বৃষ্টির দাপটে বিপর্যস্ত মুম্বই। জলমগ্ন বাণিজ্য়নগরীর বড় অংশ। মুম্বইয়ের পাশাপাশি গোটা উত্তর মহারাষ্ট্রে ১১ থেকে ১৪ জুলাই পর্যন্ত লাল সতর্কতা হাওয়া অফিসের।
2/8
গত কয়েক দিনের টানা বর্ষণে মঙ্গলবার স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত নাসিকে।
3/8
মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নাসিকে বৃষ্টিপাতের পরিমাণ ৯৭.৪ মিলিমিটার।
4/8
এদিন বৃষ্টিতে সাময়িক বিরতি হলেও একাধিক গ্রামে যোগাযোগের রাস্তা এখনও প্লাবিত।
5/8
কিছু বন্যাপ্রবণ এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীকে এর মধ্যেই অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় সরানো হয়েছে।
6/8
গত ১ জুলাই থেকে ১০ জুলাইয়ের মধ্যে বর্ষণ ও সংশ্লিষ্ট ঘটনায় অন্তত ৮৩ জনের প্রাণ গিয়েছে মহারাষ্ট্রে।
7/8
সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।
8/8
কমলা সতর্কতাও জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলায়। এর মধ্যেই বিপর্যস্ত মহারাষ্ট্রের একাধিক অংশ।