এক্সপ্লোর

'রাম ভারতের বিশ্বাস, রাম ভারতের ভিত্তি', দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা মোদির, বার্তা মমতারও

Mamata Banerjee Narendra Modi Ram Navami Wish এদিন দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, 'রাম ভারতের বিশ্বাস, রাম ভারতের ভিত্তি'

নয়াদিল্লি: অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর, আজ প্রথম রামনবমী। রামনবমীতে এই প্রথম তাবু ছেড়ে মন্দিরে পুজিত হচ্ছেন রামলালা। বিশেষ এই দিনে ফুল দিয়ে সাজানো হয়েছে গোটা মন্দির চত্বর। সকাল থেকেই চলছে বিশেষ পূজার্চনা। নির্দিষ্ট সময়ে রামলালার কপালে আজ দেখা যাবে সূর্যতিলক। অযোধ্য়ার রামমন্দিরে সকাল থেকে ঢল নেমেছে ভক্তদের। এদিন দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, 'রাম ভারতের বিশ্বাস, রাম ভারতের ভিত্তি'

নরেন্দ্র মোদি আরও লেখেন, 'অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার পর প্রথম রাম নবমী হল আজ। এটি এই প্রজন্মের কাছে মাইলফলক। কয়েক শতাব্দীর নিবেদন ও আগামীর আশা ও অগ্রগতির বুনন। এই দিনটির জন্য কোটি কোটি ভারতীয় অপেক্ষা করেছিল। অসংখ্য মানুষ এই পবিত্র উদ্দেশ্যে তাদের জীবন উৎসর্গ করেছেন। প্রভু শ্রী রামের আশীর্বাদ সর্বদা আমাদের সঙ্গে থাকুক এবং আমাদের জীবনকে জ্ঞান ও সাহসে আলোকিত করে ন্যায় ও শান্তির দিকে পরিচালিত করুন। এদিন রামনবমী উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, রাম নবমীর শুভক্ষণে সকলকে জানাই শুভেচ্ছা। সবার শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন বজায় রাখার আবেদন জানাই। 

উল্লেখ্য, মঙ্গলবার, বালুরঘাটের সভায় নরেন্দ্র মোদির গলায় উঠে আসে রামনবমী পালন প্রসঙ্গ। তিনি বলেন, 'আমি জানি তৃণমূল প্রতিবারের মতো এবারও এখানে রামনবমীর অনুষ্ঠানে বাধা দেওয়ার চেষ্টা করেছে। সব রকমের ষড়যন্ত্র করেছে, কিন্তু, সত্যেরই জয় হয়। এই জন্য, আদালত থেকে অনুমতি পাওয়া গেছে, কাল শ্রদ্ধা-ভক্তির সঙ্গে রামনবমীর শোভাযাত্রা বের হবে।' 

পাল্টা উত্তরবঙ্গ থেকেই, বিজেপির উদ্দেশে সুর চড়িয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'উনিশ তারিখ ভোট বলে, সতেরো তারিখ দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা দাঙ্গা চাই না। আমরা শান্তি চাই।' 

এদিকে, রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গাতেও আয়োজন করা হয়েছে মিছিল ও শোভাযাত্রার। নিউটাউনে শোভাযাত্রার সূচনা করেন শুভেন্দু অধিকারী। দুর্গাপুরে রাম নবমীর মিছিলে অংশ নেন দিলীপ ঘোষ। বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের উদ্যোগে বিষ্ণুপুরে আয়োজন করা হয়েছে  শোভাযাত্রার। সেখানে পা মিলিয়েছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।  সারা বাংলায় আজ কোথাও মিছিলের উদ্যোক্তা তৃণমূল, কোথাও বিজেপি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget