এক্সপ্লোর

Kaushiki Amavasya 2024 : আজ কৌশিকী অমাবস্যার রাত, তারাপীঠে মহাসমারোহ ! বাড়িতে বসে কীভাবে ডাকলে 'মা' খুশি?

Kaushiki Amavasya 2024 : সন্ধেয় বিশেষ আরতি, রাতে মন্দির চত্বরেই মহাযজ্ঞ ও নিশিপুজোর আয়োজন করা হয়।  এদিন মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ।

বীরভূম : কৌশিকী অমাবস্যা ( Koushiki Amavasya )। অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা। তন্ত্র ও শাস্ত্র মতে, ভাদ্র মাসের এই তিথিতে অনেক কঠিন সাধনায় সিদ্ধিলাভ করা সম্ভব। আজ, ২ সেপ্টেম্বর, মঙ্গলবারই সেই রাত। পুরাণ মতে, এই রাতেই কৌশিকী রূপেই শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন আদ্যাশক্তি। সেই দিনটিতে দেবী তারা কাউকেই খালি হাতে ফেরান না বলেই মনে করেন  ভক্তরা। তাই এবারও প্রতি বছরের মতো বীরভূমের শক্তিপীঠে উপচে পড়া ভিড়। ভক্তদের লম্বা লাইন। 

কৌশিকী অমাবস্যায় প্রতিবারের মতোই তারাপীঠে তারা মায়ের বিশেষ পূজার আয়োজন করা হয়। ভোরবেলা মঙ্গলারতি দিয়ে পুজোর সূচনা হয়েছে। স্নানের পর, ফুলের সাজে সাজানো হয় মা-তারাকে।  দুপুরের ভোগে মাকে দেওয়া হয় শোল মাছ পোড়া। মধ্যাহ্ন ভোগ। সন্ধেয় বিশেষ আরতি, রাতে মন্দির চত্বরেই মহাযজ্ঞ ও নিশিপুজোর আয়োজন করা হয়।  এদিন মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ।

কথিত আছে, এই দিনই তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন তিনি। ভক্তকে দেখা দেন মা তারা। সেই থেকে পালিত হয় কৌশিকী অমাবস্যা।

অনেকে আবার এই তিথিকে বলেন কৌশী অমাবস্যা। যে কোনও শুভ কাজে ব্যবহৃত হয় কুশ। এই দিনে সেই কুশ কাটা হয়। তাই একে কৌশী অমাবস্যাও বলে। বিশেষ পুজো উপলক্ষ্যে তারাপীঠে ভিড় হয় তন্ত্রসাধকদের। দূরদূরান্ত থেকে এবারও এসেছেন ভক্তরা। 

অন্যদিকে, কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে, ৫১ সতীপীঠের অন্যতম পীঠ কঙ্কালিতলাতেও মন্দিরেও বিশেষ পুজোর আয়োজন করা হয়। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে কৌশিকী অমাবস্যার তিথি শুরু হয়েছে ১৫ ভাদ্র অর্থাৎ রবিবার, ১ সেপ্টেম্বর, ভোর ৫ টা ৫ মিনিট ৫২ সেকেন্ডে। ১৬ ভাদ্র , সোমবার, ২ সেপ্টেম্বরে সারারাত অমাবস্যা থাকছে। অমাবস্যা তিথি শেষ হবে মঙ্গলবার অর্থাৎ ১৭ ভাদ্র ( ৩ সেপ্টেম্বর) । এদিন সকাল ৬ টা ২৯ মিনিট ৫৮ সেকেন্ডে ছেড়ে যাচ্ছে তিথি।  

অনেকের বিশ্বাস, এদিন মা তারার পায়ে সিঁদুর ও লাল রক্তজবা নিবেদন করে ভক্তিভরে প্রার্থনা করতে মনের ইচ্ছে পূরণ হয়।   যে কোনও অশুভ প্রভাব সরে যায় মায়ের আশীর্বাদে।  

ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। 

আরও পড়ুন :

কেন কৌশিকী অমাবস্যার এত মাহাত্ম্য ? কীভাবে জন্ম দেবী কৌশিকীর? মা-তারার সঙ্গেই বা কী সম্পর্ক?

আজ অমাবস্যা কখন শুরু , কখন শেষ ? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget