এক্সপ্লোর

Saraswati Puja: সরস্বতী পুজোর আগে কুল খাওয়া বারণ কেন? খেলে কী হয়?

Saraswati Puja Rituals: সনাতন ধর্মীয় 'বিধান' না হলেও এটিকে লোকাচার বলাই যায়। সত্যি কি সরস্বতী পুজোর আগে বা পরে কুল খাওয়া নিয়ে কোনও নিয়ম নিষেধাজ্ঞা আছে? 

কলকাতা: সরস্ ও বতী – এই দুই সংস্কৃত শব্দের সন্ধিতে সরস্বতী। তিনি বিদ্যার দেবী। সরস্ শব্দের আক্ষরিক অর্থ হ্রদ বা সরোবর হলেও এটির অপর অর্থ "বাক্য"; বতী শব্দের অর্থ "যিনি অধিষ্ঠাত্রী"। অর্থাৎ "যে দেবী বাক্যের অধিকারিণী"। শ্বেতশুভ্র বসন পরিহিতা দেবী পুজোয় আছে নানা উপাচার, নানা বিধি। রয়েছে একাধিক বিশ্বাসও। তেমনই একটি বিশ্বাস- কুল খাওয়া নিয়ে। অনেকেই বলে সরস্বতী পুজোর আগে কুল খাওয়া মানা। খেলেই পরীক্ষায় ফেল অবশ্যম্ভাবী। তবে অনেকেই আবার এই বিশ্বাসকে বিধি পর্যায়ে মান্যতা দেন না। সত্যি কি সরস্বতী পুজোর আগে বা পরে কুল খাওয়া নিয়ে কোনও নিয়ম নিষেধাজ্ঞা আছে? 

সনাতন ধর্মীয় 'বিধান' না হলেও এটিকে লোকাচার বলাই যায়। সেই লোকাচার অনুযায়ী, বঙ্গদেশে পূজিত দেবতাকে কোনও নতুন ফসল নিবেদনের রীতি ছিলই। অনেকেরই ধারণা সেই নীতি থেকেই মনে করা হয় সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। 

শাস্ত্রে বলা হয়েছে, ‘বার্তাকু কার্তিকে বর্জ্যং মূলং বা বদরং মাঘে। চৈত্রে শিম্বী পুনস্তুম্বী ভাদ্রে বর্জ্যং দ্বিজাতিভিঃ’। অর্থাৎকার্তিকে বেগুন, মাঘে মুলো বা কুল, চৈত্রে শিম এবং ভাদ্রে গোলাকার লাউ খাওয়া উচিত নয়। 

তবে কুল খাওয়া নিয়ে ব্যাসদেব প্রসঙ্গও জানা যায় নানা সূত্র থেকে। সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন। সেই সময় তাঁকে একটি কুল বীজ রেখে দেবী শর্ত দেন এই কুলবীজ অঙ্কুরিত হয়ে বড় গাছে নতুন কুল হলে সেই কুল তাঁর মাথায় পড়লে তাঁর তপস্যা পূর্ণ হবে। 

সেই শর্ত মেনেই তপস্যা শুরু করেন ব্যাসদেব। সেই কুল বীজ থেকে বড় গাছ হয়ে, সেই গাছের কুল যেদিন ব্যাসদেবের মাথায় পড়ে, তখন তিনি বুঝতে পারেন যে দেবী সরস্বতী তাঁর প্রতি তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল পঞ্চমী। সেই দিন সরস্বতীকে কুল নিবেদন করে ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেছিলেন।

লোকাচার অনুযায়ী এই নিয়ম মেনেই দেবী সরস্বতীকে আগে কুল নিবেদন করে তারপর তা খাওয়া হয়ে থাকে। তবে কুল খাওয়ার সঙ্গে অবশ্য পরীক্ষায় পাশ-ফেলের কোনও সম্পর্ক নেই। 

কী বলে বিজ্ঞান? 

এ প্রসঙ্গে সামারিটান মেডিকাল সার্জিকাল অ্যান্ড ক্রিটিকাল কেয়ার, IGNOU অ্যাকাডেমিক কাউন্সিলর ড. অরিত্র খাঁ বলেন, 'কাঁচা কুলে খুব কষ থাকে। যা খাওয়া শরীরের জন্য ভাল নয়। এনজাইমেটিক অ্যাক্টিভিটির পরিবর্তন ঘটে। কিন্তু যদি পাকা কুল খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু উপকার পাওয়া যায়। ডায়েটরি ফাইবার সমৃদ্ধ এই ফল। তবে এর সঙ্গে পরোক্ষভাবে সরস্বতী পুজোর আগে কুল খাওয়া না খাওয়ার কোনও সম্পর্ক নেই। এটা বিশ্বাস এবং একান্তই লোকাচার। যদিও কুল এমন সময়ই পাকে যে সময়ে সরস্বতী পুজোও থাকে। হয়তো সেই ভাবনা থেকেই এই বিশ্বাস চলে এসেছে।' 

আরও পড়ুন, ৩০ বছর পর বিরল কাকতালীয় যোগ, কোন জাতকদের ব্যাঙ্ক ব্যালেন্স খালি হবে মুহূর্তেই!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget