এক্সপ্লোর

Nigel Exclusive: থিয়েটারে গান, কথাকলি আর ছৌয়ের ব্যবহার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে গল্প বাঁধছেন নাইজেল

Nigel on his work with autistic people: এর আগে মাদকাসক্তদের নিয়ে কাজ করেছেন নাইজেল। আর এরপর অটিস্টিক শিশু এবং প্রাপ্তবয়স্কদের নিয়ে নতুন নাটকের প্রস্তুতি শুরু করেছেন নাইজেল

Nigel on his work with autistic people:  এর আগে মাদকাসক্তদের নিয়ে কাজ করেছেন নাইজেল। আর এরপর অটিস্টিক শিশু এবং প্রাপ্তবয়স্কদের নিয়ে নতুন নাটকের প্রস্তুতি শুরু করেছেন নাইজেল

থিয়েটারে গান, কথাকলি আর ছৌয়ের ব্যবহার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে গল্প বাঁধছেন নাইজেল

1/10
থিয়েটার থেরাপি তাঁর জীবন বদলেছে, খুঁজে এনেছে আলোর উৎস। কয়েদের অন্ধকার থেকে বেরিয়ে আবার যাঁরা হারিয়ে যায় সমাজের অন্ধকারে, তাঁদের তিনি বার্তা দিয়েছেন, মনের জোর থাকলে ফিরে আসা যায় আলোয়, ভালোবাসা যায়, বাঁচা যায় সাধারণ মানুষের মতো করেই। তিনি নাইজেল আকারা (Nigel Akkara)।

2/10
রূপোলি পর্দার পাশাপাশি, এখনও নাটকের মঞ্চে বেশ সক্রিয় নাইজেল। এর আগে মাদকাসক্তদের নিয়ে কাজ করেছেন নাইজেল। আর এরপর অটিস্টিক শিশু এবং প্রাপ্তবয়স্কদের নিয়ে নতুন নাটকের প্রস্তুতি শুরু করেছেন নাইজেল।
রূপোলি পর্দার পাশাপাশি, এখনও নাটকের মঞ্চে বেশ সক্রিয় নাইজেল। এর আগে মাদকাসক্তদের নিয়ে কাজ করেছেন নাইজেল। আর এরপর অটিস্টিক শিশু এবং প্রাপ্তবয়স্কদের নিয়ে নতুন নাটকের প্রস্তুতি শুরু করেছেন নাইজেল।
3/10
সব ঠিক থাকলে ডিসেম্বরে মঞ্চস্থ হবে এই নাটক, গোটা কলকাতায় মোট ৬টা শো হবে। নাটকে নিজেও অভিনয় করবেন নাইজেল, তবে নেতিবাচক চরিত্রে।
সব ঠিক থাকলে ডিসেম্বরে মঞ্চস্থ হবে এই নাটক, গোটা কলকাতায় মোট ৬টা শো হবে। নাটকে নিজেও অভিনয় করবেন নাইজেল, তবে নেতিবাচক চরিত্রে।
4/10
যে কোনও সাধারণ মানুষকে নিয়ে নাটক পরিচালনা করার চেয়ে বেশ আলাদা অটিস্টিক মানুষদের সঙ্গে কাজ করা। নাইজেলকে সে কথা বলতে অবশ্য হেসে ফেললেন তিনি। বললেন, 'কঠিন মনে করলেই কঠিন।'
যে কোনও সাধারণ মানুষকে নিয়ে নাটক পরিচালনা করার চেয়ে বেশ আলাদা অটিস্টিক মানুষদের সঙ্গে কাজ করা। নাইজেলকে সে কথা বলতে অবশ্য হেসে ফেললেন তিনি। বললেন, 'কঠিন মনে করলেই কঠিন।'
5/10
নাইজেল বলছেন, 'আমরা হেরে যাওয়ার ভয় পাই। সেই ভয়টাকে কাটিয়ে কাজটা করতে হবে। তবে হ্যাঁ, ওদের সঙ্গে কাজ করার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। ওরা একটা কল্পনার জগতে বাস করে।'
নাইজেল বলছেন, 'আমরা হেরে যাওয়ার ভয় পাই। সেই ভয়টাকে কাটিয়ে কাজটা করতে হবে। তবে হ্যাঁ, ওদের সঙ্গে কাজ করার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। ওরা একটা কল্পনার জগতে বাস করে।'
6/10
নাইজেল বলছেন, 'প্রথম কাজ হল, ওদের সঙ্গে বন্ধুত্ব করা। সংলাপ বলা তো দূরে থাক, প্রথম প্রথম কথা বলতে বা নড়াচড়াই করতে চায় না অনেকে। তাদের সঙ্গে বন্ধুত্ব করা, তারপর তাদের গুণগুলো খুঁজে বের করতে সময় লেগেছে।'

7/10
ঠিক কেমন ছিল থিয়েটারের প্রস্তুতির শুরুটা? নাইজেল বলছেন, 'আমি আর জহর দাস মিলে এই নাটকটার পরিচালনা করছি। যাদের নিয়ে কাজ করছি, তারা অনেকে ভালো গান গাইতে পারে, অনেকে আবার সহজ হয়ে গেলে সংলাপও বলতে পারবে।'

8/10
নাইজেল বলছেন, ' যারা গান গাইতে পারে তাদের গান আমরা ব্যবহার করেছি। এই গল্পটা একটা রোম্যান্টিক গল্প, যার ৫০ শতাংশ সংলাপ আর ৫০ শতাংশ শুধু গান। নাটকের সঙ্গে সঙ্গে পিছনের স্ক্রিনে ফুটে উঠবে গ্রাফিক্সের কাজ। নাটকের মধ্যে ব্যবহার করা হয়েছে কথাকলি নাচ এবং ছৌ-এর বিভিন্ন জিনিসকে।'

9/10
নতুন এই নাটকের কাজ করতে গিয়ে নাইজেলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী? নাইজেল বলছেন, 'মুকতালি বলে একজন শিল্পী রয়েছেন। ওর হাড় খুব ভঙ্গুর। সবসময় হুইল চেয়ারে থাকে। ওকে নিয়ে কাজ করতে হয় খুব সাবধানে।'

10/10
নাইজেলের বিশ্বাস, যে কোনও মানুষকে স্বাভাবিক জীবনে ফেরাতে পারে থিয়েটার থেরাপি। অভিনেতার কথায়, 'অনেকে ওদের শারীরিকভাবে অক্ষম বলে, অনেকে বলে পাগল.. আমি চাই, এই সব পেরিয়ে মানুষ ওদের চিনুক শিল্পী বলে।'
নাইজেলের বিশ্বাস, যে কোনও মানুষকে স্বাভাবিক জীবনে ফেরাতে পারে থিয়েটার থেরাপি। অভিনেতার কথায়, 'অনেকে ওদের শারীরিকভাবে অক্ষম বলে, অনেকে বলে পাগল.. আমি চাই, এই সব পেরিয়ে মানুষ ওদের চিনুক শিল্পী বলে।'

আরও জানুন বিনোদনের

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget