এক্সপ্লোর

Kali Puja 2023: রঘু ডাকাতও নাকি সাধনা করে গেছে ! সিমলাগড়ের কালীপুজো ঘিরে রয়েছে রোমহর্ষক কাহিনি

Simlagarh Kali Puja : প্রায় ৫০০ বছরের পুরনো এই পুজো শুরু হয়েছিল এক কাপালিকের হাত ধরে

সিমলাগড় (হুগলি) : রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা একাধিক কালীমন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে ডাকাত-কাহিনি। নিষ্ঠাভরে কালীপুজো করে ডাকাতি করতে যেত এমন অনেক কুখ্যাত ডাকাতের কাহিনিই ঠাঁই পেয়েছে বইয়ের পাতায়। অনেকটা সেরকমই ইতিহাস-বিজড়িত হুগলির (Hooghly) পাণ্ডুয়ার সিমলাগড়ের কালীপুজো (Simlagarh KaliPuja)।  

কথিত আছে, ডাকাতি করতে যাওয়ার আগে এই মন্দিরেই নরবলি দিত ডাকাতরা। একসময় রঘু ডাকাতও  নাকি এখানে এসে কালী সাধনা করে গেছে। প্রায় ৫০০ বছরের পুরনো এই পুজো শুরু হয়েছিল এক কাপালিকের হাত ধরে। পঞ্চমুণ্ডির আসনে বসে কালী সাধনা করতেন তিনি। জানা যায়, জি টি রোড (G T Road) তৈরি হওয়ার আগে এই পুজো শুরু হয়েছিল। সেই সময় ওই এলাকা শ্মশান ও ঘন জঙ্গলে পূর্ণ ছিল। আশপাশে ছিল না কোনও জনবসতি। মানুষজন ওই এলাকায় যেতে ভয় পেত। সেই সময় ওই এলাকার এক পুকুর পাড়ে ওই কাপালিক পঞ্চমুণ্ডির আসনে বসে কালী সাধনা করতেন। শ্মশান ও ঘন জঙ্গলে পূর্ণ ওই এলাকায় ডাকাত ছাড়া আর কেউই কালীপুজোয় আসার সাহস করতেন না। 

আরও পড়ুন ; সতীর নলি পড়েছিল, শিহরণ জাগায় সতীপীঠ নলাটেশ্বরীর কাহিনি !

যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের (Second World War) সময় এই এলাকায় সেনা চলাচল শুরু হলে, গুরুত্ব বাড়ে ওই মন্দিরের। বাড়তে থাকে বিশ্বাস। নরবলি বদল হয় ছাগবলিতে। একসময়ের মাটির মন্দির আজ ভক্তদের আর্থিৎ অনুদানে সুবৃহৎ। দেবীর পুজোর দিন বিশেষ পুজোপাঠের পাশাপাশি ১০৮ রকমের ভোগ নিবেদন করা হয় মা-কে। বলি প্রথা থাকলেও, মাছ দিয়ে ভোগ দেওয়া হয় মা-কে। দূরৃদূরান্ত থেকে ভক্তদের সমাগমে কালীপুজোয় ভরে ওঠে সিমলাগড়ের এই মন্দির প্রাঙ্গন। ভক্তদের কথায়, যে যা মানত করেন, মা তাঁকে তা-ই দেন। যার যা ইচ্ছা, সে তা চাইলেই মা পূরণ করেন। 

এই কালী মন্দিরের প্রতিমা কিন্তু মাটির নয়, পাথরের তৈরি । প্রতি বছর পুজোর আগে মূর্তিটিকে রং করা হয় । এককালে ওই এলাকার নাম ছিল হরিহরপুর। যদিও বর্তমানে এলাকার নাম হয়েছে সিমলাগড়। এখানে মাকে দক্ষিণা কালী (Dakshina Kali) রূপে পুজো করা হয়। প্রতিদিনই চলে নিত্য সেবা। কালীপুজোর দিন বিশেষ পুজোপাঠের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন ; বর্ধমানের মহারাজকে 'অমাবস্যায় চাঁদ দেখিয়েছিলেন' সাধক কমলাকান্ত !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget