এক্সপ্লোর

Nithyananda and Kailasa Country: অন্যের দেশ ছিনতাই করে হিন্দু রাষ্ট্র, বোকা বানিয়েছিলেন রাষ্ট্রপুঞ্জকেও? ‘কৈলাসে’র নিত্যানন্দ বললেন, ‘আমি আছি…’

Kailasa Fake Country: একসময় দেশের অন্দরেই পরিচিতি ছিল। এখন পৃথিবীর সর্বত্র শোরগোল তাঁকে ঘিরে। নিত্যানন্দ এবং কৈলাসকে ঘিরে এই বিতর্ক কেন? ছবি: ফ্রিপিক, ফাইল চিত্র।

ছবি: ফ্রিপিক, ফাইল চিত্র।

1/10
অনুগামীর সংখ্যা নেহাত কম ছিল না তাঁর। তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী বলেও শোনা যেত। কিন্তু হঠাৎই কেচ্ছা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। নায়িকার সঙ্গে তাঁর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সর্বত্র। ব্যাস, তাতেই আগুনে ঘি পড়ে। অপহরণ, ধর্ষণের অভিযোগ জমা পড়তে শুরু করে। এখানেই শেষ হয়ে যেতে পারত স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের কাহিনি।

2/10
কিন্তু তখনও পর্যন্ত শুধুমাত্র ভারতেই পরিচিতি ছিল তাঁর। এই মুহূর্তে পৃথিবীর সর্বত্র শোনা যাচ্ছে তাঁর নাম। সাজা এড়াতে ভারত থেকে পালিয়ে গিয়েছিলেন আগেই। অন্যত্র আস্ত একটি ‘হিন্দু রাষ্ট্র’ও তৈরি করে ফেলেন বলে শোনা যায়। পরে জানা যায়, ওই হিন্দু রাষ্ট্রও আসলে ভুয়ো, অন্য দেশের ভূখণ্ড জবরদস্তি দখল করে পৃথক ‘হিন্দু রাষ্ট্র‘ হিসেবে তুলে ধরা হচ্ছিল।

3/10
কিন্তু তার পরও দমে গেলেন না নিত্যানন্দ। তিনি মারা গিয়েছেন বা গা ঢাকা দিয়েছেন বলে যখন জল্পনা চারিদিকে, ফের নিজের অস্তিত্বের জানান দিলেন। জানিয়ে দিলেন, তিনি দিব্যি বেঁচেবর্তে রয়েছেন, সক্রিয় রয়েছেন, নিরাপদে রয়েছেন। নিত্যানন্দের ‘কৈলাসা’ রাষ্ট্র তাঁকে Supreme Pontiff of Hinduism বলেও উল্লেখ করেছে, অর্থাৎ ‘হিন্দুধর্মের প্রধান যাজক’।

4/10
তামিলনাড়ুর তিরুবন্নমালাইয়ে জন্ম নিত্যানন্দের। জন্মসূত্রে নাম অরুণাচলম রাজশেখরন। শৈব বল্লাল সম্প্রদায়ের ছেলে নিত্যানন্দ তিন বছর বয়সে পুরীর যোগীরাজ যোগানন্দর সান্নিধ্য পান। ১২ বছর বয়সে নাকি আধ্যাত্মিকতার সংস্পর্শে এসে অভূতপূর্ব অভিজ্ঞতা হয় তাঁর। ২২ বছর বয়সে আলোকপ্রাপ্তি ঘটে বলে দাবি করেন।

5/10
আমেরিকার ফ্লোরিডার হিন্দু ইউনিভার্সিটি অফ আমেরিকার চেয়ারম্যান হন নিত্যানন্দ। ২০১২ সালে পৃথিবীর প্রভাবশালী ১০০ আধ্যাত্মিক গুরুর তালিকায় ঠাঁইও পান।  ‘নিত্যানন্দ ধ্যানপীঠম’ নামের একটি সংস্থা  প্রতিষ্ঠা করেন নিত্যানন্দ, যারা ভারতে এবং আমেরিকায় অনুষ্ঠান করত। দু’-দু’টি গিনেস ওয়র্ল্ড রেকর্ডও রয়েছে তাঁর সংস্থার।

6/10
নিত্যানন্দের দাবি ছিল, সূর্যোদয় ৪০ মিনিট পিছিয়ে দেওয়ার ক্ষমতা আছে তাঁর। তাঁর সংস্পর্শে এসে গরু তামিল এবং সংস্কৃতে কথা বলতে পারে, তাঁর তৃতীয় নয়ন আছে, দেওয়ালের এপার-ওপার দেখতে পান,  দৃষ্টিহীন শিশুদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন-এমন হাজারো দাবি করেন নিত্যানন্দ। নিজেকে শিবের অবতারও ঘোষণা করেন তিনি।

