এক্সপ্লোর

Gita Quotes : মৃত্যুর পর আত্মার কী হয়? কুরুক্ষেত্রে অর্জুনকে কী বলেছিলেন সখা কৃষ্ণ?

Sri Krishna : 'আত্মার মৃত্যু নেই। আত্মা অমর। বদলায় শুধু দেহ।' সাংখ্য যোগে আর কী বলেছিলেন শ্রীকৃষ্ণ ?

গীতা ( Gita ) শুধু এক ধর্মগ্রন্থ নয়, গীতায় শ্রীকৃষ্ণের ( Sri Krishna ) মুখনিসৃত প্রতিটি উক্তিই জীবনে বিভিন্ন সময় সঠিক পথ দেখায়। গীতাকে পণ্ডিতরা বলেন পরম রহস্যময় গ্রন্থ।  বেদের সারতত্ত্ব রয়েছে গীতায়। গীতা যুগে যুগে মানুষের জীবনের নানা সমস্যার পথ দেখিয়ে এসেছে। পণ্ডিতরা বলেন, এই ধর্মগ্রন্থের রচনা এতটাই সরল, যা মানুষ সহজেই আত্মীকরন করতে পারে। 

পণ্ডিতরা মনে করেন, গীতা সর্বদা নতুনই থাকে। এই গ্রন্থের একেক অধ্যায়ে একেক রকমের বার্তা দেওয়া হয়েছে। যেমন দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্য যোগ। এই অধ্যায়ে অর্জুনকে তাঁর শোক কাটিয়ে ওঠার পথ দেখিয়েছেন পার্থসারথি। প্রিয়জনের বিরুদ্ধে অস্ত্র ধরতে গিয়ে তৃতীয় পাণ্ডবের হৃদয় যখন দ্বিধাগ্রস্ত, তখন শ্রীকৃষ্ণ তাঁকে শুনিয়েছেন শোক নিবৃত্তির উপায়। 

প্রিয়জন বিয়োগের শোক ভোলার উপায় কী তা জানতে চাইলে ভগবান শ্রীকৃষ্ণ নানা উপমায় ব্যাখ্যা করেছেন আত্মার অমরত্বের কথা।  ত্রিশতম শ্লোক পর্যন্ত শ্রীকৃষ্ণ আত্মতত্ত্ব বর্ণনা করেছেন। আত্মতত্ত্বের বর্ণনা এখানেই বিস্তারিতভাবে করা হয়েছে, তাই  এই অধ্যায়ের নাম হল 'সাংখ্যযোগ"।  

এই অধ্যায়ের ২০ তম শ্লোকে ভগবান বলছেন,                    

' ন জায়তে ম্রিয়তে বা কদাচিন্ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ

অজো নিত্যঃ শাশ্বতোহয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে।'  

যার অর্থ হল, আত্মার মৃত্যু নেই। আত্মা অমর। বদলায় শুধু দেহ। আত্মার কখনও জন্ম হয় না এবং আত্মার মৃত্যুও নেই।  আত্মার অস্তিত্ব উৎপত্তিসাপেক্ষ নয়, কারণ আত্মা জন্ম-রহিত। আত্মা নিত্য। আত্মা সনাতন। আত্মা পুরাতন । শরীরের মৃত্যু হয় কিন্তু আত্মা বিনষ্ট হয় না । অর্থাৎ কিনা মানুষ যেমন জামা বদল করে, আত্মা বদল করে দেহ।  বলা হয়েছে আত্মা চিরকালীন এবং সর্বদা একরূপে স্থায়ী। দেহনাশে এর বিনাশ হয় না ।  গীতা এই ভাবেই বিভিন্ন শ্লোকের মাধ্যমে আত্মার ব্যাখ্যা করেছেন। 

এই দ্বিতীয় অধ্যায়েই তো তাই শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার কর্মেই অধিকার, তার ফলে নয়। তাই তুমি কর্মফলের হেতু হয়ো না আবার কর্মত্যাগেও  যেন তোমার প্রবৃত্তি না হয়। এই ভাবেই শোক বিহ্বল, দ্বিধাগ্রস্ত পার্থকে জীবনদর্শন করান তাঁর বন্ধু, তাঁর সারথি শ্রীকৃষ্ণ। 
( তথ্যসূত্র : শ্রীমদভগবদ্ গীতা, (তত্ত্ববিবেচনী), গীতা প্রেস, গোরক্ষপুর )

আরও পড়ুন  :

'ভক্ত যেভাবে ভজনা করবে, আমিও সেভাবে তাঁর পাশে থাকব', গীতায় ঈশ্বর ভজনের পাঠ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget