এক্সপ্লোর

Mamata Shankar: 'বাবা-মা শিখিয়েছিলেন, খ্যাতি আর অর্থের পিছনে ছুটো না', পদ্মশ্রী হাতে পেয়ে বললেন মমতা শঙ্কর

Mamata Shankar Reaction: 'যে যেই কাজটাই করছেন, সেটা ভালবেসে করুন। মনযোগ দিয়ে সেই কাজটাই করুন। শুধুমাত্র রোজগার করার জন্য কোনও কাজ করবেন না', বলছেন মমতা শঙ্কর

কলকাতা: ঘোষণা হয়েছিল আগেই, অবশেষে পদ্মশ্রী সম্মান হাতে পেলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর (Mamata Shankar)। মঙ্গলবার মমতা শঙ্কর দিল্লি পৌঁছেছিলেন এই সম্মান গ্রহণ করতে। প্রধানমন্ত্রী, স্বরাস্ট্রমন্ত্রী ও একাধিক নামজাদা ব্যক্তিদের উপস্থিতিতে মমতা শঙ্করের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। এদিন মেরুন রঙের শাড়ি পরেছিলেন মমতা শঙ্কর। সবুজ পাড়ের শাড়ি দিয়ে গায়ে আঁচল দিয়েছিলেন। মাথায় ছিল লাল ফুল। তাঁকে দেখে অনেকেই বলেছেন, এক্কেবারে সনাতনী বাঙালি সাজেই তিনি গিয়েছিলেন পুরস্কার নিতে। সোশ্যাল মিডিয়ায় মমতা শঙ্কর নিজের পুরস্কার নেওয়ার এই ছবি শেয়ার করে নিয়েছেন। আর এই পুরস্কার হাতে নিয়ে কী বলেছেন মমতা শঙ্কর? 

ANI -কে দেওয়া সাক্ষাৎকারে মমতা শঙ্কর বলেছেন, 'যে যেই কাজটাই করছেন, সেটা ভালবেসে করুন। মনযোগ দিয়ে সেই কাজটাই করুন। শুধুমাত্র রোজগার করার জন্য কোনও কাজ করবেন না। আমার বাবা মা আমায় চিরকাল শিখিয়েছেন, খ্য়াতি আর অর্থের পিছনে কখনও ছুটো না। নিজের কাজটুকু কেবল মন দিয়ে করে যাও, কাউকে আঘাত কোরো না। চিরকাল সোজা পথে থাকো। আমি শুধু সেটাই করে যাচ্ছি। বাবা মা সবসময় শিখিয়েছেন, খ্যাতি আর অর্থের পিছনে ছুটো না। যদি এদের পিছনে ছোট, তাহলে ওরাও তোমার থেকে দূরে চলে যাবে। কেবল মন দিয়ে নিজের কাজ করে যাও। ধৈর্য্য ধরো আর কিছু না পাওয়ার কথা ভেবে কাজ করে যাও।'

সাংস্কৃতিক পরিবারে জন্ম, বাবা-মা স্বনামধন্য। কেরিয়ারের একেবারে শুরু থেকেই কী নৃত্যচর্চা শুরু হয়েছিল মমতা শঙ্করের? এবিপি লাইভ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে নৃত্যশিল্পী অভিনেত্রী বলেছিলেন, 'আমার বাবা, মা আমায় প্রথম যে শিক্ষাটা দিয়েছেন, সেটা হল মূল্যবোধের শিক্ষা। আমার মা ছিলেন আমার কেরিয়ারের সবচেয়ে কড়া শিক্ষিকা। কখনও মায়ের কাছে, বাবার কাছে প্রশংসা পাইনি। সবসময় বাবা-মা বলেছেন, 'অন্য কেউ এসে বলবেন তোমার ভালটুকু। তবেই আমরা বুঝব, তুমি ভাল করছো'। বাবা মা প্রশংসা করতেন না বলেই বোধহয়, সবসময় ওই আরও ভাল কাজ করার খিদেটা মরে যায়নি। তবে হ্যাঁ, বাবা মাকে নাচ করতে দেখেছি খুব ছোট বয়স থেকেই। সেই থেকে আমার শেখা। তারপরে ১০ বছর বয়স থেকে প্রথাগতভাবে নাচ শিখতে শুরু করি। এমন একটা পরিবারে আমার জন্ম, মনে করি এটাই আমার কাছে সবচেয়ে বড় আশীর্বাদ। বাবা-মা দুজনেই নাচ করতেন। তারপরে আমিও যখন নাচকেই বেছে নিলাম, বাড়ির সবাই ভীষণ খুশি হয়েছিলেন। তারপরে অভিনয়। আমার সামনে এক একটা দরজা খুলে গিয়েছে, আর আমি এগিয়ে গিয়েছি। বিয়ে ও হল এমন একটা পরিবারে, যেখানে শিল্পকে সবসময় এগিয়ে রাখা হয়েছে। আমি শুধু নিজের বিবেককে সঙ্গে নিয়ে সোজাপথে হেঁটে গিয়েছি। কোনোও দিকে না তাকিয়ে। মমতা শঙ্কর কোনোদিন হতে পারব কি না.. মমতা শঙ্কর কে, কী.. আমি জানি না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget