এক্সপ্লোর
Hair Fall Problem: গোছা গোছা চুল উঠছে? চটজলদি সমাধান আমলকি আর অ্যালোভেরায়, ব্যবহার করবেন কীভাবে?
Hair Health: চুলে আমলকির রস, আমলকি শুকনো করে তৈরি করা গুঁড়ো, অ্যালোভেরা জেল এবং নারকেল তেল একসঙ্গে ব্যবহার করলে অবশ্যই কমবে চুল পড়ার সমস্যা।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

ছবি সূত্র- পিক্সেলস। চুলের হাজারও সমস্যার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় চুল পড়ার সমস্যা। সব বয়সীদের মধ্যে এই সমস্যা দেখা যায়। নারী, পুরুষ নির্বিশেষে চুল পড়ার সমস্যা ভোগেন।
2/10

ছবি সূত্র- পিক্সেলস। বিভিন্ন প্রাকৃতিক উপায়ে এই সমস্যার সমাধান সম্ভব। তার মধ্যে একটি হল অ্যালোভেরার ব্যবহার। অ্যালোভেরা যে চুলের জন্য ভাল তা প্রায় সকলেই জানেন।
3/10

ছবি সূত্র- পিক্সেলস। বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে সবচেয়ে ভাল। একদম তাজা অ্যালোভেরা জেল পেয়ে যাবেন আপনি। নাহলে দোকান থেকে কিনে নিন সহজলভ্য এই প্রোডাক্ট।
4/10

ছবি সূত্র- পিক্সেলস। অ্যালোভেরা জেল চুলে এবং তালুতে ব্যবহার করতে হবে। চুল পড়ার সমস্যা তো কমবেই, বাড়বে চুলের জেল্লা।
5/10

ছবি সূত্র- পিক্সেলস। তালুতে ও চুলে অ্যালোভেরা জেলের ব্যবহার চুল হাইড্রেটেড রাখবে। তার ফলে দূর হবে রুক্ষ-শুষ্ক, লালচে ভাব।
6/10

ছবি সূত্র- পিক্সেলস। অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিতে পারেন আমলকির রস। হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করুন এই মিশ্রণ। স্নানের আগে চুলের লম্বা অংশে ও তালুতে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে মাথা ধুয়ে নিন।
7/10

ছবি সূত্র- পিক্সেলস। অ্যালোভেরা জেলের সঙ্গে আপনি আমলকির গুঁড়োও মিশিয়ে তৈরি করে নিতে পারেন হেয়ার মাস্ক। রোদে আমলকি শুকিয়ে তৈরি করে নিন গুঁড়ো। তারপর তা মিশিয়ে দিন অ্যালোভেরা জেলের মধ্যে।
8/10

ছবি সূত্র- পিক্সেলস। অ্যালোভেরা জেল এবং আমলকির রস বা গুঁড়ো একসঙ্গে মিশিয়ে চুলে এবং তালুতে লাগালে চুল পড়া যেমন কমবে, তেমনই দূর হবে খুশকির সমস্যাও।
9/10

ছবি সূত্র- পিক্সেলস। নারকেল তেলের মধ্যে আপনি আমলকি টুকরো করে কেটে ভিজিয়ে রেখে দিন। তারপর ওই তেল চুলে ব্যবহার করুন। উপকার পাবেন অনেক।
10/10

ছবি সূত্র- পিক্সেলস। নারকেল তেলে আমলকি দেওয়া থাকলে সেই তেল ব্যবহারের পর আপনার চুলের গঠন মজবুত হবে। গোড়া শক্ত হবে চুল। মাঝখান থেকে চুল ফেটে যাওয়া কিংবা চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যা দেখা দেবে না সেভাবে। চুলে সঠিক মাত্রায় পুষ্টি হবে। আর তার ফলে চুল পড়ার সমস্যা কমবে।
Published at : 24 Nov 2025 06:13 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