7/10
কিন্তু ২০১০ সালে অভিনেত্রী রঞ্জিতার সঙ্গে তাঁর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে। এর পর একের পর এক অভিযোগ জমা পড়তে থাকে নিত্যানন্দের নামে। বিদেশে বসবাসকারী এক মহিলা অভিযোগ করেন, পাঁচ বছর ধরে তাঁকে ধর্ষণ করেছেন নিত্যানন্দ। তামিলনাড়ুর এক দম্পতি জানান, তাঁদের চার বছরের তিন শিশুকে অপহরণ করে নিত্য়ানন্দের আমদাবাদ এবং বেঙ্গালুরুর আশ্রমে নিয়ে যাওয়া হয়। ততদিনে প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়া ওই ছেলেমেয়েরা যদি মা-বাবার অভিযোগ খারিজ করে দেন। পরে সেই নিয়ে একটি তথ্যচিত্রও তৈরি হয়, ‘My Daughter Joined a Cult’.

8/10
আইনি টানাপোড়েন চলাকালীনই ২০১৯ সালে গুজরাত পুলিশের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন নিত্যানন্দ। এর পর, ২০২১ সালে রাষ্ট্রপুঞ্জে চিঠি লিখে নিত্যানন্দ জানান, তাঁর প্রাণসঙ্কট উপস্থিত হয়েছে। ভিড়কে দিয়ে পিটিয়ে মেরে ফেলা এবং খুনের পরিকল্পনা রয়েছে। নিজের নতুন ‘হিন্দু রাষ্ট্র’, ‘কৈলাসা’র জন্য রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতিও দাবি করেন। প্রথমে গুজরাত পুলিশ জানায়, নিত্যানন্দ ইকুয়েডর বা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয় রয়েছেন। কিন্তু নিত্যানন্দ ঘোষণা করেন, তিনি ‘সার্বভৌমিক হিন্দু রাষ্ট্র কৈলাস’ তৈরি করেছেন। রাষ্ট্রপুঞ্জে নিজেদের প্রতিনিধিও পাঠায় ‘কৈলাস’। অভিনেত্রী রঞ্জিতা, যাঁর সঙ্গে নিত্যানন্দের ভিডিও ছড়িয়ে পড়েছিল, তিনি এই মুহূর্তে ‘কৈলাস’-এর প্রধানমন্ত্রী বলে খবর।

9/10
‘কৈলাস’ নামে আদৌ কোনও দেশ তৈরি করেছেন কি না নিত্যানন্দ, গোটাটাই কল্পনা, ভাঁওতাবাজি কি না, তা নিয়ে গোড়া থেকেই জল্পনা চলছিল। তবে সম্প্রতি ‘কৈলাসে’র কল্পনা এবং বাস্তব দুই-ই ধাক্কা খায়। কারণ গত সপ্তাহেই বলিভিয়ার তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, ‘কৈলাস’ নামের কাল্পনিক দেশের সঙ্গে যুক্ত ২০ জনকে গ্রেফতার করেছে তারা। আমাজন বৃষ্টি অরণ্যের আদি বাসিন্দাদের সঙ্গে চুক্তি করে ১০০০ বছরের ইজারা আদায় করেছিল ধৃতরা। সেই ইজারার দৌলতেই বিস্তীর্ণ এলাকা জবরদখল করে সেটিকে নয়া দেশ ‘কৈলাস’ বলে দাবি করা হচ্ছিল। ‘কৈলাসে‘র সকল বাসিন্দাকে প্রত্যর্পণ করা হয়েছে, কয়েক জনকে ভারতে, কয়েক জনকে আমেরিকায়, কয়েক জনকে সুইডেনে এবং কয়েক জনকে চিনে। United States of Kailasa-নামের কোনও দেশের সঙ্গে কোনও সম্পর্ক নেই বলেও জানিয়ে দেয় বলিভিয়া।

10/10
বলিভিয়ার এই ঘোষণার পরই নিত্যানন্দের হাল-হকিকত নিয়ে প্রশ্ন ওঠে। তিনি মারা গিয়েছেন বলেও জল্পনা শোনা যায়। কিন্তু সেই আবহেই ফের শোরগোল ফেলে দিয়েছেন নিত্যানন্দ। ‘কৈলাসে’র তরফে নয়া বিবৃতি এসেছে। বলা হয়েছে, শুধু শুধু নিত্যানন্দকে বদনাম করা হচ্ছে, যার তীব্র নিন্দা করছে ‘কৈলাস’। নিত্যনন্দ বেঁচে আছেন, নিরাপদে আছেন, সক্রিয় আছেন। প্রমাণস্বরূপ ৩০ ডিসেম্বরের একটি ভিডিও-র লিঙ্কও শেয়ার করা হয়, যেখানে উৎসবে শামিল হতে দেখা যায় নিত্যানন্দকে। কিন্তু এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছেন নিত্যানন্দ? মেলেনি সঠিক উত্তর।’

আরও জানুন খবর

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget