এক্সপ্লোর

Gita Quotes : মানুষের চরিত্রের কোন দিক হয়ে উঠতে পারে তার সবচেয়ে বড় শত্রু? ঠেলে দিতে পারে নরকে?

Bhagavad Gita : ভগবান বিভিন্ন অধ্যায়েরই অর্জুনকে বোঝাতে চেয়েছেন কোন কোন রিপু মানুষের সবথেকে বড় চারিত্রিক শত্রু।

ভগবদ্গীতার (Gita) তৃতীয় অধ্যায় কর্মযোগে শ্রী ভগবান ভক্তকে তাঁর সবচেয়ে বড় শত্রুকে চিনিয়ে দিয়েছেন। তিনি বলেছেন

কাম এষ ক্রোধ এষ রজোগুণসমুদ্ভবঃ ।
মহাশনো মহাপাপমা বিদ্ধ্যেনমিহ বৈরিণম্ ।। ৩য় অধ্যায়-৩৭ ।।

অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ (Lord Krishna) বলছেন, রজোগুণ থেকে উৎপন্ন এই কাম এবং ক্রোধ, এ ভোগের দ্বারা কখনই তপ্ত হয় না আর অত্যন্ত পাপকারক—একেই তুমি এই বিষয়ে মহাবৈরী বলে জানবে ৷৷  (religion) 

ভগবান বিভিন্ন অধ্যায়েরই অর্জুনকে বোঝাতে চেয়েছেন কোন কোন রিপু মানুষের সবথেকে বড় চারিত্রিক শত্রু। ভগবান বলেছেন, নানা রিপুর মধ্যে রাগ আর হিংসাই মানুষের সবথেকে বড় ক্ষতি করে।  রাগ আর হিংসেরই প্রতিফলন হল কাম আর ক্রোধ। আর ভগবান বলেছেন কাম তার মধ্যে সবথেকে বেশি ক্ষতিকারক। কারণ রাগের স্থূলরূপ হচ্ছে কাম।  

ভগবান নানাভাবে বুঝিয়েছেন, ক্রোধের উৎপত্তি হয়ই কাম থেকে। তাই কেউ যদি অন্যায্য কামনাকে মারতে পারে, তাহলে তার রাগ আপনা-আপনিই নাশ হয়ে যাবে।  তাই ভগবান বিভিন্ন শ্লোকে কাম নাশের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।  তবে এমনও নয় জগতে যে কোনও পাপের কারণ শুধুমাত্র কামই। কারণ যাবতীয় পাপের মূলে যেমন আছে কাম , তেমন আছে অমীমাংসিত ক্রোধ, অসূয়া।  

আর এই কাম আর ক্রোধ, অশেষ, সর্বগ্রাসী। ভগবান ব্যাখ্যা করে বুঝিয়েছেন হাজার ভোগ করে নিলেও কামনা ফুরোয় না। লালসা পূর্ণ হয় না। ঘি দিলে যেমন আগুন আরও বৃদ্ধি পায়, তেমনই মানুষ যত অধিক ভোগ করে ততই তার ভোগতৃষ্ণা বেড়ে যায়। কামনার ভার বেড়ে যায়। তাই কেউ যদি মনে করেন ভোগ করে নিতে পারলেই কামের আগুন নিভে যাবে, তা কখনই সম্ভব হয় না।  

ভগবান মনে করেন, ‘কাম’ মানুষকে তার অনিচ্ছাসত্ত্বেও জোর করে পাপের দিকে ঠেলে দেয়। আর তার ফলে তার কপালে জোটে  নরক-ভোগ। তাই কল্যাণকামী মানুষের মহাশত্রু হল কাম। 

গীতার পরবর্তী শ্লোকগুলিতেও এই ভাবনারই প্রতিফলন পাওয়া যায়।  

ধূমেনাব্রিয়তে বহ্নির্যথাদর্শো মলেন চ। 
যথোল্বেনাবৃতো গর্ভস্তথা তেনেদমাবৃতম্।।৩৮।। 

অর্থাৎ,
অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত্ত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত্ত থাকে অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনই জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে।                

( তথ্যসূত্র: শ্রীমদভগবদ্ গীতা, (তত্ত্ববিবেচনী), গীতা প্রেস, গোরক্ষপুর ) 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget