এক্সপ্লোর

Science News: ২২ জনকে নিয়েই লালগ্রহে উপনিবেশ গড়া সম্ভব! কেমন মানুষ আদর্শ, তাও জানালেন গবেষকরা

Mars Colony: লোকসংখ্যা মাত্র ২২ ধরা হলেও, যাঁদের নিয়ে মঙ্গলে উপনিবেশ গড়ার ভাবনা, তাঁদের বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে হবে বলে জানিয়েছেন গবেষকরা।

নয়াদিল্লি: পৃথিবার বাইরে বিকল্প বাসস্থানের কথা উঠলেই সবার আগে নাম উঠে আসে মঙ্গলগ্রহের। ধনকুবের ইলন মাস্ক পর্যন্ত সেই চেষ্টায় হাত লাগিয়েছেন। তবে কাতারে কাতারে নয়, মাত্র ২২ জন মানুষকে নিয়েই লালগ্রহে উপনিবেশ গড়ে তোলা সম্ভব বলে গবেষকদের। কর্নেল ইউনিভার্সিটির arXiv-এ এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেখানেই মাত্র ২২ জনকে নিয়ে লালগ্রহে উপনিবেশ গড়ে তোলা সম্ভব বলে দাবি করা হয়েছে। (Science News)

তবে লোকসংখ্যা মাত্র ২২ ধরা হলেও, যাঁদের নিয়ে মঙ্গলে উপনিবেশ গড়ার ভাবনা, তাঁদের বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে হবে বলে জানিয়েছেন গবেষকরা। এজেন্ট বেসড মডেল (ABM) নামের একটি কম্পিউটার প্রোগ্রাম এই গবেষণাপত্রে ব্যবহার করা হয়েছে। মঙ্গলে বসতি গড়ে তুলতে কোন ধরনের মানুষকে প্রয়োজন, তা-ও বেঁধে দিয়েছে ওই প্রোগ্রাম। (Mars Colony)

চার ধরনের চারিত্রিক বৈশিষ্ট নিয়ে বিচার-বিবেচনা করতে বসে ওই কম্পিউটার প্রোগ্রাম, ১) সহজে নির্দেশ মেনে নেন, কারও সঙ্গে প্রতিযোগিতায় যান না, এমন মানুষ, ২) সামাজিক প্রাণী, মন খুলে কথা বলেন, সকলের সঙ্গে মিশতে পারেন এমন মানুষ, ৩) প্রতিক্রিয়াশীল মানুষ, যাঁরা কঠিন পরিস্থিতিতে মানিয়ে নিতে লড়াই করেন এবং ৪) বাতুলতা রয়েছে যাঁদের, একটু বেশি আগ্রাসী মানসিকতা যাঁদের, প্রতিযোগিতায় নেমে পড়েন কথায় কথায়। 

আরও পড়ুন: Gaganyaan Mission: অক্টোবরেই ট্রায়াল ‘গগনযানে’র, যন্ত্রমানবী ‘ব্যোমমিত্রা’ পৌঁছবে আগে, ২০২৫-এ মহাকাশে মানুষ পাঠাবে ISRO

গবেষকরা জানিয়েছেন, নির্দেশ মানতে যদি সম্মত হন এবং সকলের সঙ্গে মিশতে পারেন, সেক্ষেত্রে ২২ জনকে নিয়েই মঙ্গলে উপনিবেশ গড়ে তোলা সম্ভব। বেশি আগ্রাসী এবং প্রতিযোগিতামূলক মানসিকতার মানুষ হলে, আরও বেশি সংখ্যক মানুষের প্রয়োজনের পড়বে। আপাতত যত কম সংখ্যক মানুষ নেওয়া যায়, ততই ভাল বলে মনে করছেন গবেষকরা। কারণ এতে সরঞ্জাম কম লাগবে, কম পড়বে খরচও।

তবে এই গবেষণাপত্রে বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে। যেমন, মাত্র ২৮ বছরের সময়কালের সম্ভাবনাই তুলে ধরা হয়েছে। সবিমিলিয়ে ২২ জনের মধ্যে যদি ১০ জনই বেঁচে থাকেন ওঅ ২৮ বছর, তাহলেই তাকে সাফল্য বলে ধরে নিতে হবে বলে বলা রয়েছে। শুধু তাই নয়, লালগ্রহে যে উপনিবেশ গড়ে তোলার কথা বলা হয়েছে, তাতে বাড়িঘর, গাড়ি, পরিকাঠামো এবং প্রয়োজনীয় সরঞ্জামের নির্মাণ অন্য কাউকেই করতে হবে বলে দাবি করা হয়েছে। মিনি নিউক্লিয়ার রিঅ্যাক্টর বসানোর কথা বলা রয়েছে, যাতে একটানা সাত বছর তা থেকে শক্তির সরবরাহ অব্যাহত থাকে। পৃথিবী থেকে নিয়মিত পণ্য সরবরাহও চালু রাখতে হবে বলে জানানো হয়েছে।

তাই হাতেগোনা কিছু মানুষ, হাজারো সীমাবদ্ধতা নিয়ে আদৌ উপনিবেশ গড়ে তোলা এবং তাকে টিকিয়ে রাখা সম্ভব কিনা, তা নিয়ে সন্দিহান অনেকেই। পৃথিবী থেকে রসদের জোগানও চালিয়ে যাওয়া কতটা বাস্তবমুখী, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। তাঁদের মতে, পৃথিবীর বাইরে স্বনির্ভর উপনিবেশ গড়ে তোলাই লক্ষ্য। পৃথিবীর উপর নির্ভরশীল হয়ে থাকলে চলবে না। মাত্র ২২ জনকে নিয়ে উপনিবেশ গড়ে তোলারও বিরোধিতা করছেন অনেকে। তাঁদের মতে, যথেষ্ট বংশবিস্তার না ঘটলে, উপনিবেশের বিস্তার ঘটবে না। 

 

সেরা শিরোনাম

Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget