এক্সপ্লোর

Saraswati Puja: বাগদেবীর পুজোয় কোন উপকরণ লাগবেই? পলাশপ্রিয়ার পুজোয় কী নিয়ম মানতে হবে?

Basant Panchami 2024: এই দিনে সাহিত্য, শিক্ষা, শিল্প ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা মা সরস্বতীর পুজো ও আশীর্বাদ গ্রহণ করেন।

নয়া দিল্লি: মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয়। একে শ্রী পঞ্চমী ও মাঘ পঞ্চমীও বলা হয়। এই উৎসবটি জ্ঞান, শিল্প ও সঙ্গীতের দেবী মা সরস্বতীকে (Maa Saraswati) উৎসর্গ করা হয়।   

এই দিনে সাহিত্য, শিক্ষা, শিল্প ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা মা সরস্বতীর পুজো ও আশীর্বাদ গ্রহণ করেন। এই দিন থেকে বিদ্যারম্ভ সংস্কার শুরু করা খুবই শুভ। জেনে নিন কেন পালিত হয় বসন্ত পঞ্চমী, কী সম্পর্ক মা সরস্বতীর সঙ্গে এই দিনটির।

পুরাণ মতে, দেবী সরস্বতীর সঙ্গে প্রজনন এবং উর্বরতা অর্থাৎ বন্ধ্যাত্ব মোচনের সম্পর্ক রয়েছে। ঋষি গৃৎসমদ ঋক্‌মন্ত্র উচ্চারণ করে বলেছেন, ‘অম্বিতমে নদীতমে দেবিতমে সরস্বতি।’যেখানে সরস্বতীকে মাতৃশ্রেষ্ঠা, শ্রেষ্ঠ নদী এবং শ্রেষ্ঠ দেবীরূপে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও ব্যুৎপত্তিগত অর্থে সরস্বতী নদী, সরস্‌ জল) + মতুপ্‌ + ঙীপ্‌ (অর্থাৎ স্ত্রীলিঙ্গবাচক ‘ঈ’ =সরস্বতী। নদীদের মধ্যে তিনি শুদ্ধা, ‘নদীনাং শুচির্যতী’, আসমুদ্র তার ধারপথ, ধারপথ, ‘গিরিভ্য আসমুদ্রাৎ’।

পুরাণ ঘাঁটলে দেবী সরস্বতীকে নিয়ে অনেক ধোঁয়াশার সৃষ্টি হয় । কারণ, অথর্ববেদ অনুসারে, তিন–তিনটে নদীর নাম সরস্বতী। আর ঋক্‌মন্ত্র অনুসারে, সরস্বতীর সাতটি বোন, ‘সপ্তস্বসা’। এই সাতটি নদীর মধ্যে সিন্ধু, সরযূও রয়েছে। কিন্তু গঙ্গা নেই। অপর দিকে,  ব্রহ্মবৈবর্ত‌পুরাণ বলছে, বাগ্‌দেবী আসলে ব্রহ্মার কন্যা। নারায়ণের পত্নী। পদ্মপূরাণে তিনি দক্ষকন্যা, কাশ্যপ মুনির স্ত্রী।                                                               

আরও পড়ুন, আজও রহস্যে ঘেরা তুঙ্গনাথ, কেন এই শিবালয় এত গুরুত্বপূর্ণ?

সরস্বতী পূজোর উপকরণ কি কি প্রয়োজন?  

সরস্বতী পুজো করতে বিশেষ কয়েকটি সামগ্রীর উপকরণ প্রয়োজন হয়। এর মধ্যে বিশেষ কিছু উপকরণ নাম হল- অভ্র-আবির, আমের মুকুল, যবের শিষ, বাংল বা সংস্কৃত গ্রন্থ, শ্লেট-পেন্সিল, দোয়াত-কলম, গাঁদা ও পলাশ ফুল, ফল-মূল, অন্যান্য ফুল ও বেলপাতা এবং তুলসী পাতা। তবে পলাশ ফুল দেবীর পুজোর জন্য অত্যন্ত জরুরি। এছাড়াও সরস্বতী পুজোর দিন বিদ্যার দেবীকে ছোট বাচ্চা তাদের শ্লেট ও বই, আর বড়রা তাদের বইখাতা অর্পণ করে মায়ের আশীর্বাদ লাভ করার জন্য।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget