এক্সপ্লোর

Archaeological Discovery: কৃষকরূপে জিশু খ্রিস্ট, ১৩০০ বছর আগের পাউরুটিতে আঁকা চেহারা, মাটি খুঁড়ে উদ্ধার করলেন প্রত্নতাত্ত্বিকরা

Jesus Christ on Bread: দক্ষিণ-মধ্য তুরস্কের কারামানে খোঁড়াখুঁড়ির সময় ৭-৮ শতকের পাঁচটি গোল পাউরুটি উদ্ধার হয়েছে।

নয়াদিল্লি: জলও তাঁর হাতের ছোঁয়ায় ওয়াইন হয়ে যেত বলে শোনা যায়। আবার তাঁর হাতের ছোঁয়ায় পাঁচটি পাউরুটি কয়েক হাজারের খিদে মেটাত বলেও কথিত রয়েছে। বড়দিনের আগে সেই জিশু খ্রিস্টকে নিয়ে গুরুত্বপূর্ণ অবিষ্কার করে ফেললেন প্রত্নতত্ত্ববিদরা। মাটি খুঁড়ে ১৩০০ বছর আগের একটি সেঁকা পাউরুটি উদ্ধার করলেন তাঁরা। বর্তমানে ওই পাউরুটি শুকিয়ে একেবারে পাথর হয়ে গিয়েছে বলে জানা  গিয়েছে। কিন্তু তার উপর যে মুখ আঁকা রয়েছে, সেটি জিশু খ্রিস্টের বলে জানা যাচ্ছে।

দক্ষিণ-মধ্য তুরস্কের কারামানে খোঁড়াখুঁড়ির সময় ৭-৮ শতকের পাঁচটি গোল পাউরুটি উদ্ধার হয়েছে। ওই পাঁচটি রুটির মধ্যে একটির উপর জিশুর চেহারা আঁকা রয়েছে। রুটির উপর লেখা রয়েছে ‘জিশুর কৃতজ্ঞতা সহকারে’। তোপ্রাকতেপ প্রত্নতাত্ত্বিক গবেষণাস্থল থেকে ওই রুটি উদ্ধার হয়েছে, যা প্রাচীন শহর আইরেনোপলিস। বিষয়টি সামনে আসতেই চর্চা শুরু হয়েছে। 

রুটির উপর স্ট্যাম্পের আকারে জিশুর চেহারা ও বাণী লেখা রয়েছে। জিশুকে বীজবপনকারী হিসেবে তুলে ধরা হয়েছে রুটির উপর। তাঁর প্রতি কৃতজ্ঞতা বার্তা লেখা হয়েছে গ্রিক ভাষায়। ভাল ভাবে সংরক্ষণ করাতেই এত বছর পরও রুটিটি অক্ষত রয়েছে বলে মনে করছেন প্রত্নতাত্ত্বিকরা। এতে ওই সময়কার খ্রিস্টানদের জীবনযাপন, ধর্মীয় ও সাংস্কৃতিক ধারা সম্পর্কে ধারণা মেলে বলে মনে করছেন তাঁরা। 

শিল্পীর তুলির সৃষ্টিকর্ম হোক, বা সিরিয়াল, সিনেমা, জিশু খ্রিস্টকে নানা ভাবে তুলে ধরা হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই ডান তোলা অবস্থায় দেখা জিশুর ছবি দেখা যায়। বাইজান্টিন এবং পূর্বের রক্ষণশীল চিত্রকলার সর্বত্রই প্রায় একই রীতি চোখে পড়ে। কিন্তু ওই ১৩০০ বছর পুরনো রুটিতে জিশুকে বীজ বপনকারী অর্থাৎ কৃষক হিসেবে দেখানো হয়েছে, যা উর্বরতা, শ্রমের প্রতীক বলে মনে করছেন প্রত্নতাত্ত্বিকরা। কিছু পাউরুটির উপর আবার ‘Maltese Cross’ও দেখা গিয়েছে, যা সেন্ট জনের ক্রুশ বা ‘ক্রস অফ আমালফি’ হিসেবে পরিচিত। প্রত্নতাত্ত্বিকদের মতে, ওইগুলি সাধারণ রুটি নয়, ধর্মীয় অনুষ্ঠানের সময় ব্যবহৃত রুটি। ওই রুটিকে তাই 'Communication Bread' বলছেন প্রত্নতত্ত্ববিদরা।

এর আগে, ২০২৪ সালে পৃথিবীর প্রাচীনতম ক্রিস্টান গির্জা আবিষ্কারের ঘোষণা হয়। আর্মেনিয়ায় একটি ধ্বংসাবশেষ খোঁড়াখুঁড়ি করতে গিয়ে সেটির খোঁজ পায় ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস অফ আর্মেনিয়াকর গবেষকরা। সেটি চার শতকের গির্জা বলে জানা যায়। চার শতকেই আর্মেনিয়া খ্রিস্টধর্মকে গ্রহণ করে। সেই সময়ই গির্জাটির নির্মাণ হয়ে থাকবে। তুরস্কের আন্তালিয়ায় সম্প্রতি পাঁচ শতকেরও একটি গির্জার ধ্বংসাবশেষ মিলেছে। সেখানকার প্রবেশদ্বারে লেখা ছিল, 'সৎপথে থাকা মানুষরাই শুধু প্রবেশ করতে পারেন'।

সেরা শিরোনাম

Science News: নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা

ভিডিও

Panihati News: পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল BJP কর্মীর! | ABP
CM Suvendu Adhikari: মাথায় গেরুয়া কাপড় পরে গুরুদ্বারে শুভেন্দু অধিকারী | ABP Ananda
Mala Roy News: টালিগঞ্জে বিক্ষোভের মুখে মালা রায়, কী ঘটল? | ABP Ananda
Bangladesh: 'হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া সম্পন্ন',জানালেন বাংলাদেশের আইনমন্ত্রী
Baranagar News: কথা না শোনায় বরানগরে তরুণীকে খুন, সাবলীল স্বীকারোক্তি ধরমবীরের | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Embed widget