এক্সপ্লোর

Kali Puja 2025 : রাতে নয়, আর কয়েক ঘণ্টা পরেই শুরু অমাবস্যা, কতক্ষণ করা যাবে কালীপুজো?

উদয় তিথি অনুসারে আজ, ২০ অক্টোবরই কালীপুজো। দেখে নেওয়া যাক বিভিন্ন পঞ্জিকা কী বলছে। 

কলকাতা : আজ কালীপুজো। অন্ধকার থেকে আলোর পথ খোঁজার দিন।  কলকাতা থেকে কামাখ্যা। বীরভূম থেকে বারাসাত, দিকে দিকে হবে শক্তির আরাধনা। আলোর জোয়ারে ভেসেছে মহানগর। আজ বিকেল থেকেই রয়েছে অমাবস্যা তিথি। অমাবস্যা তিথিতেই হয় মা কালীর আরাধনা। আগামীকাল, মঙ্গলবারও দীর্ঘক্ষণ স্থায়ী হচ্ছে তিথি। তবে হিন্দু শাস্ত্র মতে, সূর্যোদয় দেখে তিথিপালন হয়। তাই উদয় তিথি অনুসারে আজ, ২০ অক্টোবরই কালীপুজো। দেখে নেওয়া যাক বিভিন্ন পঞ্জিকা কী বলছে। 

  •  কার্তিক মাসের অমাবস্যায় পালিত হয় কালীপুজো। বিশুদ্ধ পঞ্জিকা মতে ২০ অক্টোবর , দুপুর ৩টে ৪৫ মিনিটে অমাবস্যা তিথি শুরু হচ্ছে।
  • বিশুদ্ধ পঞ্জিকা মতে ২১ অক্টোবর ,  মঙ্গলবার, বিকেল ৫টা ৫৪ মিনিটে।
  • অন্য দিকে গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ২০ অক্টোবর দুপুর ২টো ৫৭ মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে।
  • অন্য দিকে গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, তিথি শেষ হচ্ছে ২১ অক্টোবর বিকেল ৪টে ২৬ মিনিটে।

    জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা দেবী কালীর আরাধনা করেনন৷ তিনি অসুখ বিনাশিনী৷ মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি ৷ নরমুণ্ডই দেবীর অলঙ্কার ৷ যুদ্ধে পরাজিত অসুর সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা ৷ বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক ৷ যে সেনাপতি তাঁর চুল ধরে অপমান করেছিল, তাঁর মুণ্ড দেবী হাতে ধরে থাকেন ৷ মৃত অসুর সেনাপতিদের হাতের পাতা দেবী কোমরে ধারণ করেন ৷ শাস্ত্রমতে এই করতলও জ্ঞানের প্রতীক৷ ভুল করে স্বামী মহাদেবের গায়ে পা তুলে ফেলায় শান্ত হন রণে উন্মত্ত দেবী৷

    মণ্ডপ থেকে মন্দিরে সকাল থেকেই ভিড় করেছেন দর্শনার্থীরা। আলোর উৎসবে ভাসছে রাজ্য। জেলা থেকে শহর, বিভিন্ন প্রান্তে শক্তির আরাধনা। সকাল থেকে দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠে মানুষের ঢল। চলছে বিশেষ পুজো। আলোর উৎসবে মাতোয়ারা কলকাতা ও জেলা থেকে জেলা। দুর্গাপুজোর মতোই কালীপুজোতেও থিমের হিড়িক।  

    দক্ষিণেশ্বরে মায়ের আরাধনা
    দক্ষিণেশ্বরে কালীপুজোয় নতুন শাড়ি, গয়না দিয়ে সাজানো হয় দক্ষিণেশ্বরের ভবতারিণী মাকে। ভোরে মন্দির খোলার পর শুরু হয় মঙ্গলারতি। এরপর ধূপ আরতি হয়। মায়ের মন্দিরে পুজো দিতে প্রতিবারের মতে এবারও দক্ষিণশ্বরে ভক্তদের ঢল। ১৮৫৫ সালে রানি রাসমনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। তারপর থেকে রামকৃষ্ণদেবের সাধনস্থলে পরিণত হয় দক্ষিণেশ্বর মন্দির। রামকৃষ্ণের সাধক রূপ এখানে পরিপূর্ণতা লাভ করে। 

    কালীঘাটের মন্দিরে লক্ষ্মীপুজো
    কালীঘাট মন্দিরেও আজ ভক্ত সমাগম। এখানে কালীপুজোর দিন লক্ষ্মীপুজো হয়। অলক্ষ্মীকে বিদায় দিয়ে ধনলক্ষ্মীর আরাধনা। মূলতঃ অশুভকে বিনাশ করে যা কিছু শুভ, তাকে প্রতিষ্ঠা করাই এই পুজোর উদ্দেশ্য।  ।

    তারাপীঠে মায়ের আরাধনা 
    তারাপীঠেও আজ বহু ভক্তের সমাগম।সারাদিন ধরেই চলবে পুজো। ভোরে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজিয়ে তোলা হয়। তারপর মঙ্গলারতি ও নিত্যপুজো৷ দুপুরে পঞ্চব্যঞ্জন সহযোগে ভোগ নিবেদন৷ সন্ধেয় নিবেদন করা হবে শীতল ভোগ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget