এক্সপ্লোর

Chinmoy Krishna Das : 'আমার প্রভুর নামকে কী করে তোমরা RSS-এর ট্যাগ দিচ্ছ?' জয় শ্রী রাম স্লোগান নিয়ে কী ব্যাখ্যা চিন্ময়কৃষ্ণের?

Chinmoy Krishna Das : 'আপনি জেলখানা তৈরি করুন। কতবড় জেলখানা হতে পারে যে জেলখানায় ৩ কোটি জনসাধারণকে ধারণ করবেন। আমরা আর ভয় পাই না।'

কলকাতা : কেন হঠাৎ বাংলাদেশের প্রশাসকের লক্ষ্য হয়ে উঠল চিন্ময়কৃষ্ণ দাস? কেন হলেন চক্ষুশূল?  ইসকনের সন্ন্যাসীর আগের বক্তৃতাগুলি শুনলেই বোঝা যায়, তাঁর বক্তৃতা কতটা জ্বালাময়ী । কীভাবে সংখ্যালঘু হিন্দুদের একত্রিত করছিলেন তিনি । বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের হয়ে বক্তৃতা করতে গিয়ে গত ২২ নভেম্বর তিনি বলেছিলেন, ৩ কোটি হিন্দু জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে। আপনি জেলখানা তৈরি করুন। কতবড় জেলখানা হতে পারে যে জেলখানায় ৩ কোটি জনসাধারণকে ধারণ করবেন। আমরা আর ভয় পাই না।'

সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে উত্তাল বাংলাদেশ।  ঢাকার শিবচরে ইসকনের আরও একটি প্রতিষ্ঠানে হামলা চালানোর ছবি সামনে এসেছে। ভাইরাল হচ্ছে হিন্দুদের ওপর হামলার একের পর এক ভিডিও।  বাংলাদেশে লাগাতার কট্টরপন্থীদের নিশানায় হিন্দুরা। প্রাণমাশের অভিযোগও উঠেছে। মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ, মারধর, অত্যাচার, লুঠ। কী হচ্ছে না !   আর এই পরিস্থিতিতে উগ্র মৌলবাদের হাত থেকে, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া হিন্দুদের একজোট করে রাস্তায় নামাতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাস।   

চিন্ময়কৃষ্ণ অন্তর্বর্তীকালীন সরকারকে নিশানা করে বলেন, 'আজকে তিন মাস হয়ে যাচ্ছে। দৃশ্যমান কোনও অগ্রগতি তো নেই, বরং প্রতিটি জায়গায় হিন্দু বাড়িঘরে এখনও লুঠপাট, অগ্নি সংযোগ চলছে। এখনও চাঁদাবাজি চলছে। এখনও চাকরি চুরি চলছে। ' বাংলাদেশে সংখ্যালঘুদের সমানাধিকার দাবি করে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, ' এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে। আমরা এই ভূমের ভূমিপুত্র। কোনও অবস্থায় আমাদের এই স্থান থেকে ছুড়ে ফেলা যাবে না...আমরা জীবিত থাকতে আমাদের জননী জন্মভূমি এক ইঞ্চি ভূমিকে নিয়ে আমরা কাউকে খেলতে দেব না।'

ইউনূস সরকারের আমলে কট্টরপন্থীরা ক্রমেই মাথাচড়া দেওয়ায় বারবার একজোট হয়ে প্রতিবাদে নামে হিন্দু ধর্মাবলম্বীরা। চিন্ময়কৃষ্ণ দাস বলেছিলেন, 'জয় শ্রীরাম আমার প্রভুর, আরাধ্যের নাম, আমার আরাধ্যের নাম, আমার ভগবানের নাম, আমার প্রভুর নাম কে কী করে তোমরা ভাই RSS-এর ট্যাগ দিচ্ছ? বিজেপির ট্যাগ দিচ্ছ? এটা কি ধর্ম অবমাননা নয়?' 

সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাসকে। সবাই এখন সন্ন্যাসীর মুক্তির আশায় তাকিয়ে।  

 

আরও পড়ুন : 

চিন্ময়কৃষ্ণ কেউ নন ইসকনের? তাঁর আন্দোলনে কি পাশে আছে তারা? স্পষ্ট জানাল ইসকন

সেরা শিরোনাম

News Live Updates: নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় উত্তাল বারুইপুর, গ্রেফতার মূল অভিযুক্ত, আজ যাচ্ছেন শুভেন্দু অধিকারী
নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় উত্তাল বারুইপুর, গ্রেফতার মূল অভিযুক্ত, আজ যাচ্ছেন শুভেন্দু অধিকারী
ABP Ananda Top 10, 7 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 7 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Baruipur Incident:বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget