টম্যাটোর কাথ-এর সঙ্গে পাতিলেবুর রস এবং ১ টেবিল চামচ টক দই মিশিয়ে মাখুন। এক নিমেষে ট্যান দূর হয়ে যাবে।
2/8
একটা আলুর পেস্ট বানিয়ে তাতে এক চামচ পাতিলেবুর রস মিশিয়ে রোদে পোড়া অংশে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। উপকার পাবেন।
3/8
পাঁকা পেপের সঙ্গে মধু মিশিয়ে ৩০ মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। তার পর নিজের ঝলমলে ত্বক নিজেই দেখতে পাবেন।
4/8
ওটস এবং দুধ এক সঙ্গে মিশিয়ে ট্যান হয়ে যাওয়া অংশে ২০ মিনিট ধরে হালকা ম্যাসাজ করুন। দেখবেন ত্বকের ট্যান ভাব অনেকটাই কমে গেছে।
5/8
মুসুর ডাল সারা রাত জলে ভিজিয়ে রাখুন। পরের দিন সেই ডালের সঙ্গে ১ চামচ অ্যালোভেরার রস এবং ১ চামচ টম্যাটোর রস মিশিয়ে নিন। ২০ মিনিট ত্বকে রেখে ভাল করে ধুয়ে ফেলে দেখুন ত্বকের চেহারা।
6/8
বেসন, এক চিমটে গুঁড়ো হলুদ, কমলা লেবুর রস ও ঠান্ডা গোলাপ জল একটি পাত্রে মিশিয়ে প্যাক তৈরি করুন। ২০ মিনিট পর মুখে রেখে, ধুয়ে ফেলুন।
7/8
এক টেবিল চামচ শসার রসের সঙ্গে লেবুর রস ও গোলাপ জল মিশিয়ে মেখে নিন। পনেরো মিনিট লাগিয়ে মিশ্রনটি তুলোয় করে তুলে দিন। দেখবেন ত্বক আগের চেয়ে অনেক ঝলমল করছে।
8/8
প্রতিদিন রোদ থেকে বাড়ি ফিরে এসে প্রথমে ঠান্ডা জলে মুখ ধুয়ে, তারপর মুখে একটু বরফ ঘষে নেবেন। রোদে যখন বেরোবেন, তখন অবশ্যই ছাতা ও সান-স্ক্রিন লোশন ব্যবহার করবেন।