এক্সপ্লোর

Aditya L-1 Mission: লক্ষ্য এবার সূর্য! কবে যাত্রা শুরু ভারতের Aditya L-1-এর?

ISRO: ভারতের প্রথম সৌর অভিযান Aditya L-1 Mission. তুঙ্গে উঠেছে প্রস্তুতি।

নয়াদিল্লি: চাঁদ প্রায় হাতের মুঠোয়। এবার লক্ষ্য সূর্য। তার জন্য় কোমর বেঁধে নেমে পড়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO. কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে। 

পৃথিবীতে প্রাণের সঞ্চার এবং তার অগ্রগতির মূল কারণ সূর্য (Sun)। সৌরজগতের (Solar System) মধ্যমণিও বটে। আর এই সূর্য ঘিরেই রয়েছে নানা কৌতূহল। ফলে সূর্যের বিষয়ে আরও নানা তথ্য সংগ্রহের চেষ্টা দীর্ঘদিন ধরেই করে চলেছেন বিজ্ঞানীরা। সেই দৌড়ে ভারতের মহাকাশবিজ্ঞানীরাও।

সৌর অভিযানের সেই ঘোষণা করেছে ISRO. Aditya L-1 Mission ঘোষণা করা হয়েছে। PSLV-C57 এর মাধ্যমে এটি লঞ্চ করা হবে। সৌর অভিযানের মূল মহাকাশযান এখন রয়েছে শ্রীহরিকোটায়। লঞ্চ ভেহিক্যালের সঙ্গে ইন্টিগ্রেশনের কাজ চলছে এখন। ঠিক কবে লঞ্চ করা হবে, তা এখনও ঘোষণা করেনি ISRO. এই উপগ্রহটি তৈরি হয়েছে বেঙ্গালুরুর  UR Rao Satellite Centre-এ।

ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে Aditya L-1 Mission- প্রথম সৌর অভিযান। Halo Orbit-এ পৃথিবী-সূর্যের মধ্যে Lagrange point 1-এ থাকবে Aditya L-1 মহাকাশযান। এই অবস্থানের একটি বিশেষত্ব রয়েছে। এই অবস্থানে মহাকাশযান থাকলে, কোনওরকম বাধা ছাড়াই সর্বক্ষণ সূর্যকে দেখতে পারবেন  Aditya L-1. গ্রহণের সময়েও সমস্যা হবে না। অর্থাৎ সূর্যকে নিরীক্ষণ করতে কোনও বাধাই থাকবে না। ফলে সূর্যে কী হয়ে চলেছে তার রিয়েল-টাইম অ্যাক্টিভিটি দেখা যাবে। 

 

কী লক্ষ্য এই অভিযানের?
সূর্যের আপার ডায়নামিক্স নিয়ে তথ্য সংগ্রহ করবে Aditya L-1. ক্রোমোস্ফিয়ার এবং কোরোনা নিয়েও গবেষণা করবে। সূর্যের তাপমাত্রা নিয়েও তথ্য সংগ্রহ করবে।  partially ionised plasma, Sun Flares নিয়েও তথ্য সংগ্রহ করবে। সূর্য কীভাবে তাপ উৎপন্ন করে সেই তথ্য নিয়েও গবেষণা করবে এই Aditya L-1.

এর সঙ্গেই সূর্যের চৌম্বকীয় তরঙ্গ (Solar Magnetic Field) নিয়েও নিরীক্ষা চালাবে ISRO. সৌর বায়ু বা Solar Wind এবং সৌর ঝড় নিয়েও তথ্য সংগ্রহ করবে ইসরোর এই অভিযান। 

একাধিক পো-লোড:
মোট সাতটি পে-লোড থাকবে Aditya L-1-এ। এর মধ্যে চারটি সূর্যের থেকে তথ্য সংগ্রহ করবে। মূলত ক্রোমোস্ফিয়ার ও কোরোনা নিয়ে গবেষণা করবে। বাকি তিনটি আরও অন্যান্য কাজে লাগানো হবে।

 আরও পড়ুন: চাঁদের কক্ষপথেও ট্রাফিক জ্যাম, চন্দ্রযানকে টক্কর দিতে আগেই চন্দ্রপৃষ্ঠ ছুঁতে পারে রাশিয়ার লুনা

সেরা শিরোনাম

Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Science News: জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA

ভিডিও

Anandapur BJP Clash : এন্টালির পর এবার আনন্দপুর! হাতাহাতি বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে !
Maharastra News : মহারাষ্ট্রের অমরাবতীতে সরকারি হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনা। ABP Ananda live
BJP vs TMC: বাড়ি ফিরতেই TMCর প্রাক্তন কাউন্সিলরকে তাড়া, BJP-র কর্মী-সমর্থক ও স্থানীয়দের বিক্ষোভ
Baruipur News : বারুইপুরে বিজেপি কর্মী খুন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে খুনের অভিযোগ
Nagpur Incident:ওয়াটার ফিল্টার প্ল্যান থেকে গ্যাস লিকে, অসুস্থ হয়ে ৪০ জনের বেশি হাসপাতালে চিকিৎসাধীন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget