এক্সপ্লোর

Gita Quotes: আপনার রাগ সহ্য করেও যিনি আপনার সঙ্গে থেকে যান, তাঁর চেয়ে বেশি কেউ আপনাকে ভালবাসে না : শ্রীকৃষ্ণ

Gita Lessons: গীতা একটি সম্পূর্ণ জীবন-দর্শন এবং যে ব্যক্তি এর পথ অনুসরণ করেন তিনি সর্বোত্তম।

কলকাতা : শ্রীমদ্ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ বর্ণিত হয়েছে। গীতার এই উপদেশগুলি মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন। গীতায় দেওয়া শিক্ষাগুলি আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায়। গীতার বাণী জীবনে গ্রহণ করলে উন্নতি লাভ করা যায়। গীতা এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে বাঁচতে শেখায়।

গীতা জীবনে ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ দেয়। শ্রীমদ্ভাগবত গীতার জ্ঞান মানব জীবনের জন্য উপযোগী বলে মনে করা হয়। গীতা একটি সম্পূর্ণ জীবন-দর্শন এবং যে ব্যক্তি এর পথ অনুসরণ করেন তিনি সর্বোত্তম।

শ্রীকৃষ্ণর উপদেশ-

  • শ্রীমদ্ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে, প্রতিটি মানুষের তাঁর কাজ খুব ভেবেচিন্তে করা উচিত। কারণ, কাজ ভাল হোক বা খারাপ, তা কখনোই অন্তঃসার শূন্য হয় না। প্রত্যেকেই নিজের কৃতকর্মের ফল পান।
  • গীতায় লেখা আছে, কখনো মানুষের সঙ্গে প্রতারণা করা উচিত নয়। আপনি যত বড়ই হোন না কেন, একজন সাধারণ ব্যক্তির সঙ্গে প্রতারণা করা আপনার ধ্বংসের সমস্ত দরজা খুলে দিতে পারে।
  • গীতায় লেখা আছে, একশো কাজ ছেড়ে খাবার খাওয়া উচিত, হাজারো কাজ ছেড়ে স্নান করা উচিত, লক্ষাধিক কাজ ছেড়ে দান করা এবং কোটি কোটি কাজ ছেড়ে ঈশ্বরকে স্মরণ করা উচিত।
  • শ্রীকৃষ্ণ বলেন, যখন একজন বিবেকবান মানুষ সম্পর্ক শেষ করে দেন, তখন বুঝতে হবে তাঁর আত্মসম্মান কোথাও না কোথাও গিয়ে আঘাত পেয়েছে।
  • গীতা অনুযায়ী, সমস্যা প্রতিটি মানুষকে বিশেষ কিছু অনুভব করায়। যখন সমস্যা আসে, তখন একজন ব্যক্তি একা হয়ে যান। কিন্তু, সেই সময়েও তিনি জানেন কে তাঁর সঙ্গে আছে এবং কে নেই।
  • শ্রীকৃষ্ণ বলেন, আপনার রাগ সহ্য করার পরেও যিনি আপনার সঙ্গে থেকে যান, তাঁর চেয়ে বেশি কেউ আপনাকে ভালবাসতে পারবে না। 

এ প্রসঙ্গে উল্লেখ্য, বাড়িতে শ্রীমদ্ভাগবত গীতা রাখার এবং পাঠ করার সময় কিছু বিষয় মাথায় রাখা উচিত, তবেই আপনি সম্পূর্ণ ফল পাবেন। শ্রীমদ্ভাগবত গীতা গ্রন্থ একটি অত্যন্ত পবিত্র গ্রন্থ। এটি সর্বদা পুজোর স্থানে রাখুন। স্নান না করে এই বই স্পর্শ করবেন না। 

যে কোনও সময় গীতা পাঠ করা যেতে পারে, তবে আপনি যদি কোনও অধ্যায় শুরু করে থাকেন, তবে তা মাঝখানে না রেখে শেষ করেই আসন থেকে উঠবেন। পাঠ শুরু করার আগে ভগবান গণেশ এবং শ্রী কৃষ্ণকে স্মরণ করুন। আপনি যে ভঙ্গিতে প্রতিদিন আবৃত্তি করেন সেই ভঙ্গি ব্যবহার করুন। শ্রীমদ্ভাগবত গীতা নীচে বা মাটিতে রেখে পাঠ করা উচিত নয়। এর জন্য পুজোর চৌকি বা কাঠ (কাঠের স্ট্যান্ড) ব্যবহার করুন।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget