এক্সপ্লোর

Durga Puja 2024:খালি পায়েই প্রতিমা দর্শনে আসতেন মহারাজা, প্রায় ২০০ বছরের পথে ত্রিপুরার এই বিখ্যাত পুজো

Tripura Durga Puja 2024 : নিয়ম মেনেই হয়ে আসছে পুজো। সেই অনুযায়ী প্রতি বছর মহারাজা খালি পায়ে ছাতা মাথায় না দিয়ে প্রভু বাড়ির প্রতিমা দর্শনে আসতেন। এখন রাজন্য শাসন বদলেছে কিন্তু প্রথা বদলায়নি।

প্রসেনজিৎ সাহা ,ত্রিপুরা: ১৮৩০ সালে মহারাজা ঈশান চন্দ্র মানিক্যের শাসনকাল থেকে নিত্যানন্দ মহাপ্রভুর বংশধর বিপীনবিহারী প্রভু গোস্বামী শুরু করেন দুর্গাপুজো। ত্রিপুরার রাজাদের কুলগুরু বিপিন বিহারী প্রভু গোস্বামী।

নিয়ম মেনেই হয়ে আসছে পুজো। সেই অনুযায়ী প্রতি বছর মহারাজা খালি পায়ে ছাতা মাথায় না দিয়ে প্রভু বাড়ির প্রতিমা দর্শনে আসতেন। এখন রাজন্য শাসন বদলেছে কিন্তু প্রথা বদলায়নি। এখনও প্রতিমা নিরঞ্জনের সময় অন্দরে নিয়ে গিয়ে বরণ করেন রাজপরিবারের বর্তমান সদস্য। সবার প্রথমে রাখা হয় প্রভু বাড়ীর প্রতিমা, তারপরে রাজবাড়ী তথা দুর্গাবাড়ীর প্রতিমা। নিত্যানন্দ মহাপ্রভুর বংশের ১৩ তম পুরুষ মাধবানন্দ গোস্বামী বর্তমানে পুজো পরিচালনা করেন। ২০০৯ সাল থেকে রাজ্য সরকার এই পুজোর পৃষ্ঠপোষকতার দায়িত্ব গ্রহণ করে। মৎসপূরাণ অনুসারে বৈষ্ণবীয় রীতি মেনে হয় পুজো।

অপরদিকে, পশ্চিম বর্ধমানে সাড়ে ৩০০ বছরের ঐতিহ্য নিয়ে আজও স্বমহিমায় পুজিত হন দুর্গাপুরের গোপালমাঠের বড় মা । প্রায় সাড়ে ৩০০ বছর আগে আট গ্রাম সুজোড়া, মেজেডিহি, বনগ্রাম, জগুরবাঁধ, নাগারবাঁধ এইসব গ্রামগুলির একটাই পুজো হত জাঁক জমক করে। প্রায় সত্তর বছর আগে সেই জায়গায় রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানা গড়ে ওঠে সেখানেই। ওই আটটি গ্রাম উঠে যায় তখন পার্শ্ববর্তী এলাকায় নতুন গ্রামের নাম দেওয়া হয় গোপালমাঠ। গ্রাম উঠে যাওয়ার সময় মন্দিরের বিগ্রহর কাঠামো দামোদরের জলে ভাসিয়ে দিয়ে আসা হয়।পরবর্তীতে নতুন করে গ্রাম বা বসতি গঠনের পর সেই ঘটক পরিবারের কেউ স্বপ্নাদেশ পান। দামোদর থেকে সেই কাঠামো তুলে নিয়ে এসে, বড় মার বিগ্রহ নতুন করে প্রতিষ্ঠা করেন। প্রতি বছর তারপর থেকে শুরু হয় পুজো।

আরও পড়ুন, 'নবান্ন থেকে বিরূপ প্রতিক্রিয়া এলে..', RG কর ইস্যুতে আরও স্পষ্ট কিঞ্জল

 পরিবারের সাবাই যারা বাইরে থাকে, তারাও আসে প্রতিবছর। পুজোর চারদিন ঘটকদের কারও বাড়িতে রান্না হয় না, ভোগ হয় দু বেলা, আর নিজেদের মধ্যে আনন্দ হই হুল্লোড় করে কেটে যায় চারদিন। শহরের অন্য পূজো গুলো খুব একটা দেখতে যাওয়া হয় না কারওর। সপ্তমীর সকালে পাল্কিতে দোলা নিয়ে আসা ও বাড়ির মহিলাদের সিঁদুর খেলা সব থেকে আকর্ষণীয় এই পুজোর। সারা বছর গোটা পরিবার অপেক্ষা করে থাকে এই পুজোর চারদিনের জন্য।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

CJP Protest in Delhi: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়, ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হতে চলেছে AISA-ও
Malda Zilla Parishad: পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তারা বেআইনিভাবে ভোট গঠন করেছে
Samik Bhattacharya:
Prashant Barman: প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের
Indi Alliance Protest: জ্ঞানেশ-বিক্ষোভের আঁচে ফুটছে দিল্লি, পদযাত্রা ইন্ডি জোটের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget