এক্সপ্লোর

What is a Mayday call: ‘MAYDAY’, ‘MAYDAY’, ‘MAYDAY’... শেষবার বলেছিলেন পাইলট, তবু হল না শেষরক্ষা! কী ছিল এই বার্তার মানে?

Ahmedabad Plane Crash: বিমানের বিপদ বোঝাতে কেন মে-ডে কল করেন পাইলট?

কেন 'Mayday Call' করেছিলেন পাইলট?

1/10
‘MAYDAY’, ‘MAYDAY’, ‘MAYDAY’... শেষ মুহূর্তে কন্ট্রোলরুমে বার্তা পাঠিয়েছিলেন আমদাবাদের ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানের পাইলট। কিন্তু রক্ষা করা গেল না কিছুই। ‘MAYDAY’ শোনার পরে তৎপর হয়ে উঠেছিল কন্ট্রোলরুম, কিন্তু তারপরে ওই পাইলটের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। কয়েক মুহূর্ত বাদেই খবর আসে, চুরমার হয়ে ভেঙে পড়েছে বোয়িং ড্রিমলাইনার ৭৮৭।

2/10
আশঙ্কা করা হচ্ছে, বিমানের মধ্যে থাকা ২৪২ জনেরই মৃত্যু হয়েছে। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। একের পর এক পোড়া দেহ বের করা হচ্ছে। বিমানটি যে হোস্টেলের ওপর ভেঙে পড়েছে, সেখানেও ক্ষয়ক্ষতির মাত্রা প্রচুর। কিন্তু প্রশ্ন রয়েই যাচ্ছে, এত অভিজ্ঞ পাইলট হওয়ার পরেও, কেন দুর্ঘটনার হাত থেকে বাঁচানো গেল না বিমানটিকে?

3/10
বিমানচালক শেষ মুহূর্তে কন্ট্রোলরুমে ‘MAYDAY’ বার্তা পাঠিয়েছিলেন। ঠিক কী এই ‘MAYDAY’ বার্তা? জানা যাচ্ছে, বিমান যদি বিপদের মধ্যে পড়ে, পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে থাকে, তখনই কন্ট্রোলরুমে এই ‘MAYDAY’ বার্তা পাঠানোর নিয়ম পাইলটদের।

4/10
নিয়ম অনুযায়ী, এই ‘MAYDAY’ বার্তা পাঠানোর পরে, পাইলট কল সাইন, লোকসন, নেচার অফ ইমার্জেন্সি, বিমানে থাকা মানুষ এই সমস্ত তথ্য দিয়ে দেন। এর ফলে বিমানটি কি পরিস্থিতিতে রয়েছে তা বোঝা সম্ভব হয় কন্ট্রোলরুমের পক্ষে। সেই মতো পৌঁছে যায় সাহায্য। কিন্তু বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-কে বাঁচানোর ক্ষেত্রে এটুকু সময় ও পাওয়া গেল না।

5/10
‘MAYDAY’ কথাটি এসেছে ফরাসী শব্দ m’aider-থেকে। এর অর্থ হল 'হেল্প মি' বা আমাকে বাঁচাও। ১৯২০ সালে প্রথম Frederick Stanley Mockford এই শব্দটি ব্যবহার করেন। লন্ডনের Croydon Airport-এর একজন রেডিও অফিসার ছিলেন তিনি। একটি বিশেষ উদ্দেশ্য নিয়েই তিনি এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন।

6/10
বিমান যখন বিপদে পড়বে, তখন বিস্তারিত শব্দ ব্যবহারে সময় নষ্ট না করে, কেবল একটি শব্দের মাধ্যমেই যাতে বুঝিয়ে দেওয়া যায় বিপদ কতখানি, সেটা বোঝাতেই এই শব্দের ব্যবহার। নিয়ম অনুযায়ী, পাইলটকে ৩ বার বলতে হয় এই শব্দ। অর্থাৎ ‘MAYDAY’, ‘MAYDAY’, ‘MAYDAY’। এর অর্থ, ভয়াবহ বিপদের মধ্যে পড়েছে বিমান।

7/10
১৯২৩ থেকে এই ‘MAYDAY’ শব্দটিকে আপন করে নেন পাইলটরা। বহুল ব্যবহার শুরু হয় এই শব্দের। এরপরে, ১৯২৭ সালে, অনুষ্ঠানিকভাবে এই শব্দটিকে জুড়ে নেওয়া হয় বিমান চালনার অংশ হিসেবে। ‘MAYDAY’ শব্দটির ব্যবহার করা হয় 'SOS' হিসেবে অর্থাৎ খুব যখন প্রয়োজন পড়বে, তখন।

8/10
বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-এর পাইলট ‘MAYDAY’ বার্তা পাঠিয়েছিলেন বটে, কিন্তু বাকি তথ্য কন্ট্রোলরুমকে দেওয়ার আগেই সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বারে বারে যোগাযোগ করার চেষ্টা ব্যর্থ হয়। এখনও পর্যন্ত বিমানের কোনও যান্ত্রিক গোলোযোগ ধরা পড়েনি। তবে কেন হঠাৎ বিমানটি টেক অফের পরেই এভাবে ভেঙে পড়ল তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে।

9/10
বিমানে থাকা যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ১ জন কানাডার নাগরিক, ৭ জন পর্তুগালের। এয়ার ইন্ডিয়ার বিমানে থাকায় ২৪২ জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

10/10
সিভিল হাসপাতালের হস্টেলের ওপর ভেঙে পড়েছে এই বিমান, ফলে আহত হয়েছেন ১৫ জন চিকিৎসক। বেশ কয়েকজন ডাক্তারি পড়ুয়ারও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

আরও জানুন খবর

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE
Recruitment Scam: সুজয় হাজরাকে হেফাজতে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি সিআইডির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget