এক্সপ্লোর

Ben vs Sau: উনাদকট আতঙ্ক কাটাতে নেটে বাঁহাতি পেসারদের বিরুদ্ধে প্রস্তুতি বাংলার ব্যাটারদের

ABP Exclusive: ২০১৯-২০ মরসুমে সৌরাষ্ট্রের কাছেই রঞ্জি ফাইনালে হারতে হয়েছিল বাংলাকে। এবার কি তাহলে বদলার ম্যাচ?

Ranji Trophy Final

1/10
তেত্রিশ বছর আগে সরাসরি রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালে অভিষেক ঘটিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সব কিছু ঠিকঠাক চললে এবারও ইডেনে (Eden Gardens) রঞ্জি ট্রফির ফাইনালে অভিষেক ঘটতে চলেছে এক বাঙালি ক্রিকেটারের। বাংলা শিবিরের খবর, ওপেনিং সমস্যা কাটাতে ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলানো হতে পারে সুমন্ত গুপ্তকে। আর তা হলে, স্থানীয় ক্রিকেটে বড়িশার হয়ে খেলা ক্রিকেটারের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হবে।

2/10
গোটা মরসুমে ওপেনিং জুটি নিয়ে সমস্যায় পড়েছে বাংলা। অভিমন্যু ঈশ্বরনের (Abhimanyu Easwaran) সঙ্গে অনেককে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু কেউই ভরসা দিতে পারেননি। সেমিফাইনালে কর্ণ লালকে খেলানো হয়েছিল। কিন্তু বড় রান পাননি। ইডেনে সবুজ উইকেটে কাজি জুনেইদ সইফিকে খেলানো হবে কি না, তা নিয়েও আলোচনা চলছিল। কিন্তু বুধবার নেটে যেভাবে প্রায় প্রত্যেক ৫-৬ বল অন্তর স্লিপে খোঁচা দিলেন বা বোল্ড হলেন কাজি যে, ফাইনালে সুযোগ পাওয়ার দৌড়ে নেই বললেই চলে।

3/10
সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের মতো রঞ্জি জয়ী অধিনায়কের মতে, ফাইনালে গেমচেঞ্জার হতে পারেন শাহবাজ আমেদ। যদিও ফাইনালের আগে আচমকাই উদ্বেগ তৈরি হয়েছিল শাহবাজকে নিয়ে। তাঁকে সকালে নেটে দেখা যায়নি। বেশ কিছুটা পরে তিনি নেটে ঢোকেন। বেশিক্ষণ প্র্যাক্টিসও করেননি।

4/10
পরে বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি বললেন, 'শাহবাজের জ্বর এসেছিল। চিকিৎসক পরীক্ষা করেছেন। ওকে বিশ্রামে থাকতে বলা হয়েছিল। সেই কারণে প্র্যাক্টিসে খুব বেশি গা ঘামায়নি। তবে ও ফিট। ফাইনালে খেলবে।' বঙ্গ অধিনায়কের যে কথা স্বস্তি দিচ্ছে বাংলার ক্রিকেটপ্রেমীদের।

5/10
২০১৯-২০ মরসুমে সৌরাষ্ট্রের কাছেই রঞ্জি ফাইনালে হারতে হয়েছিল বাংলাকে। এবার কি তাহলে বদলার ম্যাচ? মনোজ অবশ্য ব্যাপারটাকে সেভাবে দেখছেন না। বলছেন, 'আমরা এখন ভাল খেলছি। আর এসব ভেবে কেউ মাঠে নামে না। যারা সেই ফাইনালে খেলেছিল, তাদের মনে হয়তো প্রতিশোধ ব্যাপারটা থাকতে পারে। তবে নতুন ছেলেরা সেসব ভাবছে না।' আত্মবিশ্বাসী গলায় যোগ করলেন, 'আমাদের টপ অর্ডার ব্যাটিং ভাল হচ্ছে। অভিষেক পোড়েল নীচের দিকে ভাল ব্যাটিং করছে। পেসার অলরাউন্ডার আকাশ ঘটক সুযোগ পেলেই কাজে লাগিয়েছে। তবে ওপেনিং জুটিতে আরও বড় রান চাই। ৫০ নয়, আরও বড় পার্টনারশিপ গড়তে হবে।'

6/10
বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শুরু বাংলা বনাম সৌরাষ্ট্র (Ben vs Sau) রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনাল। যার আগের দিন যাবতীয় চর্চা ইডেনের পিচ নিয়ে। মাঠের সঙ্গে বাইশ গজকে আলাদা করা যাচ্ছে না, এতটাই পুরু ঘাসের আস্তরণ।

7/10
বুধবার সকাল থেকে বাংলার ব্যাটারদেরও দেখা গেল পেসারদের বলে জোরকদমে অনুশীলন করতে। জাতীয় দল থেকে ফাইনালের আগে সৌরাষ্ট্র শিবিরে যোগ দিয়েছেন উনাদকট। বাঁহাতি পেসারই বাংলার ব্যাটারদের পথে সবচেয়ে বড় কাঁটা হয়ে উঠতে পারেন। আর সেই কারণে বাংলার নেটে দেখা গেল তিনজন বাঁহাতি পেসার। যাঁদের বিরুদ্ধে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করলেন অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদাররা।

8/10
পাল্টা পেসের ঘুটি সাজাচ্ছে বাংলাও। আকাশ দীপ, মুকেশ কুমার ও ঈশান পোড়েলের সঙ্গে চতুর্থ সিমার হিসাবে খেলানোর কথা আকাশ ঘটককে।

9/10
ফাইনাল নিয়ে ইডেনে সাজো সাজো রব। সাধারণ মানুষ যাতে নিখরচায় খেলা দেখতে পারেন, সে জন্য স্টেডিয়ামের চারটি ব্লক খুলে দেওয়া হচ্ছে। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানালেন, ভারতীয় বোর্ডের সব কর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কেউ আসবেন বলে খবর নেই এখনও।

10/10
বাংলার প্র্যাক্টিসের শেষে ইডেনে এসেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বাংলার ক্রিকেটারদের উৎসাহ দিয়ে যান তিনি।

আরও জানুন খেলার

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget