এক্সপ্লোর

গায়ের রং অন্ধকার-কালো, মাথার চুল মেঘের মতো, নবরাত্রিতে আজ পূজিতা দেবী কালরাত্রি

Navratri 2023 Devi Kalratri : দেবীর গায়ের রং অন্ধকারের মত কালো। মাথার চুলগুলি ঘন মেঘের মতো, এলোমেলো । গলায় বিদ্যুৎ ঝলকের মতো ঝকঝক করছে মালা।

কলকাতা : দেশজুড়ে চলছে নবরাত্রি ( Navratri )  উৎসব। প্রতিপদ থেকে নবমী - দেবীকে ৯ টি রূপে আরাধনা করা হয়। এর মধ্যে দেবীর সপ্তম 9 Saptami )  রূপ কালরাত্রি  ( Kal Ratri ) । নবরাত্রির সপ্তম রাতে দেবী পূজিত হন কালরাত্রি নামে। ঋগ্বেদের রাত্রিসুক্তে পরমাত্মাই রাত্রিদেবী। এই অবতারে মা দুর্গার রূপ ভয়ঙ্করী। মহাপ্রলয় কালে এই রাত্রিরূপিণী মাতার কোলেই শেষ হয় বিশ্বের।

এই কালরাত্রির চেহারা কেমন ?  অনন্ত মহাকাশে নৃত্যরত কালভৈরবের দেহ থেকেই আবির্ভূতা এই দেবী । ইনি দেবী যোগনিদ্রা মহাকালিকা বা কালরাত্রি নামে খ্যাত। এখানে দেবী কৃষ্ণবর্ণা। রং তাঁর অন্ধকারের মতো কালো, এলোকাশি চুলে মা এই রূপে নির্ভয়া। 

আলুলায়িত কেশে তিনি ধাবিত শত্রুর দিকে। তাঁর কণ্ঠে বিদ্যুতের মালিকা। ত্রিনয়নী দেবীর শ্বাস প্রশ্বাসে বেরিয়ে আসে আগুনের হলকা। ভীষণদর্শনা দেবীর তিন হাতে অস্ত্র। এক হাতে ভক্তদের প্রতি বরাভয়। এই রূপই উপাসিত হয় কালিকা রূপে।

স্বামী যুক্তানন্দের লেখা 'গল্পে শ্রী শ্রীচণ্ডী'তে কালরাত্রি সম্পর্কে উল্লেখ আছে,

'একবেণী জপাকর্ণপুরা নগ্না খরাস্থিতা।

লম্বোষ্ঠী কার্ণিকাকণী তৈলাভ্যক্তশরীরিণী।।

বামপাদোল্লসল্লোহলতাকণ্টকভূষণা।

বর্ধনমূর্ধধ্বজা কৃষ্ণা কালরাত্রির্ভয়ঙ্করী।। 

অর্থাৎ কিনা দেবীর গায়ের রং অন্ধকারের মত কালো। মাথার চুলগুলি ঘন মেঘের মতো, এলোমেলো । গলায় বিদ্যুৎ ঝলকের মতো ঝকঝক করছে মালা। মা এখানে ত্রিনয়নী। বিশালাকৃতি চোখ ব্রহ্মাণ্ডের মতো গোল গোল।গভীর সেই চোখ গুলি থেকে  থেকে বিদ্যুতের মত দ্যুতি বিচ্ছুরিন হয়। মায়ের শ্বাস -প্রশ্বাসের সঙ্গে ভয়ঙ্কর আগুনের শিখা বের হয়।

 'গল্পে শ্রী শ্রীচণ্ডী'তে কালরাত্রি সম্পর্কে উল্লেখ আছে, কালরাত্রির বাহন গাধা।  তাঁর ডানহাতে বরমুদ্রা, ডানদিকের নিচের হাতে অভয় মুদ্রা। এবং বামদিকের উপরের হাতে লোহার কাঁটা ও বামদিকের নিচের হাতে খড়গ ধরে রয়েছেন । 

দেবী কালরাত্রির রূপ যদিও ভয়ানক, তবুও ইনি সবসময় শুভ ফলই প্রদান করেন। সেজন্য দেবীর আর একনাম "শুভঙ্করী" তিনি দুষ্টের বিনাশকারিণী এবং শিষ্টের পালনকর্ত্রী।

ত্রিনয়নী কালরাত্রি মা ভক্তদের শয়তানের হাত থেকে রক্ষা করেন। তবে এই রূপেও দেবী ভক্তের শুভ করেন। তাই অন্যদিকে তিনি শুভঙ্করী। দেবীর বাহন গাধা। মা কালরাত্রি অল্প বয়সে কোনও ফাঁড়া থাকলে তা নাশ করেন। 

নবরাত্রিতে দেবীর যে ৯ টি রূপের পুজো হয়, তা হল - প্রথম শৈলপুত্রী, দ্বিতীয় ব্রহ্মচারিণী, তৃতীয় চন্দ্ৰঘণ্টা, চতুর্থ কুষ্মাণ্ডা, পঞ্চম স্কন্দমাতা, ষষ্ঠ কাত্যায়নী, সপ্তম কালরাত্রি, অষ্টম মহাগৌরী এবং নবম সিদ্ধিদাত্রী—এঁরা নবদুর্গা নামে অভিহিতা ।  এঁদেরকেই নবদুর্গা বলা হয়শ্রীশ্রীচণ্ডীতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget