এক্সপ্লোর
ডেইলি শিরোনাম । Daily Shironam । করোনা সংক্রমণ এড়াতে কাল থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে জারি বিধিনিষেধ, সঙ্গে অন্য খবর
West Bengal, ABP Live & Partial Lockdown

ডেইলি শিরোনাম । Daily Shironam । করোনা সংক্রমণ এড়াতে কাল থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে জারি বিধিনিষেধ, সঙ্গে অন্য খবর

Episode Description

গুড ইভনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।

করোনা সংক্রমণ এড়াতে কাল থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে জারি বিধিনিষেধ। কাল থেকে বন্ধ সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড বা উচ্চ শিক্ষা দফতর।

কাল থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে সন্ধে ৭টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন। ছাড় দূরপাল্লায়। মেট্রোয় সময়সীমা না বাঁধলেও থাকবে ৫০ শতাংশ যাত্রী। কাল থেকে বন্ধ মেট্রোর টোকেন। ছাড় বাস, অটোয়।

শপিং মল, মার্কেট কমপ্লেক্স, রেস্তোরাঁ, পানশালা, সিনেমা হল, থিয়েটারে ৫০ শতাংশ প্রবেশ। খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। সভাগৃহে ৫০ শতাংশের বেশি উপস্থিতি নয়।

কাল থেকে বন্ধ সুইমিং পুল, স্পা, জিম, বিউটি পার্লার, সেলুন, চিড়িয়াখানা সহ সমস্ত পর্যটন কেন্দ্র। রাত ১০ থেকে ৫টা পর্যন্ত বাইরে বেরনোয় নিষেধাজ্ঞা। ছাড় জরুরি পরিষেবায়।

সরকারি-বেসরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা। সব ধরনের সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক, বিয়ের অনুষ্ঠানে উপস্থিতি থাকবে সর্বোচ্চ ৫০ জন, মৃতদেহ নিয়ে যেতে সর্বোচ্চ ২০ জন।

পাঁচের বেশি করোনা আক্রান্ত হলেই মাইক্রো কনটেনমেন্ট জোন। চিহ্নিত কলকাতার ১১টি জায়গা। ব্রিটেন থেকে কলকাতায় আসা বিমানে কাল থেকে নিষেধাজ্ঞা। মুম্বই-দিল্লি থেকে রাজ্যে সপ্তাহে দুটি উড়ান।

রাজ্যে বিধিনিষেধ জারি হলেও কাল থেকেই চালু হচ্ছে ১৫ ঊর্ধ্বদের টিকাকরণ। কোউইন অ্যাপে দেশজুড়ে নথিভুক্ত সোয়া তিন লক্ষের নাম। কলকাতার ১৬টি সরকারি স্কুলে মিলবে টিকা।

লাফিয়ে বাড়ছে সংক্রমণ। ২২ জানুয়ারি পুরভোট নিয়ে প্রশ্ন বিরোধীদের। সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন, জানালেন মুখ্যসচিব। (বাইটঃ)

১ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হল দুয়ারে সরকার প্রকল্প। বলছেন করোনা, আসলে টাকা নেই, কটাক্ষ দিলীপের। মানুষকে ভুল বোঝাচ্ছেন, পাল্টা সৌগত।

দেশে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ল ২১ শতাংশ। ২৪ ঘণ্টায় আক্রান্ত সাড়ে ২৭ হাজারের বেশি। ওমিক্রন আক্রান্তর সংখ্যা ছাড়াল দেড় হাজার।

ন্যাশনাল মেডিক্যালে অধ্যক্ষ সহ ৭০ জন চিকিৎসক করোনা আক্রান্ত। হাজরার চিত্তরঞ্জন সেবাসদনে সংক্রমিত ২৩ জন চিকিৎসক। কলকাতার ৫ বড় বেসরকারি হাসপাতালে ভর্তির হার দ্বিগুণ।

নবান্নর জন্যই বেড়েছে করোনা সংক্রমণ। বিপর্যয়, বেহাল জনস্বাস্থ্যে এগিয়ে বাংলা, খোঁচা শুভেন্দুর। যুক্তিহীন কথা বলছেন, পাল্টা ফিরহাদ।

করোনা আক্রান্ত বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল। স্বাভাবিক অক্সিজেনের মাত্রা। রক্ত পরীক্ষার রিপোর্টও সন্তোষজনক।

বছরের শুরুতেই ত্রিপুরা সফরে অভিষেক। মন্দিরে পুজো দিয়েই বিপ্লব দেব সরকারকে তোপ। (হার্মাদ-উন্মাদের সরকার ত্রিপুরায়)

ত্রিপুরায় মন্দিরে অভিষেক, বাইরে বাজল ডিজে। (বাইট-আমাকে জব্দ করতে গিয়ে ভগবানকেও ছাড়ছে না)

আপনারা শুনলেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ এবং ট্যুইটার হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।

Full Playlist
আরও দেখুন
Sponsored Links by Taboola
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Advertisement

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget