এক্সপ্লোর

Ayodhya Holi 2024 : রামলালার মোহন রূপে মোহিত ভক্তকূল, আবির আর ভক্তিতে ভাসল হোলির অযোধ্যা

Ayodhya Ram Lalla Holi 2024: রামলালার দরবারে, পুরোহিতরা রামলালাকে ফুলে ফুলে সাজিয়ে তোলেন। চারিদিক থেকে হয় পুষ্পবৃষ্টি।

অযোধ্যা :  সোমবার সারাদেশ মেতেছিল রঙিন উৎসবে। দেশের বিভিন্ন তীর্থস্থানে হোলি সেলিব্রেশন ছিল দেখার মতো। বিশেষত রাম জন্মভূমি অযোধ্যার হোলি এবার ছিল অত্যন্ত বিশেষ। কারণ ৫০০ বছরের অপেক্ষার পর অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহে পূজিত হচ্ছেন রামলালা এই বছর ২২ জানুয়ারি থেকেই।  তাই এবার রামলালার হোলি ছিল বিশেষ। 

রাম মন্দিরের হোলি

উদ্বোধনের পর থেকেই অযোধ্যায় দেশ বিদেশের ভক্ত সমাবেশ। আর দেশের যেখানে যেখানে শ্রীকৃষ্ণ বা তাঁর অবতারের পুজো হয়, সেখানে হোলি উৎসব একটু বেশিই উৎসাহ সহকারে পালিত হয়। রাম মন্দিরের হোলি নিয়ে অযোধ্যায় এবার নেমেছিল আনন্দের ঢল। শত শত ভক্ত রামলালার দর্শনে সমাগত হন।

 শত শত মানুষের সমাগম

ভক্তদের মতে, ভগবান শ্রী রামলালাও দীর্ঘ ৪৯৫ বছর পর তাঁর ভবনে হোলি খেললেন। এই মুহূর্তের সাক্ষী থাকতে সময় দেশ-বিদেশের শত শত মানুষ মন্দিরে উপস্থিত ছিলেন। হোলির সকালে অযোধ্যার মন্দিরে রামলালার চরণে আবির ও গুলাল নিবেদন করে প্রথমে হোলি খেলার অনুমতি চাওয়া হয়। এরপরই রঙের উৎসবের আনন্দে মেতে ওঠে গোটা অযোধ্যা।

৫৬ ধরনের ভোগ নিবেদন

রামলালার দরবারে, পুরোহিতরা রামলালাকে ফুলে ফুলে সাজিয়ে তোলেন। চারিদিক থেকে হয় পুষ্পবৃষ্টি। একটি সর্বভারতীয় হিন্দি ওয়াবসাইট, 'অমর উজালা' জানাচ্ছে, রামলালার বিগ্রহের উপর ফুল বর্ষণ করেন পূজারিরা। তারপর মূর্তির সঙ্গেই হোলি খেলা হয়। তাঁকে বিশেষ ভোগ নিবেদন করা হয় এদিন। তাঁকে সাজিয়ে দেওয়া হয়  আবির গুলালে। এদিন তাঁকে ৫৬ ধরনের ভোগ নিবেদন করা হয়েছিল। 

পুরোহিত রামলালার উদ্দেশ্যে হোলির বিশেষ সঙ্গীতও পরিবেশন করেন।  একই সঙ্গে রাম জন্মভূমি কমপ্লেক্সে রামলালাকে দর্শন করতে আসা ভক্তদেরও হোলির গানে নাচতে, গাইতে দেখা যায়। বলা যায়, এদিন গোটা রামনগরীই ছিল উৎসবের মেজাজে। নয়নাভিরাম সাজে সেজে উঠেছিল অযোধ্যা। 

এই বছর অভিষেকের পর এটাই প্রথম হোলি শিশু-রামচন্দ্রের । তাঁর মোহন মূর্তি এদিন ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়। কপালে লাগানো হয় গুলাল।  রামলালার মূর্তিতে চোখ আটকে যায় সকলের । রবিবার থেকেই বিপুল সংখ্যক ভক্ত রামলালার দরবারে পৌঁছে গিয়েছেন ।  

আরও পড়ুন :                    

ভস্ম আরতি চলাকালীন উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে বিধ্বংসী আগুন ! অগ্নিদগ্ধ ১৩

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget