এক্সপ্লোর

Antarctica Volcanoes: আন্টার্কটিকায় বরফের নীচে শতাধিক আগ্নেয়গিরি, কী বিপদ অপেক্ষা করছে?

Active Volcanoes: যেটুকু নজরে আসে, তার বাইরেও রয়েছে অনেক কিছু। ছবি: NASA.

Active Volcanoes: যেটুকু নজরে আসে, তার বাইরেও রয়েছে অনেক কিছু। ছবি: NASA.

ছবি: NASA.

1/11
যেদিকে চোখ যায় শুধুই বরফ। মানুষের আনাগোনা নেই, হাড় কাঁপানো ঠান্ডা ছাড়া নেই কোনও উপদ্রব। আন্টার্কটিকা নিয়ে এমনই ধারণা মানুষের। ছবি: পিক্সাবে।
যেদিকে চোখ যায় শুধুই বরফ। মানুষের আনাগোনা নেই, হাড় কাঁপানো ঠান্ডা ছাড়া নেই কোনও উপদ্রব। আন্টার্কটিকা নিয়ে এমনই ধারণা মানুষের। ছবি: পিক্সাবে।
2/11
কিন্তু আন্টার্কটিকার বরফের নীচে আসলে অন্য এক দুনিয়া লুকিয়ে রয়েছে বলে জানালেন বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন আন্টার্কটিকা আসলে পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি অঞ্চল। ছবি: পিক্সাবে।
কিন্তু আন্টার্কটিকার বরফের নীচে আসলে অন্য এক দুনিয়া লুকিয়ে রয়েছে বলে জানালেন বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন আন্টার্কটিকা আসলে পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি অঞ্চল। ছবি: পিক্সাবে।
3/11
২০১৭ সালে এ নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয় Geological Survey জার্নালে, তাতে বলা হয়, আন্টার্কটিকায় বরফের চাদরের নীচে কমপক্ষে ১৩৮টি আগ্নেয়গিরি রয়েছে। ছবি: পিক্সাবে।
২০১৭ সালে এ নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয় Geological Survey জার্নালে, তাতে বলা হয়, আন্টার্কটিকায় বরফের চাদরের নীচে কমপক্ষে ১৩৮টি আগ্নেয়গিরি রয়েছে। ছবি: পিক্সাবে।
4/11
পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত আন্টার্কটিকায় কি তাহলে যে কোনও মুহূর্তে অগ্ন্যৎপাত ঘটতে পারে? এই প্রশ্নের উত্তর মোটেই সহজ নয় বলে মত বিজ্ঞানীদের। ছবি: পিক্সাবে।
পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত আন্টার্কটিকায় কি তাহলে যে কোনও মুহূর্তে অগ্ন্যৎপাত ঘটতে পারে? এই প্রশ্নের উত্তর মোটেই সহজ নয় বলে মত বিজ্ঞানীদের। ছবি: পিক্সাবে।
5/11
বিজ্ঞানীরা জানিয়েছেন, আন্টার্কটিকায় বরফের চাদরের নীচে যে আগ্নেয়গিরি রয়েছে, সেগুলির বয়স তুলনামূলক কম। সেগুলি সক্রিয় আগ্নেয়গিরি কি না, এখনও পর্যন্ত নিশ্চিন্ত হতে পারেননি তাঁরা। ছবি: পিক্সাবে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, আন্টার্কটিকায় বরফের চাদরের নীচে যে আগ্নেয়গিরি রয়েছে, সেগুলির বয়স তুলনামূলক কম। সেগুলি সক্রিয় আগ্নেয়গিরি কি না, এখনও পর্যন্ত নিশ্চিন্ত হতে পারেননি তাঁরা। ছবি: পিক্সাবে।
6/11
তবে সেখানে দু’টি আগ্নেয়গিরিকে নির্দিষ্ট করে সক্রিয় আগ্নেয়গিরি বলে চিহ্নিত করা গিয়েছে। একটি আগ্নেয়গিরি Deception Island-এ অবস্থিত। ওই দ্বীপটিকে ঘোড়ার খুরের মত দেখতে। ছবি: পিক্সাবে।
তবে সেখানে দু’টি আগ্নেয়গিরিকে নির্দিষ্ট করে সক্রিয় আগ্নেয়গিরি বলে চিহ্নিত করা গিয়েছে। একটি আগ্নেয়গিরি Deception Island-এ অবস্থিত। ওই দ্বীপটিকে ঘোড়ার খুরের মত দেখতে। ছবি: পিক্সাবে।
7/11
দ্বিতীয় আগ্নেয়গিরিটি Mount Erebus নামে পরিচিত। এই পর্বতটির সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা ১২ হাজার ৪৪৮ ফুট, যা দক্ষিণের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে গন্য হয়। Erebus আন্টার্কটিকায় McMurdo গবেষণাকেন্দ্রের কাছে অবস্থিত। ১৯৭২ সাল থেকে অগ্ন্যুপাৎ ঘটে চলেছে। ছবি: NASA.

8/11
মূলত Erebus থেকে গ্যাস, ধোঁয়া বেরোয়। কখনও কখনও ছিটকে বেরিয়ে আসে পাথর, যেগুলিকে ‘Rock Bomb’ বলেন বিজ্ঞানীরা। তবে যে কারণে এই আগ্নেয়গিরিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ,  তা হল, এর একটি শৃঙ্গের উপর লাভার হ্রদ রয়েছে। ছবি: NASA.

9/11
জানা গিয়েছে, পর্বতশৃঙ্গের উপর এই ধরনের লাভার হ্রদ সচরাচর চোখে পড়ে না। ওই হ্রদে গলিত পদার্থ রয়েছে। আন্টার্কটিকায় ওই গলিত লাভা কীভাবে তরল অবস্থায় রয়েছে, এখনও পর্যন্ত তা নিয়ে নির্দিষ্ট তথ্য দিতে পারেননি বিজ্ঞানীরা। ছবি: NASA.

10/11
অন্য দিকে, Deception Island-এ যে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, ১৯৭০ সালে শেষ বার তা থেকে অগ্ন্যুৎপাত ঘটেছিল। সেই থেকে এখনও একবারও অগ্ন্যুৎপাত ঘটেনি। এই মুহূর্তে ওই দ্বীপটিকে ‘সবুজ দ্বীপ’ও বলা হয়। কারণ অদূর ভবিষ্যতে সেখানে অগ্ন্যুৎপাতের সম্ভাবনা নেই বলে মত বিজ্ঞানীদের। ছবি: NASA.

11/11
তবে দু’টি মাত্র সক্রিয় আগ্নেয়গিরি থাকলেও, আন্টার্কটিকায় আগ্নেয়গিরি থেকে ছিদ্রপথে লাভার উগদীরণ, বাষ্প এবং গ্যাসের নির্গমন লেগেই থাকে। লাগাতার পরিস্থিতির দিকে নজর রাখছেন বিজ্ঞানীরা, কিন্তু এত আগ্নেয়গিরির মধ্যে কখন কোনটি সক্রিয় হয়ে উঠবে, তা বোঝা মুশকিল। ছবি: NASA.

আরও জানুন বিজ্ঞান

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story:  মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget