এক্সপ্লোর

Holika Dahan: হোলিকা দহন বা ন্যাড়াপোড়া কেন আয়োজন করা হয়? এর কি বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে?

Holika Dahan 2023: কী এই ন্যাড়াপোড়া? কেনই বা এটি পালিত হয়? এর ব্যাখ্যা রয়েছে পুরাণে। রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও

কলকাতা: “আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল/ পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল রে হরিবোল!” এই ছড়াটি শুনতেই ছেলেবেলার কথা মনে পড়ে গেল তো? পড়তেই হবে! দোলের ঠিক আগের রাতে এই ন্যাড়াপোড়ার সাক্ষী থাকেনি, এমন কাউকে খুঁজে পাওয়া কিন্তু যাবে না। 

কিন্তু জানেন কি, কী এই ন্যাড়াপোড়া? কেনই বা এটি পালিত হয়? এর ব্যাখ্যা রয়েছে পুরাণে। ঘটনাটি সত্যযুগের। দুর্দমনীয় দৈত্যরাজ হিরণ্যকশিপুর অত্যাচারে সন্ত্রস্ত গোটা ত্রিলোক। ব্যাতিক্রম একমাত্র হিরণ্যকশিপুর নিজপুত্র প্রহ্লাদ। কারণ সে ছিল বিষ্ণুভক্ত। রাতদিন শুধু হরিনাম জপত। কিন্তু এদিকে হরি হিরণ্যকশিপুর চরম শত্রু।

ক্রুদ্ধ দৈত্যরাজ বাধ্য হয়েই ছেলেকে সহবত শেখানোর নানারকম চেষ্টা করতে লাগলেন। কিন্তু কিছুতেই কিছু হল না। হিরণ্যকশিপু যে পরিকল্পনাই করেন, বিষ্ণু মায়া প্রয়োগ করে তা-ই ভেস্তে দেন। অগত্যা হিরণ্যকশিপু নিজের ছেলেকে হত্যা করার দায়িত্ব দিলেন ভগিনী হোলিকাকে। এই হোলিকার একটি বিশেষ ধরণের চাদর ছিল। যা তাকে পিতামহ ব্রহ্মা বর দিয়েছিলেন। এই চাদরটি গায়ে থাকাকালীন বাহ্যিক কোনো বস্তুই তাকে স্পর্শ করতে পারত না। পরিকল্পনা করা হল, এই চাদর পরিহিতা অবস্থায় হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে একটি জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভেতরে বসবে। ফলস্বরূপ, হোলিকার কোনও ক্ষতি হবে না, কিন্তু প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। যেমন ভাবা তেমনি কাজ। ফাল্গুনী পূর্ণিমার ঠিক আগের রাতে চাদর পরিহিতা হোলিকা ভাইপো প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিকুন্ডে প্রবেশ করে। ভক্তের ডাকে ব্যাকুল বিষ্ণু এমন এক ভেলকি দেখিয়ে দিলেন যে, ব্রহ্মার চাদর হোলিকাকে অনাবৃত করে প্রহ্লাদের গায়ে এসে জড়াল। ফলস্বরূপ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় হোলিকা। আর প্রহ্লাদ সম্পূর্ণ সুরক্ষিত।

স্কন্দপুরাণ অনুসারে, এই বিশেষ দিনেই ভগবান বিষ্ণু হোলিকা দহনের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন। ফলে আজও দিনটিতে ভারতবর্ষের নানা স্থানে রাক্ষসী হোলিকা তথা অশুভ শক্তির রূপক হিসেবে পুরানো ডালপালা, আগাছা ইত্যাদি পুড়িয়ে ‘নাড়াপোড়া’ পালন করা হয়। নাড়া অর্থাৎ ধান কাটার পর ধানগাছের গোড়ায় যে অবশিষ্টাংশ পড়ে থাকে। চলতি কথায় ‘ন্যাড়াপোড়া’ হয়ে গিয়েছে। তবে অন্য একটি মতে, শিশু শ্রীকৃষ্ণের পূতনা বধ উপলক্ষ্যে পালন করা হয় ন্যাড়াপোড়া। আবার কেউ কেউ বলেন, কৃষ্ণ ন্যাড়া নামক অসুরকে বধ করেছিলেন। সেই উপলক্ষ্যে ন্যাড়াপোড়া।

আরও পড়ুন, 'ভেষজ রং' লেখা দেখেই বিশ্বাস নয় ! হতে পারে ত্বক-চোখের বিরাট ক্ষতি,কীভাবে বাঁচবেন

বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী, বসন্তকালে দোল বা হোলি উৎসব পালন করা হয় । বসন্ত ঋতু মানেই আবহাওয়ার  এক বিরাট পরিবর্তন অনুভূত হয়। কখনও গরম তো আবার কখনও ঠান্ডা, এই রকমই মিশ্র আবহাওয়া সৃষ্টি হয় এই সময়ে। যার ফলে বাতাসে এই সময় যাবতীয় রোগ-জীবাণু-ব্যাকটেরিয়া ভেসে বেড়ায়। এর ফলে বিভিন্ন ধরনের শারিরীক সমস্যা যেমন ফ্লু, ভাইরাসঘটিত জ্বর এবং পক্সের মতো ইত্যাদি রোগের উপদ্রব দেখা দেয়। এছাড়াও এই সময়ে গাছের শুকনো পাতা ঝরে পড়ে। যার ফলে  এইসব পাতা আবর্জনার রূপ নেয়। আর এই কারণেই  ঝরে যাওয়া শুকনো নারকেল পাতা, সুপুরির পাতা ইত্যাদি জড়ো করে তা পুড়িয়ে দেওয়ার হয়। এর ফলে  সৃষ্টি হওয়া জীবাণু আগুনের সংস্পর্শে এসে নষ্ট হয়ে যায় তার পাশাপাশি  এই প্রথাটি খুবই পরিবেশবান্ধব বলে বিজ্ঞানীরা মনে করেন।

 

 

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget