এক্সপ্লোর

Vidya Balan Birthday: মালয়লম-তামিল ইন্ডাস্ট্রিতে ভরাডুবি থেকে বলিউডের তারকা অভিনেত্রী, জন্মদিনে 'অজানা' বিদ্যা বালান

Vidya Balan: আজ বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের জন্মদিন। ৪৪ বছরের অভিনেত্রীর জন্মদিনে জানা যাক তাঁর সম্পর্কে ১০ অজানা তথ্য।

শুভ জন্মদিন বিদ্যা বালান

1/10
বিদ্যা বালান জন্মগ্রহণ করেন মুম্বইয়ের এক তামিল ব্রাহ্মণ পরিবারে। কেরলের পালাক্কড়ে তাঁদের আদি বাড়ি। পি.আর. বালান ও সরস্বতীর দ্বিতীয় ও ছোট মেয়ে। বাড়িতে তিনি তামিল ও মালয়লম মিশ্রিত ভাষা বলে বড় হয়েছেন।

2/10
ছোট থেকেই মনে মনে অভিনেত্রী হওয়ার বাসনা ছিল বিদ্যার। শাবানা আজমি, শ্রীদেবী, মাধুরী দীক্ষিতের মতো অভিনেত্রীদের কাজ দেখে তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন।

3/10
জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তাঁর অভিনয়ের পথচলা শুরু করেছিলেন ছোটপর্দা থেকে। একতা কপূরের ধারাবাহিক 'হাম পাঁচ'-এ অভিনয় শুরু করেন মাত্র ১৬ বছর বয়সে। চরিত্রের নাম ছিল রাধিকা। তবে বড়পর্দায় অভিনয়ের জন্য ধারাবাহিকের কাজ ছাড়েন।

4/10
মুম্বই বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্বে স্নাতকোত্তর পড়ার সময় বিদ্যা বালানের কাছে মালয়লম তারকা মোহনলালের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয়ের অফার আসে। প্রজেক্টের নাম 'চক্রম'। ছবির প্রথম দফার কাজ শেষ করেন অভিনেত্রী। একইসঙ্গে প্রায় এক ডজন ছবিতে সই করেন তিনি। কিন্তু তারপর প্রযোজনার কোনও সমস্যার কারণে 'চক্রম'-এর কাজ বন্ধ হয়ে যায়, ও বিদ্যার গায়ে 'অশুভ' তকমা সেঁটে দেওয়া হয়। তাঁর একমাত্র সম্পূর্ণ শেষ করা মালয়লম ছবি 'কলরি বিক্রমণ' কিন্তু সেই ছবিও মুক্তি পায়নি।

5/10
শুধু মালয়লম ছবিই নয়, তামিল সিনে দুনিয়াতেও বিশেষ লাভ করতে পারেননি তিনি। একাধিক সম্মানীয় কাজ তাঁর হাতে আসে, যার মধ্যে মাধবনের 'রান' অন্যতম। এই ছবি ব্লকবাস্টার হিট হয়। কিন্তু ছবি থেকে বিদ্যাকে সরিয়ে দেওয়া হয়, এবং তাঁর বদলে মীরা জ্যাসমিনকে সুযোগ দেওয়া হয়। এরপর 'বালা' ছবি থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয় ও তার বদলে মীরা জ্যাসমিনকে সুযোগ দেওয়া হয়। এরপর 'মানাসসেল্লম' ছবিতেও তাঁকে নিয়ে পরে তৃষাকে নেওয়া হয় তাঁর বদলে।

6/10
দক্ষিণী ছবিতে একের পর এক অসাফল্যের পর বিদ্যা বালান সিদ্ধান্ত নেন বিনোদন জগতের সঙ্গে বিজ্ঞাপনী ছবির মাধ্যমে নিজের সংযোগ রাখবেন। সিনেমায় বড় ব্রেক পাওয়ার আগে প্রায় ৬০টি বিজ্ঞাপনী ছবিতে কাজ করেছেন তিনি।

7/10
বাংলা ছবি 'ভাল থেকো'তে ডেবিউ করার পর বিদ্যা বালান 'পরিণীতা' ছবির জন্য অডিশন দেন পরিচালক প্রদীপ সরকারের সুপারিশে। যদিও প্রযোজক বিধু বিনোদ চোপড়া তৎকালীন এক তাবড় অভিনেত্রীকে ললিতার চরিত্রে কাস্ট করতে চেয়েছিলেন। তবে প্রায় ৬ মাস ধরে বিদ্যা বালানের একাধিক অডিশন ও স্ক্রিন টেস্টের পর প্রযোজক রাজি হন তাঁকে ললিতার চরিত্রে নিতে।

8/10
'কিসমত কানেকশন', 'হে বেবি'র মতো ছবিতে একেবারে ভিন্ন ধরনের চরিত্রে দেখা যায় বিদ্যাকে। সেই কারণে বিপুল সমালোচিতও হন তিনি। বিদ্যা বালান যদিও নিজেই একসময় স্বীকার করেন যে তিনি সত্যিই 'অন্য কেউ' হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছিলেন। পরে তিনি সেই সমস্ত চরিত্রই বেছে নিতে শুরু করেন যেগুলিতে তিনি নিজে বিশ্বাস করতেন।

9/10
মালয়লম ছবিতে 'কামব্যাক' করার কথাও ভেবেছেন অভিনেত্রী। কিংবদন্তি লেখিকা মাধবী কুট্টি ওরফে কমল সুরাইয়ার চরিত্রে অভিনয়ের মাধ্যমে ফিরতে চেয়েছিলেন। ফটোশ্যুটও করে ফেলেন তিনি এমনকী মালয়লম শিখতেও শুরু করেন যাতে উচ্চারণ স্পষ্ট হয়। তবে পরবর্তীকালে সৃজনশীল পার্থক্যের কারণে বিদ্যা সেই প্রজেক্ট ছেড়ে দেন। পরিচালকের থেকে 'অপেশাদার' তকমাও জোটে।

10/10
বিদ্যা বালান তাঁর একাধিক সাক্ষাৎকারে বলেছেন তাঁর স্বপ্নের চরিত্র হচ্ছে 'চার্লি চ্যাপলিন'। কিংবদন্তি এই কমিক চরিত্রটি তিনি তাঁর যে কোনও ছবির অন্তত একটি দৃশ্যে চরিত্রায়ণ করতে চান ঠিক যেমন 'মিস্টার ইন্ডিয়া'য় শ্রীদেবী করেছিলেন।

আরও জানুন বিনোদনের

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম  | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget