এক্সপ্লোর

Gita Gyan : অনিয়ন্ত্রিত রাগ থেকে কত বড় ক্ষতি হতে পারে জীবনে, গীতায় কী বলেছেন শ্রীকৃষ্ণ?

Bhagavad Gita Gyan :  মানুষের মনে যখন ক্রোধ চেপে বসে, সে যখন তা নিয়ন্ত্রণ করতে না পারে, তখন কাজ করে না বিবেকবুদ্ধি।

মন ও ইন্দ্রিয় যখন নিজের বশে থাকে না, তখন কী ঘটে যেতে পারে তা বলা হয়েছে ভগবদ্গীতায়। গীতার দ্বিতীয় অধ্যায়, সাংখ্য যোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মার্গদর্শন করিয়েছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন সামনে নিজের আত্মীয় পরিজন, গুরুজনদের সামনে দেখতে পান, তখন তাঁদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে বলে শোকবিহ্বল হয়ে পড়েন। তিনি সখা কৃষ্ণের কাছে শোক নিবৃত্তির উপায় জানতে চান। তখন তাঁকে পথ দেখান শ্রীকৃষ্ণ। বলেন নানা উপায়। 

এই অধ্যায়েরই ৬৩ নম্বর শ্লোকে ভগবান ক্রোধ থেকে কী ঘটতে পারে তাঁর বর্ণনা করেছেন।                                       

ক্রোধাদ্ভবতি সম্মোহঃ সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ ।
স্মৃতিভ্রংশাদ্ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি।। ৬৩

শ্রীমদভগবদ্ গীতা, (তত্ত্ববিবেচনী) অনুসারে এর অর্থ, ক্রোধ থেকে মূঢ়ভাব উৎপন্ন হয়, মূঢ়ভাব থেকে স্মৃতিভ্রংশ হয়, স্মৃতিভ্রংশে বুদ্ধিনাশ বা জ্ঞানশক্তির নাশ হয় এবং বুদ্ধিনাশ হলে সেই ব্যক্তি নিজ স্থিতি থেকে পতিত হয়। 

ক্রোধ থেকে আসে  মূঢ়ভাব। অর্থাৎ মানুষ জ্ঞানবুদ্ধিহীন হয়ে পড়ে। মানুষের মনে যখন ক্রোধ চেপে বসে, ও সে যখন তা নিয়ন্ত্রণ করতে না পারে, তখন কাজ করে না বিবেকবুদ্ধি। সেই অবস্থায় সে কী কাজ করছে, তার ফলাফল কী হতে পারে, তা মাথায় থাকে না মানুষের। সকলেই জানেন, ক্রোধ পেচে বসলে মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়, গীতার ভাষায় স্মরণশক্তি ভ্রমিত হয়। সে বুঝতেই পারে না, কার সঙ্গে কী আচরণ করছে।  ফলে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ চলে যায়। 

 স্মৃতিবিভ্রম হলে মনে থাকে না তার কর্তব্য কী, অকর্তব্য কী। ফলে সিদ্ধান্ত নেওয়ার শক্তি থাকে না। এই দশাকে  বুদ্ধিনাশ হওয়া বলে। এমন হলে মানুষ যা করা দরকার তা ভুলে যায়। ব্যবহার খারাপ হয়ে যায়।  কটুতা, কঠোরতা, চলে আসে। হিংসাভাব বেরিয়ে আসে। সেই সময়ই মানুষের ব্যবহারে ছন্দপতন হয়।  নিজ  স্থিতি থেকে পতিত হয়। এর ফলে পরলোকে নরকযাত্রা পর্যন্ত হতে পারে।  গীতায় একেই বুদ্ধিনাশ থেকে পতনের কথা বলা হয়েছে। 

তাই মন সহ ইন্দ্রিয়াগুলিকে  বশে রাখার পরামর্শ দিয়েছেন ভগবান।  এর পরবর্তীতে শ্রীকৃষ্ণ বুঝিয়েছেব একজন স্থিতপ্রজ্ঞ মানুষের আচরণ কেমন হওয়া দরকার। 

আরও পড়ুন :

মৃত্যুর পর আত্মার কী হয়? কুরুক্ষেত্রে অর্জুনকে কী বলেছিলেন সখা কৃষ্ণ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget