এক্সপ্লোর

Prankenstein: মুক্তির অপেক্ষায় 'প্র্যাঙ্কেনস্টাইন', প্রকাশ্যে চরিত্রদের লুক

আসছে 'প্র্যাঙ্কেনস্টাইন'

1/11
মুক্তির অপেক্ষায় 'ক্লিক' প্ল্যাটফর্মের আগামী থ্রিলার ঘরানার সিরিজ 'প্র্যাঙ্কেনস্টাইন'। মুক্তি পেয়েছে সিরিজের টিজার।
মুক্তির অপেক্ষায় 'ক্লিক' প্ল্যাটফর্মের আগামী থ্রিলার ঘরানার সিরিজ 'প্র্যাঙ্কেনস্টাইন'। মুক্তি পেয়েছে সিরিজের টিজার।
2/11
সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। 'টিকটিকি'র পর এই দ্বিতীয় ওয়েব সিরিজ তাঁর। রহস্যময় এক চরিত্রে দেখা যাবে তাঁকে। সাগ্নিক চট্টোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ।
সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। 'টিকটিকি'র পর এই দ্বিতীয় ওয়েব সিরিজ তাঁর। রহস্যময় এক চরিত্রে দেখা যাবে তাঁকে। সাগ্নিক চট্টোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ।
3/11
অন্য ধারার এই গল্পটি ঠিক কী? বিপজ্জনক এবং বেপরোয়া 'প্র্যাঙ্ক' ভিডিও তৈরি করে প্র্যাঙ্কস্টার গ্রুপ 'প্র্যাঙ্কেনস্টাইন'-এর আজ ভারত জোড়া নামডাক। এই ভাইরাল গ্রুপের মুকুটে সিলভার এবং গোল্ড প্লে বাটনের পরে সম্প্রতি জুড়ে যায় একটি নতুন পালক।

4/11
এবছর মুম্বই শহরে হতে চলা ইউটিউব ফ্যানফেস্টে তারা আমন্ত্রিত হয়েছে। সেই আনন্দ উদযাপন করতে তারা কলকাতার উপকণ্ঠ এক শতাধিক বছর প্রাচীন রাজবাড়িতে রাত কাটানোর উদ্দেশ্যে গিয়ে উপস্থিত হয়।
এবছর মুম্বই শহরে হতে চলা ইউটিউব ফ্যানফেস্টে তারা আমন্ত্রিত হয়েছে। সেই আনন্দ উদযাপন করতে তারা কলকাতার উপকণ্ঠ এক শতাধিক বছর প্রাচীন রাজবাড়িতে রাত কাটানোর উদ্দেশ্যে গিয়ে উপস্থিত হয়।
5/11
উদযাপন চলাকালীন মদ ফুরিয়ে যাওয়ায় দলের দুই পুরুষ সদস্য রুবেন এবং ভিকি রাজবাড়ির বাইরে বের হয়। রাজবাড়িতে থেকে যায় দলের দুই মেয়ে, শিরিন এবং আরু।
উদযাপন চলাকালীন মদ ফুরিয়ে যাওয়ায় দলের দুই পুরুষ সদস্য রুবেন এবং ভিকি রাজবাড়ির বাইরে বের হয়। রাজবাড়িতে থেকে যায় দলের দুই মেয়ে, শিরিন এবং আরু।
6/11
এরপর ফিরে এসে ঘরে ঢুকে ভিতরের দৃশ্য দেখে ছেলে দু'টি বিস্ময়ে হতবাক হয়ে যায়। তারা দেখে তাদের বান্ধবীরা জবুথবু হয়ে ঘরের এক কোণে বসে আছে এবং তাদের থেকে একটু দূরে চেয়ারে আরাম করে বসে আছে এক অদ্ভুৎ দর্শন প্রৌঢ়।

7/11
বৃদ্ধকে দেখতে নিতান্তই ছাপোষা নিরীহ মধ্যবিত্ত বাঙালির মত, কিন্তু তার হাতে উদ্যত নাইন এমএম পিস্তল। লোকটির আচরণে যেন মধু ঝরে পড়ে, কিন্তু তার এই বাড়িতে আগমনের কারণ শুনে চারজনেরই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যায়।

8/11
প্রৌঢ় নিজেকে এই প্র্যাঙ্কস্টার গ্রুপের একজন একনিষ্ঠ ভক্ত বলে দাবি করেন। তাদের সামনে একটি অদ্ভুদ প্রস্তাব রাখেন। প্রৌঢ়র পরিকল্পনা মাফিক একটি প্র্যাঙ্ক সেই রাতেই তাদের ঘটাতে হবে। তবেই তাদের মুক্তি মিলবে প্রৌঢ়র হাত থেকে। নইলে অঘটন অবশ্যম্ভাবী।

9/11
তারা বোঝে, এই প্রৌঢ় উন্মাদ। তার ওপর তার হাতে রয়েছে উদ্যত আগ্নেয়াস্ত্র। অগত্যা উপায় না দেখে রুবেন, শিরিন এবং ভিকি বেরিয়ে পড়ে প্রৌঢ়র ইচ্ছাপূরণের উদ্দেশে। আর এদিকে আরু জামিন হিসেবে রাজবাড়িতেই প্রৌঢ়র হাতে বন্দি থাকে।

10/11
কিন্তু বিধি বাম। প্রৌঢ়র নির্দেশে প্র্যাঙ্ক করতে গিয়ে ঘটে যায় এক নিষ্পাপ মানুষের মৃত্যু। এবার প্রৌঢ় তাদের এক ভয়ানক প্র্যাঙ্কের দিকে এগিয়ে দেয়। যা সরাসরি তাদের জন্য প্রাণঘাতী হয়ে ওঠে। তারা কি মুক্তি পাবে এই রহস্যময় উন্মাদ প্রৌঢ়র হাত থেকে? না কি তাদের জন্য অদ্যই শেষ রজনী?

11/11
সিরিজে চার বন্ধুর চরিত্রে দীপ দে, শ্রীতমা দে, ঈপ্সিতা কুণ্ডু, রেমোকে দেখা যাবে। এছাড়া অন্যান্য চরিত্রে ভাস্কর দত্ত, রোহিনী চট্টোপাধ্যায়, সোমনাথ ভট্টাচার্য, প্রিয়দর্শিনী দাসগুপ্ত, অয়ন্তিকা পালকে দেখা যাবে।

আরও জানুন বিনোদনের

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | প্রত্যেক মাসে কখন ঢুকবে Annapurna Yojna-এর টাকা? জানালেন মুখ্যমন্ত্রী
Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget