু হয়ে গিয়েছে পূজার্চনা ও বিধি পালন। শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছিল, সরযূ নদীর তীরে 'দশবিধ' স্নান, বিষ্ণু পুজো এবং গোমাতার উদ্দেশে নৈবেদ্য প্রদান করা হবে।

10/10
রামলালার বাল্যকালের মূর্তি নিয়ে অযোধ্যায় বের হয়েছিল শোভাযাত্রা। মঙ্গল কলসে করে সরযূর জল মন্দিরে নিয়ে আসেন ভক্তরা। ২১ জানুয়ারি পর্যন্ত চলবে নানারকম আচার-অনুষ্ঠান।
রামলালার বাল্যকালের মূর্তি নিয়ে অযোধ্যায় বের হয়েছিল শোভাযাত্রা। মঙ্গল কলসে করে সরযূর জল মন্দিরে নিয়ে আসেন ভক্তরা। ২১ জানুয়ারি পর্যন্ত চলবে নানারকম আচার-অনুষ্ঠান।

আরও জানুন বিনোদনের

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget